বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /সব রেকর্ড ছাড়িয়ে যাবে রজনীকান্তের ‘কাবালি’
বিনোদন

সব রেকর্ড ছাড়িয়ে যাবে রজনীকান্তের ‘কাবালি’

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৩ জুলাই ২০১৬, ৩:৪৯ পিএম·সর্বশেষ: ২৩ জুলাই ২০১৬, ৩:৪৯ পিএম
সব রেকর্ড ছাড়িয়ে যাবে রজনীকান্তের ‘কাবালি’

বিডি নিউজ ৬৪: ৯০ কোটি ব্যয়ে নির্মিত ভারতের সুপারস্টার অভিনেতা রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই আয় করেছে সাড়ে ৪২ কোটি রুপি। যা ভারতীয় সিনেমায় সর্বকালের ইতিহাসে রীতিমত রেকর্ড। এ ছাড়াও পরিসংখ্যানের দিক দিয়ে তামিল, তেলেগু ও বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর রেকর্ডও পেছনে ফেলে দিতে পারে ছবিটি, মুক্তির প্রথম দিনে যেন সেই পূর্ভাবাসই দিল ‘কাবালি’।

শেষ পর্যন্ত অনুমান নির্ভর কথাটায় সত্যে পরিণত হলো। হ্যাঁ, মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ডের জন্ম দিল ভারতের দক্ষিণী সুপারস্টার অভিনেতা রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’। শুধু ভারতেই নয়, মালয়েশিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ আমেরিকায়ও সমানতালে বাণিজ্য করেছে ছবিটি। এসব দেখে মনে হচ্ছে সত্যিই ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে রজনীকান্তের ‘কাবালি’।

রজনীকান্ত, রাধিকা আপ্তে এবং ধানসিকা অভিনীত ‘কাবালি’ শুক্রবার ভারতে বিভিন্ন অঞ্চেলের প্রায় ৪০০০ সিনেমা হলে ‍মুক্তি পেয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ১০০০ প্রেক্ষাগৃহে। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি সিনেমা হলেও মুক্তি পাওয়া ছবিটি মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই আয় করেছে সাড়ে ৪২ কোটি রুপি। যা সদ্য মুক্তি পাওয়া বলিউডের আলোচিত সিনেমা ‘সুলতান’-এর চেয়েও বেশি।

মুক্তির প্রথম দিনে ভারতে সাড়ে ৪২ কোটি আয় ছাড়াও বিশ্বব্যাপী ছবিটি প্রথম দিনে আয় করেছে প্রায় তেরো কোটি রুপি। এরমধ্যে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি আয় করেছে ছবিটি। শুধু তাই না, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহের সমস্ত টিকেট এরইমধ্যে বিক্রিও হয়ে গেছে। সব মিলিয়ে ভারতের বাইরে থেকেও পুরো সপ্তাহে ‘কাবালি’ আয় করতে যাচ্ছে রেকর্ড পরিমাণ।

অন্যদিকে মুক্তির আগেই রেকর্ড পরিমাণ আয় করেছে ‘কাবালি’। প্রযোজকের মতে তার ছবিটি মুক্তির আগেই অন্তত ২০০ কোটি রুপি আয় করতে সমর্থ হয়। এরমধ্যে হিন্দি ভার্সনে মুক্তি বাবদ সাড়ে ১৫ কোটি রুপি, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ তেলেঙ্গানা, তামিল নাড়ুসহ স্যাটালাইট ও অডিও সত্ত্ব বাবদ প্রায় দেড়শো কোটি রুপি আয় করে ছবিটি।

মাত্র নব্বই কোটি রুপিতে নির্মিত ‘কাবালি’র চারদিকে এমন জয়জয়কার দেখে উল্লসিত ‘কাবালি’র প্রযোজক। তার মতে রজনীকান্তের ‘কাবালি’ অন্তত ৫০০ কোটি রুপি আয় করবে। এমনকি এই ছবিটি বলিউডের পিকে, বজরঙ্গি ভাইজান আর বাহুবলীর রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পরে বলে সম্ভাবনার কথা জানালেন তিনি।

অন্যদিকে দক্ষিণ ভারতে রজনীকান্তের ছবিটি নিয়ে যে পাগলামি শুরু হয়েছে তাও দেখার মত। কারণ রজনীকান্তের সিনেমা মুক্তি উপলক্ষ্যে প্রথম দিনে ঘোষণা অনুযায়ি বন্ধ ছিল বেশকিছু অফিস। কারণ অতীতে রজনীর সিনেমা মুক্তির সময় কর্মাচারিদের অফিস ফাঁকি দেয়া থেকেই নাকি এ শিক্ষা নিয়েছেন মালিক শ্রেণি। তাই এবার রজনীর ছবি উপলক্ষ্যে শুধু অফিস ছুটিই দেননি, সাথে ছবি দেখার পয়সাটাও অফিস দিয়েছে!

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

যোগকন্যা নায়লা (ভিডিও)

পরবর্তী সংবাদ

সেলিব্রিটিদের নাইটপার্টির গোপন ভিডিও ফাঁস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM