বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ক্যাম্পাস ও শিক্ষা
  3. /অপারেশন করে জঙ্গি-ক্যানসার দূর করব : নর্থ সাউথ ভিসি
ক্যাম্পাস ও শিক্ষা

অপারেশন করে জঙ্গি-ক্যানসার দূর করব : নর্থ সাউথ ভিসি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৭ জুলাই ২০১৬, ১:৫৫ পিএম·সর্বশেষ: ১৭ জুলাই ২০১৬, ১:৫৫ পিএম
অপারেশন করে জঙ্গি-ক্যানসার দূর করব : নর্থ সাউথ ভিসি

বিডি নিউজ ৬৪: সার্জারি অপারেশনের মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গিবাদ সমস্যা নির্মূল করা হবে বলে ঘোষণা দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) আতিকুল ইসলাম।

রোববার (১৭ জুলাই) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে অবগত নই। কারণ আমি দীর্ঘ ৪০ বছর অস্ট্রেলিয়া থেকে ৬ মাস আগে দেশে এসে নর্থ সাউথের দায়িত্ব নিয়েছি। কিন্তু তাই বলে যে আমি জঙ্গিবাদ সমস্যা বুঝে উঠতে পারব না, তা কিন্তু না।’

তিনি বলেন, ‘যে সব শিক্ষার্থী এবং শিক্ষক জঙ্গিবাদের সাথে জড়িত, তাদের প্রতি নর্থ সাউথের পক্ষ থেকে ঘৃণা জানাচ্ছি।’

গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে নর্থ সাউথের ভিসি বলেন, ‘সব শিক্ষকদের বলেছি, শিক্ষার্থীদের দিকে নজর রাখতে। নিয়মিত মোটিভেশনের ব্যবস্থা করেছি। লাইব্রেরি পরিষ্কার করেছি এবং নামাজের জায়গাতেও সিসি ক্যামেরা লাগিয়েছি।’

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘বাসায় ফিরে সন্তান যেন দরজা বন্ধ করতে না পারে, সে দিকে নজর রাখুন। তাদের আচরণে কোনো পরিবর্তন দেখলে অবশ্যই পুলিশকে জানান।’

এর আগে শনিবার বিকেলে গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলায় জড়িতদের বাড়ি ভাড়া দেয়ার আগে তাদের নাম ঠিকানাসহ তথ্য না রাখায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত সহ-উপাচার্যসহ (প্রোভিসি) তিনজনকে আটক করেছে পুলিশ।

মতবিনিময় সভায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘সরব রাজনীতি না থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য আবশ্যই প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরব রাজনীতি শুরু করতে হবে।’

স্কলাস্টিকা স্কুলের প্রিন্সিপ্যাল ব্রি. জে (অব.) কাওছার আহমেদ বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে মনিটরিং করা হয়। কিন্তু তারা যখন আমাদের কম্পাউন্ডের বাইরে চলে যায়, তখন তো আর তাদের মনিটরিং করা সম্ভব হয় না। শিক্ষা প্রতিষ্ঠান প্রতি মাসে একবার করে মোটিভেশন সভা আয়োজন করে, সেখানে যদি পুলিশের ঊর্ধ্বতনরা শিক্ষার্থীদের সাথে কথা বলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝ থেকে এ ধরনের প্রবণতা দূর হবে।’

গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের সময় জঙ্গিরা ১৭ জন বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। তাদের বোমায় নিহত হোন দুই জন পুলিশ কর্মকর্তা। পরে জিম্মি উদ্ধার অভিযানে ওই রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদারসহ পাঁচ জঙ্গি নিহত হয়।

গুলশান হামলায় অংশ নেয়া নিবরাস ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। আবার জিম্মি অবস্থায় জীবিত উদ্ধার হওয়া হাসনাত রেজাউল করিম ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক।

এ ছাড়াও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলার সময় পুলিশের গুলিতে নিহত আবিরও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই তিন কারণে জঙ্গি হামলার মদদদাতা হিসেবে সন্দেহের তির যখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দিকে, ঠিক তখনই জানা গেল ওই বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির বাসায় ভাড়া থেকেই পাঁচ জঙ্গি হামলা চালায় গুলশানের হলি আর্টিসান বেকারিতে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

১০ বছর আগে
১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১০ বছর আগে
অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

১০ বছর আগে
এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

১০ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

রাবির অনুপস্থিত শিক্ষার্থীদের তদন্ত শুরু

পরবর্তী সংবাদ

৪০ দিন পর ঢাবির ক্লাস শুরু কাল থেকে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM