বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩৭ জঙ্গি
জাতীয়

সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩৭ জঙ্গি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১১ জুন ২০১৬, ৩:০১ পিএম·সর্বশেষ: ১১ জুন ২০১৬, ৩:০১ পিএম
সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩৭ জঙ্গি

জঙ্গি ও সন্ত্রাসী দমনে দেশব্যাপী পরিচালিত অভিযানের প্রথম দিনে ৩৭ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচশ গ্রাম গানপাউডার ও ১৫টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১১ জুন) সকালে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অভিযানে গ্রেপ্তার ৩৭ জঙ্গির মধ্যে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২৭ সদস্য, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) ৭ সদস্য ও অনান্য জঙ্গি সংগঠনের ৩ সদস্য রয়েছে।’

গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও জঙ্গি ধরতে পুলিশের এ সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত হয়।

সভায় আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী প্রচারণা জোরদার করতে হবে। জঙ্গি ও সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কমিউনিটি পুলিশিংকে কাজে লাগাতে হবে।’

আইজিপি এসপি বাবুল আক্তারের স্ত্রী খুনের ঘটনাকে অত্যন্ত নির্মম, বর্বরোচিত ও দুঃখজনক ঘটনা বলে আখ্যায়িত করে তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঘোষণা দিয়ে জঙ্গি ধরতে সাঁড়াশি অভিযান শুরু করলেও শুক্রবার ভোরের দিকেই পাবনায় হিন্দু সেবাশ্রমের কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ হত্যাকাণ্ডের কোনো ক্লুও জানা যায়নি।

শুক্রবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই অভিযানের প্রথম দিনে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর এসেছে স্থানীয় পর্যায় থেকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ট্রাকচাপায় জুটমিল কর্মকর্তাসহ নিহত ২

পরবর্তী সংবাদ

আবহাওয়া: ২৫ জুন পর্যন্ত কম-বেশি বৃষ্টি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM