বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /১১ মাসে ৪ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা
জাতীয়

১১ মাসে ৪ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ জুন ২০১৬, ৪:৩১ পিএম·সর্বশেষ: ৮ জুন ২০১৬, ৪:৩১ পিএম
১১ মাসে ৪ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা

বিডি নিউজ ৬৪: চলতি অর্থবছরের (২০১৫-১৬) গত ১১ মাসে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিক্রেতাকে মোট ৪ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যা তুলনামূলকভাবে অনেক কম। তবে একই সঙ্গে ভেজাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিক্রেতার বিরুদ্ধে বিএসটিআই আইনানুগ ব্যবস্থাগ্রহণ করেছে।

তিনি বলেন, ‘রমজান মাসের পবিত্রতা রক্ষায় যাতে অসাধু ব্যবসায়ী ও বিক্রেতারা ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য ও পানীয় প্রস্তুত এবং বিপণন হতে বিরত থাকে সে লক্ষ্যে বিএসটিআই কর্মসূচি পালন করছে। একই সঙ্গে ঢাকা মহানগরীতে জেলা প্রশাসকের উদ্যোগে প্রতিদিন অতিরিক্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল বিরোধী অভিযান চলছে। এই ভেজাল বিরোধী অভিযান সারা বছর অব্যাহত থাকবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেসব প্রতিষ্ঠান ভেজাল পণ্য উৎপাদন করে তাদের নামের তালিকাও প্রকাশ করা হবে। যাতে জনগণ বুঝতে পারে কোন কোন প্রতিষ্ঠান ভেজাল পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত। তখন জনগণ সেইসব প্রতিষ্ঠানের পণ্য বর্জন করবে। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে।’

শিল্পমন্ত্রী আরো বলেন, ‘বিগত বছরগুলোতে বিএসটিআই এর নিরবচ্ছিন্ন অভিযানের ফলে দেশে ফলমূলে ফরমালিনের ব্যবহার অনেকাংশে কমে এসেছে। চলতি মৌসুমে ফলমূল পরীক্ষার জন্য বিএসটিআই ল্যাবরেটরিতে খেঁজুর, আম, লিচু, মাল্টা, আপেল ও আঙুরের ৬৮টি নমুনা পরীক্ষা করেছে এবং ৩৬টি নমুনা স্পটে পরীক্ষা করে কোনো ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

তবে সব ফলে যে ফরমালিনের উপস্থিতি থাকবে না তা নয়। হয়ত নমুনাগুলোতে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘রমজানে যাতে নির্ভেজাল খাদ্য ও পানীয় সরবরাহ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে ইতোমধ্যে ইফতার ও সেহরিতে অধিক পরিমাণে ব্যবহৃত ১৮৩টি পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে বেশকিছু নমুনার ল্যাবরেটরি টেস্টিং সম্পন্ন হয়েছে।

এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।’

মন্ত্রী বলনে, ‘গত ১১ মাসে ভেজাল বিরোধী অভিযানে মোট ৭৯৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে মোট ১ হাজার ১৬৪টি মামলা দায়ের করাসহ সেগুলো নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া ৬৫৮টি সার্ভিল্যান্স টিম পরিচালনা করা হয়েছে এবং তারা ৬৬৫টি মামলা দায়ের করেছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪ কোটি ৭৩ লাখ ৫২ হাজার একশ’ টাকা জরিমানা করেছে।’

আমু বলেন, ‘সারা দেশে বিএসটিআই’র আঞ্চলিক অফিসের মাধ্যমে এ ধরনের ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। আকস্মিকভাবে পরিচালিত অভিযানগুলোতে বিশেষ করে রোজাদারগণ সচরাচর যে সকল খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন যেমন- মুড়ি, খেজুর, কলা, আম, সফট ড্রিংক্স, পাউডার, ফ্রুট জুস, ফ্রুট ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট ইত্যাদির ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআই’র মহাপরিচালক মো. ইকরামুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

কক্সবাজারে পাউবোর জমিতে পাকা ভবন নির্মাণ

পরবর্তী সংবাদ

হবিগঞ্জে ফের সংঘর্ষ, ভাঙচুর-আগুন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM