বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সৌদি বাদশাহর সঙ্গে শেখ হাসিনার বৈঠক
জাতীয়

সৌদি বাদশাহর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ জুন ২০১৬, ১১:৪৩ এএম·সর্বশেষ: ৬ জুন ২০১৬, ১১:৪৩ এএম
সৌদি বাদশাহর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

বিডি নিউজ ৬৪: বিশ্ব শান্তি, উন্নয়ন ও মুসলিম উম্মাহর জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। বিশ্ব শান্তি, উন্নয়ন ও মুসলিম উম্মাহর জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

রবিবার স্থানীয় সময় দুপুরে জেদ্দায় সৌদি বাদশাহর বাসভবন আল সালাম প্যালেসে দুই দেশের নেতার মধ্যে দ্বি-পক্ষীয় বৈঠকে এ অঙ্গীকার আসে। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সামনে আসেন পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

পররাষ্ট্র সচিব বলেন, প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এবং সৌদি বাদশাহ বিশ্ব শান্তি, উন্নয়ন এবং ইসলামি উম্মাহর জন্য একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন।

একইসাথে বিশ্বে এখন যে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা- এই ক্ষেত্রে কাজ করার জন্যও প্রধানমন্ত্রী ও বাদশাহ অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাংলাদেশকে সৌদি আরব গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে শহীদুল হক বলেন, শুরুতেই কিং সালমান বলেছেন, সৌদি আরব বাংলাদেশকে শীর্ষ সারির একটি মুসলিম দেশ মনে করে এবং তিনি বলেছেন, মুসলিম বিশ্বে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ।

একইসাথে উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দুদেশের যে অপার সম্ভাবনা আছে, তা বাদশাহ বারবার উল্লেখ করেছেন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের কথা বলেছেন উনি দুবার। সৌদি বাদশাহ মনে করেন, বিশ্বে শান্তি, প্রগতি ও স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় ভূমিকা আছে।

এ আলোচনা থেকে বোঝা যায় যে, একটা শক্তিশালী সম্পর্ক উন্মুক্ত, যেটা আমরা আগে ঠিক এভাবে দেখিনি, বলেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলেছেন। সেখানে সৌদি আরবের জন্য একাধিক অঞ্চল নির্দিষ্ট করা যেতে পারে।

যেখানে সৌদি বিনিয়োগকারীরা বিদ্যুৎ, জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও তথ্যৎপ্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন।

বৈঠকে সৌদি বাদশাহ আরবিতে কথা বললেও তিনি শেখ হাসিনাকে ম্যাডাম প্রাইম মিনিস্টার বলে সম্বোধন করেন বলে জানান শহীদুল হক। তিনি বলেন, এটা অত্যন্ত যুগান্তকারী সফর হয়েছে। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তারও অনেক বেশি সফলতা এসেছে বলে আমার মনে হয়।

এই সফরের মধ্য দিয়ে শুধু নতুন অধ্যায়ই উন্মুক্ত হয়নি, আমাদের সম্পর্ক ইতোমধ্যে একটা নতুন উচ্চতায় চলে গেছে। শেখ হাসিনা সৌদি বাদশাহকে বলেছেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সৌদির সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে সৌদি আরব ইসলামিক অ্যালায়েন্সের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সে বিষয়টিও শেখ হাসিনা তুলে ধরেন বলে জানান পররাষ্ট্র সচিব।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নয়াদিল্লিতে ড্যানিশ পর্যটক সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ৫

পরবর্তী সংবাদ

মাহমুদার মৃত্যুতে আইজিপির শোক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM