বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /অক্ষয়ের বন্ধুত্বের প্রতিদান দিলেন সালমান(ভিডিও)
বিনোদন

অক্ষয়ের বন্ধুত্বের প্রতিদান দিলেন সালমান(ভিডিও)

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ আগস্ট ২০১৬, ৩:১২ পিএম·সর্বশেষ: ৩ আগস্ট ২০১৬, ৩:১২ পিএম
অক্ষয়ের বন্ধুত্বের প্রতিদান দিলেন সালমান(ভিডিও)

বিডি নিউজ ৬৪: বলিউডে সুপারস্টারদের মধ্যে ভেতরে ভেতরে যতই স্নায়ুযুদ্ধ বয়ে যাক না কেন বাইরে দিয়ে সে বিষয়টি কাউকে বুঝতে দেন না তারা। তবে সুপারস্টার অক্ষয় কুমার ও সালমান খানের মধ্যে কোনো দ্বন্দ নেই। বরং তারা ভেতরে ভেতরেও পরস্পর ভালো বন্ধু। আর সেই ভালো বন্ধুত্বের প্রতিদানই যেন অক্ষয়কে দিলেন বলিউডের সুলতান!

আসছে ১২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘রুস্তম’। সত্য কাহিনী অবলম্বনে নির্মিত এই সিনেমাটি নিয়ে এরইমধ্যে বেশ আলোচনার জন্ম হয়েছে খোদ বলিউডে। তবে একইদিনে মুক্তি পেতে যাচ্ছে আরেক সুপারস্টার ঋত্বিক রোশান অভিনীত বছরের আলোচিত ছবি ‘মাহেঞ্জো দারো’। দুটো বড় সিনেমা মুক্তির প্রাক্কালে বলিউডের সুলতান খ্যাত তারকা সালমান অক্ষয়ের বন্ধুত্বের প্রতিদান দিলেন!

কি সেই প্রতিদান! বলছি, গত মাসে যখন সালমান অভিনীত বিগ বাজেটের ছবি ‘সুলতান’ মুক্তি পেল তখন বন্ধুত্বের খাতিরেই ‘সুলতান’ দেখেন অক্ষয়। ছবিটি দেখে তুমুল প্রশংসা করেন এই অভিনেতা। শুধু তাই না, তার ভক্ত অনুরাগীদেরও সালমানের ‘সুলতান’ দেখার অনুরোধ করেন। এমনকি ছবিটি দেখে গণমাধ্যমে সালমানকে বলিউডের সত্যিকার সুলতান বলেও অবিহিত করেন অক্ষয়। আর সেই বিষয়টি মনে রেখেছেন সালমান।

তাই বন্ধুত্বের প্রতিদান শোধ করতে অক্ষয়ের ‘রুস্তম’ মুক্তির আগে সোচ্চার সালমান। টুইটার ও ফেসবুকে ‘রুস্তম’ নিয়ে প্রচারণার মধ্য দিয়ে সেই ঋণ শোধ করার চেষ্টা করছেন তিনি। সোশাল সাইটে একটি ভিডিও এরমধ্যে পোস্ট করেছেন সালমান। সেখানে তার ভক্ত অনুরাগীদের উদ্দেশে ‘রুস্তম’ ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার অনুরোধ জানান।

প্রসঙ্গত, টিনু সুরেশ দেশাইয়ের ছবি ‘রুস্তম’। গল্পটা ১৯৫৯ সালের। একটি খুনের ঘটনায় নাম জড়ায় এক নৌ সেনা অফিসারের।

নাম কে এম নানাবতী। প্রেম আহুজা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নিজের সার্ভিস রিভলভার থেকে প্রেমকে তিনটি গুলি করেন নানাবতী।

ছবিতে নৌ সেনা অফিসার রুস্তম পাভরির চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইলিয়ানা ডি’ক্রুজকে। টিনু সুরেশ দেসাইয়ের এই ডেব্যু ছবিটি নিয়ে বলিউডে যথেষ্ট প্রত্যাশা রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ফের ঝড় তুলবে শাহরুখ-দীপিকা

পরবর্তী সংবাদ

ফের টিভি পর্দায় ‘দ্য সোর্ড অফ টিপু সুলতান’

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM