বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /১৩ জঙ্গির লাশ সরাতে পুলিশকে ঢামেকের চিঠি
জাতীয়

১৩ জঙ্গির লাশ সরাতে পুলিশকে ঢামেকের চিঠি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০১৬, ৩:১৫ পিএম·সর্বশেষ: ৫ সেপ্টেম্বর ২০১৬, ৩:১৫ পিএম
১৩ জঙ্গির লাশ সরাতে পুলিশকে ঢামেকের চিঠি

বিডি নিউজ ৬৪: একমাসের অধিক সময় মর্গে পড়ে থাকা ১৩ জঙ্গির লাশ নিয়ে বিপাকে পড়েছে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিভাগ। মূলত ঢামেক মর্গে মরদেহ সংরক্ষণের আটটি ফ্রিজ বিকল হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। তাই এ অবস্থায় জঙ্গিদের লাশ সরিয়ে নিতে ১ সেপ্টেম্বর পুলিশকে চিঠি দিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। তবে চিঠি দিলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে চিন্তিত ঢামেক।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. ইসমাইল খান বলেন, ঢামেকে যে কয়টি বিভাগ আছে এর মধ্যে ফরেনসিক বিভাগটি অন্যতম। এর অধীনে রয়েছে মর্গ। রাষ্ট্রীয় প্রয়োজনে এখানে পোস্টমর্টেম করা হয়।

আগের তুলনায় মর্গে ফ্রিজের সংখ্যা বেড়েছে। এখন ২০টি মরদেহ রাখতে পারি। কিন্তু কিছু দিন যাবৎ ৮টি ফ্রিজ বিকল হয়ে রয়েছে।

মাত্র ১২টি দিয়ে কাজ চলছে। সাম্প্রতি সময়ে অভিযানে নিহত ১৩ জঙ্গির লাশই ঢামেক মর্গে ফ্রিজে আছে। এ ছাড়া প্রতিনিয়তই কিছু লাশ ঢামেক আসছে।

সেই লাশগুলো রাখতে সমস্যা হচ্ছে। তাই ১৩ জঙ্গির লাশের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ জানার জন্য গত সপ্তাহে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছি। তবে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৬ জুলাই থেকে কল্যাণপুরের জাহাজ বাড়ির জঙ্গি আস্তানায় অপারেশন স্টর্ম ২৬ নামে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় ৯ জঙ্গি নিহত হয়। ময়নাতদন্ত শেষে তাদের লাশ সেখানে সংরক্ষণ করা হয়েছে।

এ ছাড়া গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে আরও এক জঙ্গি আস্তানায় অপারেশন হিট স্ট্রং ২৭ নামে আরেকটি অভিযানে নিহত হয় গুলশান শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরী ও তার সহযোগী মানিক ও ইকবাল। ২ সেপ্টেম্বর মিরপুরে অপর অভিযানে জাহিদুল ওরফে মুরাদ নামে আরেক জঙ্গি নিহত হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মন্ত্রিসভার বৈঠকে কামরুল-মোজাম্মেল

পরবর্তী সংবাদ

উপকূলবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে বরগুনায় মানববন্ধন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM