বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /'সিনেমা হলে রুমাল নিয়ে যাবেন'
বিনোদন

'সিনেমা হলে রুমাল নিয়ে যাবেন'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ আগস্ট ২০১৬, ৯:৪৯ এএম·সর্বশেষ: ৮ আগস্ট ২০১৬, ৯:৪৯ এএম
'সিনেমা হলে রুমাল নিয়ে যাবেন'

বিডি নিউজ ৬৪: 'নিয়তি' ছবির গল্প এতটাই হৃদয়স্পর্শী যে ছবিটি দেখার পর অনেকেই হয়তো ফুঁপিয়ে কাঁদতেও পারেন। আর এজন্য ছবিটি হলে দেখতে যাওয়ার সময় টিস্যু অথবা রুমাল নিয়ে যাবেন

রবিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে 'নিয়তি' ছবির মুক্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নিয়তি'র বাংলাদেশি প্রযোজক জাজ মাল্টি মিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ

তিনি বলেন, 'নিয়তি' ছবিটির কয়েক বছর আগে আগে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত 'পোড়ামন' ছবিটি মুক্তি পায়। সেটি দেখেও দর্শক কেঁদেছিলেন। এছবির গল্পটিও অনেক হৃদয় ছোঁয়া।

সে কারণে দর্শকদের চোখে পানি চলে আসবে বলে আমার মনে হয়। আর পোড়ামনের মতো এই ছবিটিও নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। নির্মাতা হিসেবে তার মুন্সিয়ানা সবাই জানেন।

অসংখ্য সুপারহিট ছবির স্রষ্টা তিনি। এজন্য ছবির সফলতা নিয়ে আমি শতভাগ আশাবাদী।'

আজিজ বলেন, 'প্রযোজনা প্রতিষ্ঠান জাজ থেকে প্রথমে সিদ্ধান্ত নেয়া হয়েছিল ছবির টিকিটের সঙ্গে একটি করে রুমাল অথবা টিস্যু দেয়া হবে যাতে ছবি দেখা সময় দর্শকরা কাঁদলে চোখের পানি মুছতে পারেন। কিন্তু ছবির ডিস্ট্রিবিউশনের পরে হিসেব করে দেখা গেল এতগুলো হলে এত এত দর্শকদের জন্য সারাদেশে টিস্যু-রুমাল দেয়া সম্ভব না, এতে করে টিকিটের খরচা আরো বেড়ে যাবে।

তাই আমি সবাইকে বলতে চাই যারা নিয়তি দেখতে যাবেন তারা যেন সঙ্গে টিস্যু অথবা রুমাল নিয়ে যান।'

'নিয়তি'র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির দুই প্রধান অভিনয় শিল্পী আরেফিন শুভ এবং জলি। অন্যান্যের মধ্যে আরো ছিলেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান ছাড়াও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ঠ আরো অনেকে।

ছবির সাফল্যের ব্যাপারে আশাবাদী হয়ে আরেফিন শুভ বলেন, 'দর্শকরা ভালো গল্প, নির্মাণশৈলী পেলে অবশ্যই ছবি দেখতে হলে যান। যার প্রমাণ মিলেছে গেল ঈদে। 'নিয়তি' ছবির গল্প-নির্মাতা থেকে শুরু করে সবকিছুই এক কথায় অসাধারণ। আশা করছি ছবিটি দেখতে দর্শকরা হলে যাবেন।'

জলি বলেন, 'নিয়তি' আমার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। প্রথম ছবি 'অঙ্গার'-এ অনেকগুলো ভুল ছিল আমার অভিনয়ে। সেসব শুধরে নিয়ে অনেক মনোযোগ দিয়ে নিয়তি ছবিতে কাজ করেছি। আশা করছি দর্শকরা ছবিটি সাদরে গ্রহণ করবেন এবং আমাকে আগামীতে আরো ভালো কাজ করার প্রেরণা যোগাবেন।'

এদিকে, গেল ১০ জুন নিয়তি ছবিটি কলকাতায় মুক্তি পায়। সেখানেও 'নিয়তি' ছবিটি সকলের প্রশংসা কুড়ান বলে দাবি করেছেন ছবির নির্মাতা জাকির হোসেন রাজু। তিনি বলেন, 'কলকাতায় শুভ-জলিকে তেমন কেউ চিনতো না।

কিন্তু 'নিয়তি' মুক্তির পর তাদেরকে সেখানকার দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছেন। একইসঙ্গে ছবিটি সেখানে বেশ ভালোই ব্যবসা করেছ। ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে পাঁচটি গানও রয়েছে।

সবমিলিয়ে বাংলাদেশে 'নিয়তি' ছবিটি ব্যবসায়িক সাফল্য নিয়ে আমি শতভাগ আশাবাদী।'

'নিয়তি' ছবিটি প্রায় শতাধিক হলে মুক্তি পাবে আগামী ১২ আগস্ট। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ‘নিয়তি’ ছবিতে শুভ-জলি ছাড়া আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঈশানী, রেসি, মৌসুমী সাহা, সুপ্রিয় দত্ত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

এটা প্রথমবার নয়, আগেও বহুবার ঘটেছে : লিন্ডসে লোহান

পরবর্তী সংবাদ

১২ আগস্ট বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'নিয়তি'

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM