বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু
রাজনীতি

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ জানুয়ারি ২০১৭, ৫:৪২ পিএম·সর্বশেষ: ৫ জানুয়ারি ২০১৭, ৫:৪২ পিএম
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

বিডি নিউজ ৬৪: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ৫ জানুয়ারির নির্বাচনকে সংবিধান রক্ষার নির্বাচন উল্লেখ করে বলেছেন,নির্বাচন কখনোই খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল না, এখনো নেই। সাংবিধানিক প্রক্রিয়া ধ্বংস করাই তার উদ্দেশ্য।

তিনি বলেন, , ‘নির্বাচন কখনোই খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল না এখনও নেই। সাংবিধানিক প্রক্রিয়া ধ্বংস করে দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধী খুনীদের বিচার, চুরি-অর্থ পাচারের বিচার বন্ধ করাই তার উদ্দেশ্য।’

‘একারণেই খালেদা জিয়া নির্বাচন ও গণতন্ত্রের ধার ধারেন না। আগামী নির্বাচনকে সামনে রেখে বেগম খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন। অনির্দিষ্ট, অস্পষ্ট, তথাকথিত নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছেন তিনি’ বলেন তথ্যমন্ত্রী ।

মন্ত্রী আজ বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি আয়োজিত ৫ জানুয়ারি সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষা দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমূখ।

‘গত তিন বছরে খালেদা জিয়া তার অবস্থান পরিবর্তন করেননি, বারবার আগুন দিয়ে গণতন্ত্র ও সংবিধান পোড়াতে চেয়েছেন’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। ‘আগুনসন্ত্রাস ও জঙ্গি মদদদাতা খালেদা জিয়া এখনো আত্মসমর্পণ করেননি, তওবা করেননি, জাতির কাছে মাফ চাননি। তাই দেশ এখনো নিরাপদ নয়।

তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ করা উচিত, যাতে নির্বাচন সামনে রেখে খালেদার নতুন চক্রান্তে দেশ বিপদগ্রস্ত না হয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক ধারাবহিকতা বজায় রাখতে যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কে অংশ নিলো আর নিলোনা তার উপর গণতন্ত্রের সার্টিফিকেট হতে পারে না। আর নির্বাচনে অংশ নিলেই অপরাধীরা দায় মুক্ত হয় না, বিচার হবেই।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে আহত ৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে আহত ৬

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

পরবর্তী সংবাদ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে আহত ৬

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM