বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে সরকার বাধা : রিজভী
রাজনীতি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে সরকার বাধা : রিজভী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ নভেম্বর ২০১৬, ৩:২২ পিএম·সর্বশেষ: ৬ নভেম্বর ২০১৬, ৩:২২ পিএম
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে সরকার বাধা : রিজভী

বিডি নিউজ ৬৪: প্রতিশোধ ও প্রতিহিংসার কারণে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত ৮ নভেম্বরের সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে সরকার ন্যাক্কারজনক খেলায় মেতে উঠেছে। ইতোপূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ প্রশাসন যে অজুহাত উত্থাপন করে সমাবেশ অনুষ্ঠান বানচাল করেছে তা কেবলমাত্র অনাচারমূলক রাষ্ট্রেই সম্ভব হয়।

রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি কেন দেওয়া হয়নি সেটি কারো জানতে বাকি নেই। তারপরেও পুলিশের বক্তব্য মেনে নিয়ে আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। এটি নিয়েও পুলিশ প্রশাসনের বিভ্রান্তিমূলক কথাবার্তা দেশবাসীকে হতবাক করেছে।

বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার নিষ্ঠুর যন্ত্রে পরিণত করতে দিয়ে পুলিশের ভাবমূর্তি এখন অলক্ষ্য কৃষ্ণগহবরের মধ্যে নিক্ষেপিত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে দখলকারী কায়েমী স্বার্থবাদী শাসকগোষ্ঠীর হাতিয়ারে পরিণত না হয়ে দেশের আইনসম্মত আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ-র‌্যাব ও জনপ্রশাসনের কাজ করা উচিত। বিরোধী দলের প্রতি সরকারের অনড়তা, একগুঁয়েমি ও বৈরিতা সমর্থনকারী অনুগত বাহিনী হিসেবে পরিচিতি লাভ করা থেকে বেরিয়ে আসা উচিত পুলিশ, র‌্যাব তথা আইন শৃঙ্খলা বাহিনীকে।

বিএনপির এই নেতা বলেন, আমরা এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি-স্বার্থান্ধতা, ঔদ্ধত্য ও অহিষ্ণুতার ছায়াকে প্রলম্বিত না করে গণতান্ত্রিক রাজনীতির পথচলা এগিয়ে নিতে আগামী ৮ নভেম্বর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশ প্রশাসনের কাছ থেকে জনসভা করার অনুমতি পাওয়া যাবে।

তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে বাধ্যবাধকতা থাকবে, মতান্তর, মনান্তর থাকবে, কুটনীতিও থাকতে পারে, কিন্তু তাই বলে দানবীয় শক্তি প্রয়োগ করে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে দমন করলে সেটি কখনোই গণতান্ত্রিক সংস্কৃতির সমাজভূমি নির্মাণ করবে না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা জিয়ার মাজারে

পরবর্তী সংবাদ

সমাবেশের জন্য নয়াপল্টনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM