বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সরকারি পয়সায় জঙ্গি তৈরি হয় : ফরিদ উদ্দিন মাসঊদ
জাতীয়

সরকারি পয়সায় জঙ্গি তৈরি হয় : ফরিদ উদ্দিন মাসঊদ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৯ জুলাই ২০১৬, ৭:৩১ পিএম·সর্বশেষ: ২৯ জুলাই ২০১৬, ৭:৩১ পিএম
সরকারি পয়সায় জঙ্গি তৈরি হয় : ফরিদ উদ্দিন মাসঊদ

বিডি নিউজ ৬৪: সরকারি পয়সায় জঙ্গি তৈরি করা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা চেয়ারম্যান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাঁওয়ের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসঊদ।

শুক্রবার রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ মিলনায়তনে ‘২৯ জুলাই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ দিবস’ পালন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জমিয়তুল উলামা এ সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘মাদরাসাশিক্ষা বোর্ড সরকারি পয়সায় চলে, সরকারি পয়সায় সিলেবাস, তাদের পাঠ্যবইতে জঙ্গিবাদ এবং উগ্রবাদী শিক্ষায় ভরপুর। একাধিক বই, একাধিক ক্লাসে এই জঙ্গিবাদী এবং উগ্রবাদী চেতনায় ভরপুর।’

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে ফরিদ উদ্দিন মাসঊদ বলেন, ‘আমাদের শিক্ষামন্ত্রী থাকেন কোথায়? কোন দেশে বসবাস করেন আমি জানি না, আর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন- একটু বাংলাদেশের মাটিতে পা রাখুন। আমি অনুরোধ রাখি, আপনাদের নামে যে বই গভর্মেন্টের পয়সায় ছাপা হয়েছে, এ বইগুলো একটু পড়ে দেখুন।’

তিনি আরো বলেন, ‘জঙ্গিবাদ শিক্ষা দেব, জঙ্গিবাদের চেতনা লালন করবো অথচ জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবো, আইন করবো, এসব দিয়ে কখনই জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হবে না।’

জঙ্গি তৈরির পেছনে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে আল্লামা ফরিদ উদ্দিন বলেন, ‘শিক্ষাব্যবস্থা ব্যর্থ, এর প্রমাণ আজকে উচ্চশিক্ষিত হওয়ার পরও তরুণরা নিষ্ঠুর ও বিভ্রান্ত পথে যাচ্ছে। শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার।’

তিনি আরো বলেন, ‘প্রতিটি স্তরে ইসলাম ও ধর্মের নৈতিকতা শিক্ষাকে মূল শিক্ষা হিসেবে রাখা দরকার। না করা হলে এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক দু’জন নয় হাজার হাজার জঙ্গি, উগ্রবাদী বের হবে।’

সরকারকে স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এদেশ থেকে জামায়াত-শিবিরকে উৎখাত না করা যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ থেকে জঙ্গিবাদকে উৎখাত ও বন্ধ করা যাবে না।’

তিনি আরো বলেন, ‘সরকার জামায়াতের প্রতিষ্ঠানকে আর্থিক সুরক্ষা দিয়ে যাচ্ছে। আর জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে এটা দ্বিচারিতা।’

এসময় তিনি বলেন, ‘যে দেশে জামায়াত-শিবিরের মতো দল আছে সে দেশে আইএস নতুন করে থাকবার দরকার নাই। আইএসের নামে জামায়াত-শিবির প্রক্সি দিচ্ছে। দেশে জঙ্গিবাদকে প্রতিরোধ ও রুখতে হলে এই মুহূর্তে এবং অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, সরকার জামায়াত নিষিদ্ধে লজ্জা পাচ্ছে। কে লজ্জা পাচ্ছে বুঝে আসে না।’

জঙ্গি দমনে একটি কার্যকারী গবেষণা সেল গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আজকের তরুণদের মন, মনন ও চেতনাকে বুঝতে না পারলে জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব হবে না।’

বাংলাদেশ জমিয়তুল উলামা সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে বক্তব্য দেন, ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা আরিফ উদ্দিন মাহুমুদ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

চার জেলায় বজ্রপাতে দুই শিশুসহ নিহত ১০

পরবর্তী সংবাদ

ভিডিও কনফারেন্সেও দেয়া যাবে আদালতে হাজিরা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM