বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /আই ড্রপ ব্যবহারের ক্ষেত্রে যা করা উচিৎ ও উচিৎ নয়
জীবনযাপন

আই ড্রপ ব্যবহারের ক্ষেত্রে যা করা উচিৎ ও উচিৎ নয়

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২১ আগস্ট ২০১৬, ৮:০৫ পিএম·সর্বশেষ: ২১ আগস্ট ২০১৬, ৮:০৫ পিএম
আই ড্রপ ব্যবহারের ক্ষেত্রে যা করা উচিৎ ও উচিৎ নয়

বিডি নিউজ ৬৪: চোখের বিভিন্ন রকমের সমস্যা যেমন- শুষ্কতা, অ্যালার্জি, ইনফেকশন ইত্যাদির সমাধানে আই ড্রপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন। চোখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য এবং রোগ নিরাময়ের জন্য আই ড্রপ ব্যবহারের সঠিক পদ্ধতি জানা উচিৎ। আই ড্রপ ব্যবহারের ক্ষেত্রে যা করা উচিৎ ও যা করা উচিৎ নয় সে সম্পর্কে জেনে নিই চলুন।

১। সময় নিন

আমেরিকান একাডেমী অফ অপথ্যালমোলজি এর ক্লিনিক্যাল মুখপাত্র ও এমডি স্টেফানি ম্যারিওনিয়াক্স এর মতে, চোখের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে মানুষ যে সাধারণ ভুলটি করে থাকে তা হল তাড়াহুড়ো করা। তিনি বলেন, “চোখের শুধুমাত্র একটি ড্রপ নেয়ার ধারণক্ষমতা আছে, এর চেয়ে বেশি দিলে সেটা চোখ থেকে বের হয়ে মুখ বেয়ে গড়িয়ে পড়ে, তাই একবারে কয়েক ফোটা দেয়ার অর্থ আপনি অপচয় করছেন”।

যেমন ধরুন আপনার ডাক্তার যদি আপনাকে ৬ ঘন্টা পর পর ৪ ফোটা করে ড্রপ দিতে বলেন তার অর্থ এই নয় যে আপনি একবারেই ৪ ফোটা ব্যবহার করবেন। তাই আই ড্রপ একেক চোখে কয়েক ফোটা দেয়ার নির্দেশনা থাকলে সময় নিয়ে আস্তে আস্তে দিন।

২। কয়েক ধরণেরড্রপ ব্যবহারেরক্ষেত্রে সতর্ক হোন

আপনাকে যদি পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন আই ড্রপ ব্যবহার করতে হয় তাহলে এদের প্রতিটা ব্যবহারের পর বিরতি দিন। একটা আই ড্রপ ব্যবহার করার পর অন্তত ৩০ মিনিট বিরতি দিয়ে অন্য ড্রপটি ব্যবহার করুন। দুটি ভিন্ন ধরণের ড্রপ কাছাকাছি সময়ে ব্যবহার করলে এদের পারস্পরিক ক্রিয়ায় চোখে জ্বালাপোড়া হতে পারে ও চোখ দিয়ে পানি পড়া শুরু হতে পারে।

এর ফলে ঔষধের কার্যকারিতাও কমে যায়। সবচেয়ে ভালো উপায় হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন কয়েক ধরণের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে।

৩। ড্রপের মাত্রা ঠিক রাখুন

অন্যান্য ঔষধের মত আই ড্রপ ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হয়। কোন কারণে আই ড্রপ দেয়ার কথা মনে না থাকলে বা বেশি ব্যবহার করলে তা চিকিৎসায় প্রভাব ফেলে। আপানার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন যেনো ড্রপ দেয়ার কথা ভুলে না যান।

৪। নিজে নিজে ড্রপ দেয়া বন্ধ করে দেবেন না

আপনার চোখের ডাক্তারের সাথে সাক্ষাতের সময় হয়েছে বলেই চোখের ড্রপ ব্যবহার করা বন্ধ করে দেবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে তার পরেই বন্ধ করতে পারেন এর আগে নয়।

৫। মেয়াদ শেষের তারিখ জেনে নিন

আপনার আই ড্রপের মেয়াদ শেষের তারিখ দেখে নিন। ডাক্তার কতদিন ব্যবহার করতে বলেছেন তা প্রেসক্রিপশন দেখে জেনে নিন। ডাক্তারের নির্দেশিত তারিখের পরেও যদি আই ড্রপ বেঁচে যায় তাহলে তা ব্যবহার না করে রেখে দিন। যদি আপনার চোখে সমস্যা থেকেও যায় তাও ডাক্তারের নির্দেশনা ছাড়া পুনরায় ব্যবহার শুরু করবেন না।

এছাড়াও চোখের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে আরো যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা হচ্ছে :

- চোখে ড্রপ ব্যবহারের পূর্বে হাত ভালো করে ধুয়ে নিন।

- আই ড্রপের বোতলে এর ব্যবহার শুরুর তারিখটি লিখে রাখুন। কারণ আই ড্রপের বোতলের মুখ খোলার পর এক মাসের বেশি আই ড্রপ ব্যবহার করা উচিৎ নয়।

- যদি ড্রপটি সাসপেনশনের মত হয় তাহলে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন।

- মাথা পেছনের দিকে নিয়ে চোখের উপরের পাতা হালকা করে টেনে ধরে চোখের কোণায় ড্রপ দিন।

- ড্রপ দেয়ার পড়ে চোখের কোনার নাকের পাশটা চেপে ধরুন যাতে গলায় ড্রপ না চলে যায়।

- ড্রপ ব্যবহারের পর ১০ সেকেন্ড চোখ বন্ধ রাখুন। তারপর কিছুক্ষণ চোখ মিটমিট করুন। কিছুক্ষণ পড়ে স্বাভাবিক কাজে ফিরে যান।

- যদি আপনার আই ড্রপ ও আই অয়েন্টমেন্ট উভয়টিই ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আগে আই ড্রপ ব্যবহার করুন এবং তারপর আই অয়েন্টমেন্ট ব্যবহার করুন। অয়েন্টমেন্ট ব্যবহারের পড়ে অন্তত ২ ঘন্টা গ্যাপ দিয়ে অন্য ড্রপ ব্যবহার করবেন যদি প্রয়োজন হয়। তবে চিকিৎসকের পরামর্শ জেনে নেয়াটা সবচেয়ে নিরাপদ।

আই ড্রপ ব্যবহারের ক্ষেত্রে এড়িয়ে চলুন :

- চোখ লাল হলে নিজে নিজে আই ড্রপ ব্যবহার করবেন না।

- আই ড্রপের বোতলটি যেন চোখে লেগে না যায় সেদিকে খেয়াল রাখুন।

- কখনোই চোখের কালো অংশে অর্থাৎ কর্নিয়ায় সরাসরি ড্রপ ফেলবেন না।

- কন্টাক্ট লেন্স পড়া অবস্থায় আই ড্রপ ব্যবহার করবেন না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিউটি প্রডাক্টসগুলোর মেয়াদ কতদিন?

পরবর্তী সংবাদ

সুন্দর বগলের জন্য ব্যবহার করুন ৬ উপকরণ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM