বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /সিংহভাগ বাজার দখলে ওয়ালটনের কৌশল নির্ধারণ
ব্যবসা ও অর্থনীতি

সিংহভাগ বাজার দখলে ওয়ালটনের কৌশল নির্ধারণ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৮ জুলাই ২০১৬, ১১:৩৫ এএম·সর্বশেষ: ২৮ জুলাই ২০১৬, ১১:৩৫ এএম
সিংহভাগ বাজার দখলে ওয়ালটনের কৌশল নির্ধারণ

বিডি নিউজ ৬৪: বাংলাদেশে হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের এক বিশাল বাজার রয়েছে। এই বাজারের পরিধিও দিন দিন বাড়ছে। আগে এই খাতটি ছিল সম্পূর্ণ আমদানি নির্ভর। কিন্তু এখন দেশেই বিশ্বমানের হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস তৈরি করছে ওয়ালটন। আরো পণ্য উৎপাদনে চলছে ব্যাপক বিনিয়োগ ও প্রস্তুতি।

এ সব পণ্যের সিংহভাগ বাজার দখলের প্রত্যয় নিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হলো ওয়ালটন প্লাজা হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর কনফারেন্স।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্সে অনুষ্ঠিত কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক তাহমিনা আফরোজ তান্না, নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর লে. কর্নেল (অব.) আব্দুল কাদের, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের এইচআরএম অ্যান্ড এডমিন প্রধান কর্নেল (অব.) শাহদাত আলম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।

কনফারেন্সে উল্লিখিত পণ্যের বাজার সম্প্রসারণে কিছু কৌশলগত পরিকল্পনা নেয়া হয়। পণ্য উৎপাদন এবং বিপণনকে প্রাধান্য দেয়া হয়। এতে জানানো হয়, এরই মধ্যে ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনে ৯ ধরনের হোম অ্যাপ্লায়েন্স তৈরি হচ্ছে। আরো বেশকিছু হোম অ্যাপ্লায়েন্স তৈরির পরিকল্পনায় রয়েছে। ব্যাপক সম্ভাবনাময় এই খাতের সিংহভাগ বাজার দখলে প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।

৮ লাখ বর্গফুট জায়গার উপর প্রতিষ্ঠিত ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। এর মধ্যে রয়েছে এলইডি লাইট, প্যানেল লাইট, গ্যাস স্টোভ, ব্লেন্ডার, ইন্ডাকশন কুকার, সিলড লেড এসিড রিচার্জেবল ব্যাটারি, সুইচ-সকেট, রিমোট কন্ট্রোল ফ্যান রেগুলেটর, দেয়াল ফ্যান ও সিলিং ফ্যান।

নিজস্ব কারখানায় উৎপাদিত এসকব প্রযুক্তি পণ্য বাজারজাতকরণ শুরুর অল্প দিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

কনফারেন্সে জানানো হয়েছে, প্রচুর অর্থ বিনিয়োগ করে জার্মানি, জাপান, তাইওয়ানের মতো উন্নত দেশগুলো থেকে সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ এনে হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস তৈরি করছে ওয়ালটন। গড়ে তোলা হয়েছে একদল উচ্চ শিক্ষিত, মেধাবি, দক্ষ ও পরিশ্রমী প্রকৌশলী ও টেকনিশিয়ান। যারা প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে দেশেই উৎপাদন করছে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত আমদানি বিকল্প প্রযুক্তি পণ্য।

মান নিয়ন্ত্রণে অনুসরণ করা হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি)-এর স্ট্যান্ডার্ড। দেশের চাহিদা মিটিয়ে এসকল প্রযুক্তি পণ্য রপ্তানির লক্ষ্য নিয়ে প্রস্তুত করা হচ্ছে বিধায় মান নিয়ন্ত্রণে অনুসরণ করা হচ্ছে ‘জিরো টলারেন্স’ নীতি।

উন্নত মান এবং দামেও সাশ্রয়ী হওয়ায় ওয়ালটনের এ সব পণ্য ইতোমধ্যে গ্রাহকদের মন জয় করতে সক্ষম হয়েছে। বর্তমানে, সারাদেশে প্রায় ৩০০০ আউটলেটে পাওয়া যাচ্ছে ওয়ালটনের হোম ও ইলেকট্রিক্যালর অ্যাপ্লায়েন্স। দেশের প্রত্যন্ত অঞ্চলে এসব পণ্যের প্রাপ্তি সহজলভ্য করতে দেশব্যাপী পরিবেশক নিয়োগ প্রক্রিয়াও চলছে বলে জানানো হয় কনফারেন্সে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঢাকা দক্ষিণের ৩১৮৩ কোটির বাজেট ঘোষণা

পরবর্তী সংবাদ

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাকালীন সবাই বিরোধিতা করেছিল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM