বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /অনলাইনে নিরাপদ থাকার উপায় জানাল ডিএমপি
জাতীয়

অনলাইনে নিরাপদ থাকার উপায় জানাল ডিএমপি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ জুলাই ২০১৬, ১১:২৩ এএম·সর্বশেষ: ১৬ জুলাই ২০১৬, ১১:২৩ এএম
অনলাইনে নিরাপদ থাকার উপায় জানাল ডিএমপি

বিডি নিউজ ৬৪: বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেইসবুক ব্যবহারে নির্দেশনা ও ঝুঁকি এড়াতে দরকারি পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া কিছু তথ্য শেয়ার করা মোটেই উচিত নয়।

ডিএমপির নির্দেশনা

৬ জুলাই পুলিশ হেডকোয়ার্টার্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদিতে জঙ্গিবাদ সমর্থনে কোনো ধরনের ভিডিও, ছবি, বার্তা আপলোড, শেয়ার, কমেন্ট অথবা লাইক দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।’

এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছে পুলিশ। কেউ যদি এ ধরনের ভিডিও, ছবি বা বার্তা আপলোড, শেয়ার, কমেন্ট কিংবা লাইক দেয়, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

আট তথ্য শেয়ার করবেন না

নিরাপত্তার জন্য ফেইসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১৩ জুলাই ডিএমপির ফেইসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আট ধরনের তথ্য প্রকাশ না করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।

আটটি বিষয়ে সচেতন থাকলে ঝুঁকি এড়ানো যাবে—

১। জন্ম তারিখ

নিজের সম্পূর্ণ জন্ম তারিখ ফেইসবুকে উন্মুক্ত রাখা অনিরাপদ। তথ্যপ্রযুক্তির এ যুগে জন্ম তারিখ জানা থাকলে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া সহজ হয় হ্যাকার বা অপরাধীদের।

২। সন্তানের একাডেমিক বা পড়াশোনার তথ্য

অনেক অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও অন্যান্য তথ্য শেয়ার করেন। এতে শিশু অপহরণের শঙ্কা থাকে।

৩। সন্তানের ছবি

সন্তানদের ছবি পোস্ট করা অভিভাবকদের ক্ষেত্রে খুব কমন বিষয়। এ ক্ষেত্রে শিশুদের পরিচিতি জেনে কেউ অপহরণ কিংবা অন্য কোনোভাবে বিপদে ফেলার ফন্দি করতে পারে।

৪। বর্তমান অবস্থান

যেখানে-সেখানে সেলফি তুলে লোকেশন ট্যাগ করে দেওয়াটা অনিরাপদ। এর মাধ্যমে যে কেউ আপনার সর্বশেষ অবস্থান জানতে পারে। ফলে নিরাপত্তাঝুঁকি বাড়ে। দেখা গেল, আপনার অবস্থান জেনেই শত্রুপক্ষ আপনার ক্ষতি করতে পারে।

৫। ভ্রমণের স্থান ও দিনক্ষণ

কখন, কোথায় ভ্রমণে বের হচ্ছেন, তা অনেকেই ফেইসবুকে জানিয়ে দেন। এটি অনেক ক্ষেত্রে নিরাপদ নয়। কেউ এসব তথ্য জেনে ক্ষতি করতে পারে।

৬। নির্দিষ্ট স্থান ট্যাগ

ফেইসবুকে নিজের অবস্থানের নির্দিষ্ট স্থান ট্যাগ করেন অনেকেই। ফলে আপনি কখন কোথায় আছেন, তা অন্যরা সহজেই জানতে পারবে। এভাবে আপনার অবস্থানের তথ্য জেনে পরবর্তী সময়ে কেউ আপনার ক্ষতি করতে পারে। তাই ফেইসবুকে লোকেশন ট্যাগ করা নিরাপদ নয়।

৭। ফোন বা মোবাইল নম্বর

অনেকেই মোবাইল কিংবা ফোন নম্বর ফেইসবুকে উন্মুক্ত রাখেন। এটি অনিরাপদ। মোবাইল নম্বর শত্রুপক্ষের বেহাত হওয়ার পাশাপাশি কেউ আপনার নম্বরে অপ্রয়োজনে বা অসময়ে বিরক্ত করার সুযোগ পাবে। পরিচিত বা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে মোবাইল নম্বর দেওয়া উচিত নয়।

৮। ক্রেডিট কার্ডের তথ্য

ক্রেডিট কার্ডের কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিরাপদ নয়। যদি অনলাইনে জরুরি প্রয়োজনে ক্রেডিট কার্ডের তথ্য প্রবেশ করাতে হয়, সে ক্ষেত্রে বিশ্বস্ত প্রতিষ্ঠান বা ওয়েবসাইট না হলে এড়িয়ে যাওয়াই ভালো।

আরো কিছু বিষয় জেনে রাখুন

ফেইসবুকে এসব তথ্য শেয়ার না করার পাশাপাশি প্রোফাইলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উন্মুক্ত অবস্থায় দেওয়া আছে কি না খেয়াল করুন। জন্ম তারিখ, মোবাইল নম্বর কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য উন্মুক্ত থাকলে তা ‘অনলি মি’ করতে ফেইসবুকের বাঁ দিকে ‘এডিট প্রোফাইল’-এ ক্লিক করুন।

প্রোফাইলে গিয়ে ‘অ্যাবাউট’ ক্লিক করলেও তথ্য লুকানো কিংবা মুছে ফেলার অপশন আসবে। ওভারভিউ, কনটাক্ট অ্যান্ড বেসিক ইনফো, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ ইত্যাদি অংশের যে তথ্যটি লুকাতে বা মুছতে চান, সেটির ওপর মাউস রেখে ‘এডিট’ ক্লিক করে পরিবর্তন করা যাবে।

ব্যক্তিগত ছবি নয়

ভুলেও নিজেদের ব্যক্তিগত সম্পর্কের ছবি ফেইসবুকে পোস্ট করবেন না। কারণ তা মুহূর্তেই ছড়িয়ে যাবে। আর ফেইসবুকে ফ্রেন্ডলিস্টের সবাইকে ‘বন্ধু’ বা কাছের মানুষ ভাবাও ভুল। এই সোশ্যাল বা পাবলিক প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত বিষয়গুলো উন্মুক্ত না করাই ভালো।

সবাই বন্ধু নয়

ফেইসবুকে বেশি বন্ধু মানে পরিচিতির পাশাপাশি লাইক-শেয়ারও বেশি বেশি। এসব ভেবে কেউ আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার সঙ্গে সঙ্গে যাচাই-বাছাই না করে অ্যাক্সেপ্ট করেন। অন্তত পরিচিতি বা টাইমলাইন দেখে সুবিধার মনে না হলে অ্যাক্সেপ্ট করা ঠিক হবে না।

অ্যাকাউন্ট ক্লোন থেকে সাবধান

একজনের ফেইসবুক আইডি অন্যজন ক্লোন করতে পারে—এ বিষয়ে সম্প্রতি সতর্কতামূলক বিভিন্ন পোস্ট বেশি দেখা যাচ্ছে। এটি অসম্ভব কিছু নয়। তাই সতর্ক থাকাই ভালো। যদি কারো নাম ও ছবি ব্যবহার করা ডুপ্লিকেট আইডি চোখে পড়ে, তাহলে আসল ব্যক্তিকে এ ব্যাপারে জানানোর পাশাপাশি ভুয়া আইডির ব্যাপারে ফেইসবুকে রিপোর্ট বা অভিযোগ করুন। আইডিতে গিয়ে ডান দিকের মেন্যুতে ক্লিক দিলেই ‘রিপোর্ট’ অপশন পাওয়া যাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

পীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫

পরবর্তী সংবাদ

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM