বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা
জাতীয়

১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৩ আগস্ট ২০১৬, ৩:২৩ পিএম·সর্বশেষ: ১৩ আগস্ট ২০১৬, ৩:২৩ পিএম
১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা

বিডি নিউজ ৬৪: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৫ আগস্টে এখানে সাদা পোশাকের পাশাপাশি, গোয়েন্দা (ডিবি) ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। ১৫ আগস্ট ভোর ৪টা থেকে ধানমণ্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকার সব সড়কে নিরাপত্তার দায়িত্বে থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

এর অংশ হিসেবে ওই দিন ভোর থেকেই মিরপুর রোডের রাসেল স্কয়ার থেকে মেট্রো শপিংমল পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

পুলিশের এ কমিশনার বলেন, দর্শনার্থীরা রাসেল স্কয়ায়ের স্থাপিত আর্চওয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করবে। অন্য কোনোভাবে প্রবেশ করা যাবে না। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পরে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের পশ্চিম প্রান্ত দিয়ে প্রস্থান করবেন।

সড়কটি শুধু পূর্ব থেকে পশ্চিম দিকে একমুখী চলাচল ব্যবস্থা থাকবে। কোনো অবস্থাতেই পশ্চিম থেকে পূর্ব দিকে চলাচল করা যাবে না। তিনি বলেন, ভিভিআইপি ও বিদেশিরা প্রস্থান করার সময় পর্যন্ত সব সাধারণ দর্শনার্থীকে কলাবাগান মাঠসহ রাসেল স্কয়ার পর্যন্ত থাকতে বলা হয়েছে।

ভিভিআইপি প্রস্থান করার পর পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে আর্চওয়ে চেকিংয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। সাধারণ দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো প্রকার ব্যাগ, দাহ্য পদার্থ, ধারালো বস্তু, বিস্ফোরক দ্রব্য, দিয়াশলাই ও নারীরা হাতব্যাগ আনবেন না।

তল্লাশির সময় আইন প্রণয়নকারী সংস্থাকে সহযোগিতার লক্ষ্যে এ সবিনয় অনুরোধ। তিনি আরও বলেন, মিরপুর রোডে কলাবাগন বাসস্ট্যান্ড থেকে সোবাহানবাগ মসজিদ পর্যন্ত এবং ধানমণ্ডি ৩২ নম্বরের আশপাশে কোনো মোটরচালিত যানবাহন পার্কিং করা যাবে না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে গণশিক্ষামন্ত্রী

পরবর্তী সংবাদ

বাগেরহাটে আইএস পরিচয়ে হত্যার হুমকি, গ্রেপ্তার ১

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM