বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /'২০০৭ সালের পর থেকে পুলিশ স্বচ্ছতা রেখে কাজ করছে'
জাতীয়

'২০০৭ সালের পর থেকে পুলিশ স্বচ্ছতা রেখে কাজ করছে'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩১ আগস্ট ২০১৬, ৮:১৪ পিএম·সর্বশেষ: ৩১ আগস্ট ২০১৬, ৮:১৪ পিএম
'২০০৭ সালের পর থেকে পুলিশ স্বচ্ছতা রেখে কাজ করছে'

বিডি নিউজ ৬৪: বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন জঙ্গি বিরোধী পুলিশের অভিযানকে 'সাজানো নাটক' অভিহিত করে যেসব সমালোচনা হচ্ছে তা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন দেশটির পুলিশ প্রধান একেএম শহীদুল হক।

'সাম্প্রতিক আইন-শৃঙ্খলা' শিরোনামের এক সংবাদ সম্মেলন ডেকে মি. হক বলেন, "একটি স্বার্থান্বেষী মহল সম্প্রতি জঙ্গি দমনে পুলিশের সফল অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্য গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের বিতর্কিত অভিমত ব্যক্ত করছেন। এ ধরণের বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত"। "এ ধরনের বক্তব্যে প্রকারান্তরে জঙ্গিরা উৎসাহিত হতে পারে", বলেও লিখিত বক্তব্যে বলেন হক।

মূলত গুলশানের হোলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে বাংলাদেশের পুলিশ ঢাকার কল্যাণপুরে ও নারায়ণগঞ্জের পাইকপাড়ায় দুটি অভিযান চালিয়ে ১২ জন অভিযুক্ত জঙ্গিকে হত্যা করে। এদের মধ্যে গুলশান ও শোলাকিয়া ঈদগাহে হামলার মূল পরিকল্পনাকারী বলে ধারণা করা হয় এমন এক ব্যক্তি তামিম চৌধুরীও রয়েছেন।

এই তামিম চৌধুরী একজন ক্যানাডিয়ান নাগরিক এবং পুলিশের বক্তব্য অনুযায়ী সে বাংলাদেশে বছর চারেক আগে মাথাচাড়া দেয়া 'নব্য জেএমবি' নামের ইসলামি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা। কিন্তু এসব খবর প্রকাশ হওয়ার পর বহু মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এগুলো সাজানো নাটক বলে অভিহিত করেছে।

নারায়ণগঞ্জের অভিযানের পর নিহত জঙ্গিদের ময়নাতদন্তে প্রাপ্ত ফলাফল বিবিসির যে খবরটিতে প্রকাশ করা হয়েছে, ফেসবুকে সেই খবর শেয়ার করার পর সেখানে আমজাদ হোসেন নামে এক ব্যবহারকারী লিখেছেন, "আমার মনে হয় এটা সাজানো নাটক। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে তো আমরা নতুন নতুন নাটক দেখছি"। মাসুম বিল্লাল নামে আরেকজন লিখেছেন, "আরে ভাই, মারছে আগেই। পরে শুধু ড্রামাটা করেছে"।

বগুড়ার শেরপুরে 'বন্দুক যুদ্ধে' জেএমবির দুই সদস্য নিহত, বিবিসির সাম্প্রতিক এমন একটি খবরে, নাজিব মোল্লাহ নামে একজন মন্তব্য করেছেন, "পুলিশের কথা আমরা কেন বিশ্বাস করব উপযুক্ত প্রমাণ ছাড়া? আমাদের দেশের বেশির ভাগ পুলিশ কেমন তাকি আমরা জানি না"! ওই খবরটিতে রুবেল হোসাইন লিখেছেন, "আর কত নাটক চলবে দেশে?" কল্যাণপুর অভিযান পরবর্তী জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানের খবরে এমনতর মন্তব্য করেছেন শত শত ব্যবহারকারী।

এমনকি নারায়ণগঞ্জের অভিযানে তামিম চৌধুরী নিহত হবার বেশ আগে আইন শৃঙ্খলা বাহিনী যখন তার সম্পর্কে এবং আরেক সন্দেহভাজন জঙ্গি নেতা বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা জিয়াউল হক সম্পর্কে তথ্য দিচ্ছিল, তখন বাংলাদেশের একটি প্রধান দৈনিক পত্রিকায় পর্যন্ত এমন খবর বেরিয়েছিল, যেখানে তারা ইঙ্গিত দিয়েছিল তামিম চৌধুরী ও জিয়াউল হক হয়তো পুলিশের হেফাজতেই রয়েছে।

জুলাই মাসের শেষভাগে যখন কল্যাণপুর অভিযানের মাধ্যমে প্রথম বড় ও সফল জঙ্গিবিরোধী অভিযানটি করে পুলিশ, তখন থেকেই এমন পুলিশকে সন্দেহ ও সমালোচনা করা শুরু হয়।

পরিস্থিতি এমন আকার ধারণ করে যে, এক পর্যায়ে এসব সমালোচনার জবাব দিতে পুলিশের নবগঠিত কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন।

আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে আইজি মি. হক বলেন, "এদেশে একুশে অগাস্টের হামলার মত ঘটনা ঘটেছে। সেই মামলা ধামাচাপা দেয়ার জন্য, অন্য খাতে নেয়ার জন্য জজ মিয়া তৈরি করা হয়েছে"। "আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত যে আমাদের পূর্বসূরিরা এই জজ মিয়া তৈরিতে সহায়তা করেছে। ২০০৭ সালের পর থেকে পুলিশ স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে"।

কল্যাণপুরের ঘটনাতেও পুলিশ শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করেছে উল্লেখ করে মি. হক বলেন, "না জেনে না বুঝে ঢালাওভাবে কথা বলা কোন দায়িত্বশীল আচরণ নয়। স্পর্শকাতর ব্যাপারে দায়িত্বহীন বক্তব্য দেবেন না"।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

চাঁদপুরে তেলের লরি বিস্ফোরণ, অগ্নিদগ্ধসহ আহত ২০

পরবর্তী সংবাদ

নারীদের দারিদ্রের চক্র থেকে বের করতে আইসিভিজিডি কার্যক্রম চালু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM