বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /সুইডেনের অনলাইন নির্যাতনের বর্ণনা দিলেন নারী
জীবনযাপন

সুইডেনের অনলাইন নির্যাতনের বর্ণনা দিলেন নারী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৬, ৫:৫০ পিএম·সর্বশেষ: ২৬ নভেম্বর ২০১৬, ৫:৫০ পিএম
সুইডেনের অনলাইন নির্যাতনের বর্ণনা দিলেন নারী

বিডি নিউজ ৬৪: সুইডেনের এক নারী মিডিয়াকর্মী জানান, অনলাইনে তিনি প্রতিনিয়ত হুমকি ও নানাভাবে নির্যাতনের সম্মুখীন হন। আর এ নির্যাতনের ফলে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যায় পড়তে হয় তাকে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এসএমএইচ।

আলেক্সান্ড্রা প্যাসক্যালিডো একজন সুইডিস নারী মিডিয়াকর্মী ও লেখক। তিনি গ্রিক সভ্যতার ওপর লেখালেখি করেন। তার ক্যারিয়ার প্রায় ২০ বছরের। আর দীর্ঘ এ কর্মজীবনে নানাভাবে তার ওপর নির্যাতন চলে। সম্প্রতি তিনি তার ওপর চলমান সে নির্যাতনের বিষয় তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে একজন নোংরা পতিতা, একজন খুনে যাযাবর, ইহুদি, মুসলমান কসাই, গ্রিক পরজীবী, বিরক্তিকর অভিবাসী, স্টুপিড সাইকো, কুশ্রী মিথ্যাবাদী ও পক্ষপাতদুষ্ট ঘৃণাবাদী।’

তিনি আরও বলেন, ‘তারা আমাকে বলে বাড়িতে ফিরে গিয়ে আত্মহত্যা করতে। অন্যথায় তারা আমাকে হত্যা করবে বলেও হুমকি দেয়। তারা আমাকে গুলি করতে চায়। তারা আমার জিহ্বা কেটে দিতে চায়, আমার আঙ্গুল ভেঙে দিতে চায় একটির পর একটি। তারা আমাকে দলবদ্ধ ধর্ষণ ও যৌন নির্যাতনও করার হুমকি দিয়েছে।’

বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটিতে থেকেও এ নির্যাতনের বাইরে নন নারীরা। অনলাইনে নানাভাবে তাদের ওপর নির্যাতন চলে। তার প্রমাণ হাজির করলেন আলেক্সান্ড্রা।

আলেক্সান্ড্রা জানান, এ আক্রমণগুলোর অধিকাংশই আসে ব্যক্তিগত ব্যবহার্য নানা পার্সোনাল ডিভাইসে। প্রতিদিন সকালে এ ডিভাইসগুলোর দিকে তাকালেই এর কিছু কিছু পাওয়া যায়। এছাড়া রাতে ঘুমানোর সময়েও কিছু আসে।

তিনি জানান, মিডিয়াকর্মীদের প্রতিনিয়ত এসব হুমকি ও নির্যাতন অনলাইনে পেতে হয়। আর এ সমস্যা লাঘব করার জন্যও তিনি চিন্তাভাবনা করেছেন। এক্ষেত্রে করণীয় কী হতে পারে সে বিষয়ে তিনি কয়েকটি সুপারিশও তুলে ধরেছেন। এগুলো হলো-

১. সমস্যাটি গুরুত্বের সঙ্গে নিন এবং এর প্রভাব সম্পর্কে চিন্তা করুন।

২. নারী মিডিয়াকর্মীদের জন্য অনলাইন অপরাধ বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করুন।

৩. সংবাদকর্মীদের পর্যাপ্ত ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ দিন।

৪. অনলাইনে হয়রানি ও নির্যাতনের ঘটনায় সিনিয়র ব্যবস্থাপকদের অবহিত করুন এবং এ বিষয়ে আলোচনা করুন।

৫. সমস্যা বেড়ে ওঠার আগেই পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।

৬. এ ধরনের ক্ষেত্রে কারিগরি, আইনগত ও মানসিক বিষয় নিয়ে চিন্তা করুন।

৭. প্রতিষ্ঠানের হয়রানি ও নির্যাতন বিষয়ে গাইডলাইন তৈরি ও তা মেনে চলতে গুরুত্ব দিন।

৮. নারীবিদ্বেষী মন্তব্য ও অন্যান্য বিষয় মডারেটের সুযোগ বৃদ্ধি করুন।

৯. অনলাইনে নির্যাতনের বিরুদ্ধে এডিটোরিয়াল রিসোর্স বৃদ্ধি করুন এবং প্রয়োজনীয় উপায়গুলো ব্যবহার করুন।

১০. সম্ভাব্য হয়রানি প্রতিরোধের পরিকল্পনা করুন।

১১. প্রতিষ্ঠানে অনলাইন নিরাপত্তা জোরদার করতে শক্তিশালী বিভাগ স্থাপন করুন। পর্যাপ্ত জনবল নিয়োগ করুন। কর্মস্থলের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মাছের কাঁটা গলা থেকে নামানোর সহজ উপায়

পরবর্তী সংবাদ

জেনে নিন, শীতে ভাল থাকার উপায়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM