বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /সাবধান! ভারী স্কুলব্যাগে অসুস্থ হয় শিশু
জীবনযাপন

সাবধান! ভারী স্কুলব্যাগে অসুস্থ হয় শিশু

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ১:০০ পিএম·সর্বশেষ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ১:০০ পিএম
সাবধান! ভারী স্কুলব্যাগে অসুস্থ হয় শিশু

বিডি নিউজ ৬৪: বিভিন্ন স্কুলে এখন নানা ধরনের বই বহন করার বাধ্যবাধকতা থাকে। আর এসব বইয়ের ভারে শিশুর স্কুলব্যাগ যে প্রচণ্ড ভারী হয়ে যায়, সে বিষয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা থাকে না। যদিও বিষয়টি শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ও গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বহু বাবা-মা তাদের শিশুকে ভারী স্কুলব্যাগ দেন। এ স্কুলব্যাগ বহন করতে গিয়ে সে পড়ছে শারীরিক ঝুঁকিতেও। এই ঝুঁকি শুধু শিশু বয়সে নয়, তাকে মেরুদণ্ড, ঘাড়ব্যথা, পিঠব্যথাসহ কিছু অসুখের ঝুঁকিতে ফেলছে সারা জীবনের জন্য।

সম্প্রতি এক গবেষণায় গবেষকরা শিশুর ভারী স্কুলব্যাগ বহনের ক্ষতিকর দিকগুলো জানতে পেরেছেন। গবেষকরা বলেন, ভারি স্কুলব্যাগ শিশুর পিঠব্যথা ও শিশুর কুঁজো হয়ে যাওয়ার জন্য দায়ী। কোনো কোনো গবেষণায় দেখা যাচ্ছে, বয়ঃসন্ধিকালে যেসব শিশু পিঠে ব্যথাজনিত সমস্যায় পড়ে তারা বেশি বয়সে ঘাড়, কাঁধ ও মেরুদণ্ড বাঁকা হওয়ার মতো ব্যথার জটিলতায় ভোগে।

ভারতীয় গবেষকদের এক গবেষণায় দেখা যায়, সাত থেকে ১৩ বছর বয়সী ৬৮ ভাগ শিশু পিঠব্যথা ও কুঁজো হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এ গবেষণাটি করেছে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (অ্যাসোচ্যাম)।

যে শিশুরা বেশিমাত্রায় কম্পিউটার-স্মার্টফোনে সময় কাটাচ্ছে, তাদের মধ্যে এ ঝুঁকি বেশি। এ ধরণের অলসতার সঙ্গে শারীরিক পরিশ্রমহীন কর্মচঞ্চলতা হ্রাস পাওয়ার কারণে পিঠের মাংসপেশির টানশক্তি ক্রমেই কমে যাচ্ছে। সে পরিণত হচ্ছে দুর্বল মানুষে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে। সে কারণে বহু ধরণের অসুখের ঝুঁকিও বাড়ছে।

শিশুর পিঠ ব্যথার সঙ্গে স্কুলব্যাগ ওজনের কোনো সম্পর্ক আছে কি না তা নিয়ে বেশ কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর মধ্যে আর্কাইভস অব চিলড্রেনে একটা গবেষণাপত্রে দেখা গেছে ভারী স্কুলব্যাগ বহনকারী শিশুদের মধ্যে যারা অতিরিক্ত ওজনের ব্যাগ বহন করছে তারা বেশি সমস্যায় পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্কুলব্যাগ হোক আর সাধারণ ব্যাগ হোক-তা একটি শিশুর মোট ওজনের ১০ ভাগের বেশি হতে পারবে না। সে হিসাবে একটি শিশুর ওজন যদি ১৫ কেজি হয়, তবে তার স্কুলব্যাগের ওজন যেন অবশ্যই ১.৫ কেজির নিচে থাকে।

অতিরিক্ত ওজন বহন থেকে শিশুদের দূরে রাখতে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অন্যথায় তা শিশুর নানা শারীরিক জটিলতা তৈরি করতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অলসরা বুদ্ধিমান হয়!

পরবর্তী সংবাদ

শক্ত মনের মানুষরা যা বলেন না

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM