বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সম্পর্কের নতুন মাত্রা তৈরি করে ফিরলেন শি চিনপিং
জাতীয়

সম্পর্কের নতুন মাত্রা তৈরি করে ফিরলেন শি চিনপিং

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৬, ১:১৭ পিএম·সর্বশেষ: ১৫ অক্টোবর ২০১৬, ১:১৭ পিএম
সম্পর্কের নতুন মাত্রা তৈরি করে ফিরলেন শি চিনপিং

বিডি নিউজ ৬৪: ঐতিহাসিক এক সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব ও সহযোগিতার সম্পর্কের এক নতুন দিগন্ত সৃষ্টি করে ফিরে গেলেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিং। দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মাননা জানান চিনপিং। সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সর্বাত্মক অংশীদারত্ব ও সহযোগিতার সম্পর্ককে কৌশলগত অংশীদারত্ব ও সহযোগিতার জায়গায় নিয়ে যেতে ঐক্যমতে পৌঁছে বাংলাদেশ ও চীন।

এ ছাড়া একসঙ্গে ওয়ান-বেল্ট, ওয়ান রোড উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি নৌ যোগাযোগ ও সন্ত্রাস দমনের মতো বিষয়গুলোতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়েও একমত হয়েছেন দুই দেশের নেতারা। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়।

যার ১৫টি সমঝোতা স্মারক এবং ১২টি ঋণ ও রূপরেখা চুক্তি। এ ছাড়া চীনের অর্থায়নে ছয়টি প্রকল্পের ফলক উন্মোচন করেন তারা। এগুলো হলো কর্ণফুলী নদীর বহুমুখী টানেল, খুলনা ও চট্টগ্রামে ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎকেন্দ্র, ন্যাশনাল ডেটা সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শাহজালাল সার কারখানা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও চুক্তি স্বাক্ষরের পরে হোটেল লা মেরিডিয়ানে জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি দুদেশের দেশের সংসেদর মধ্যে সম্পর্ক আরো সুসংহত করার প্রস্তাব দেন। এরপরেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট জিনপিং।

এর আগে শুক্রবার বেলা ১১টা ৩৮ মিনিটে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান চীনের প্রেসিডেন্ট। বাংলাদেশের আকাশসীমায় পৌঁছানোর পরই তাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে আসে বিমানবাহিনীর দুটি জেট বিমান। ফ্লাইট থেকে নামার পরে চিনপিংকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তাকে প্রেসিডেন্ট গার্ড অব অনার দেওয়া হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

তিন দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

পরবর্তী সংবাদ

পাহাড়ে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শুরু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM