বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /সতর্ক থাকুন হাইপোথাইরয়ডিজমের এই প্রাথমিক লক্ষণগুলোর বিষয়ে
জীবনযাপন

সতর্ক থাকুন হাইপোথাইরয়ডিজমের এই প্রাথমিক লক্ষণগুলোর বিষয়ে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ জুন ২০১৬, ৪:৩০ পিএম·সর্বশেষ: ৫ জুন ২০১৬, ৪:৩০ পিএম
সতর্ক থাকুন হাইপোথাইরয়ডিজমের এই প্রাথমিক লক্ষণগুলোর বিষয়ে

বিডি নিউজ ৬৪: আপনি কি দিনের বেলায় ক্লান্ত অনুভব করেন এবং কাজ করার এনার্জি পান না? অথবা সর্বদাই ঘুম ঘুম ভাব থাকে আপনার এবং খাদ্য গ্রহণের কোন পরিবর্তন ছাড়াই ক্রমশ ওজন বেড়ে যাচ্ছে আপনার? তাহলে আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন। কারণ সম্ভবত আপনি হাইপোথাইরয়ডিজমের সমস্যায় ভুগছেন।

স্ট্রেসের মাত্রা বৃদ্ধি পাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং ব্লাড সুগার লেভেলের উঠা-নামার কারণে হাইপোথাইরয়ডিজম একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল। থাইরয়েড গ্ল্যান্ড যখন পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসরণ করতে অক্ষম হয় তখনই এই সমস্যাটির সৃষ্টি হয় এবং এটি হওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে আয়োডিনের ঘাটতি।

হাইপোথাইরয়ডিজমের সমস্যাটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলে এর বৃদ্ধিকে ঠেকানো যায়। ডা. আইজেক মাথাই আন্তর্জাতিকভাবে প্রশংসিত হোলিস্টিক ফিজিশিয়ান এবং বেঙ্গালুরুর SOUKYA এর প্রতিষ্ঠাতা তার “ডা. মাথাইস হলিস্টিক হেলথ গাইড ফর ওমেন” বইটিতে হাইপোথাইরয়ডিজমের প্রাথমিক লক্ষণগুলোর বিষয়ে বর্ণনা করেছেন। চলুন তাহলে জেনে নেয়া যাক লক্ষণগুলোর বিষয়ে।

১। ঠান্ডার প্রতি সংবেদনশীলতা

আপনি যদি ঠান্ডা সহ্য করতে না পারেন বা তাপমাত্রা সামান্য কমে গেলেই যদি আপনার তা মানিয়ে নিতে কষ্ট হয় তাহলে এটি হাইপোথাইরয়ডিজমের একটি লক্ষণ।

২। কোষ্ঠকাঠিন্য

হাইপোথাইরয়ডিজম হলে মেটাবলিজম ধীর গতির হয়। তাই দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগাও হাইপোথাইরয়ডিজমের লক্ষণ। নিয়মিত আঁশ সমৃদ্ধ খাবার খাওয়ার পরও যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে সতর্ক হওয়া প্রয়োজন।

৩। ডিপ্রেশন

হাইপোথাইরয়ডিজমের ফলে মানসিক কাজ ধীর গতির হয় এবং প্রাথমিক অবস্থায় বিষণ্ণতা দেখা দিতে পারে। যদি আপনার মনোযোগের সমস্যা দেখা দেয় অথবা আপনার মেজাজ খুব দ্রুত উঠানামা করে তাহলে আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের লেভেল চেক করা প্রয়োজন।

৪। ক্লান্তি ও কাজে ধীরগতি

হাইপোথাইরয়ডিজমের সবচেয়ে সাধারণ লক্ষণ হচ্ছে ক্লান্ত অনুভব করা। যদি তেমন কোন কারণ ছাড়াই আপনি ক্লান্ত অনুভব করেন, সকালে ঘুম থেকে উঠতে সমস্যা হয় অথবা দিনের যেকোন সময় তন্দ্রা আসে আপনার তাহলে একজন ডাক্তারের সাথে কথা বলুন এবং হাইপোথাইরয়েডের পরীক্ষাটি করান।

৫। ওজন বৃদ্ধি পাওয়া

ওজন বৃদ্ধি পাওয়া হাইপোথাইরয়ডিজমের আরেকটি সাধারণ লক্ষণ। শরীরের ফ্যাট ও কার্বোহাইড্রেটের মাত্রা নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন। এই হরমোনের অনুপস্থিতি বা কম নিঃসরণের ফলে পরিপাক ঠিকভাবে হয়না ফলে ওজন বৃদ্ধি পায়।

৬। জয়েন্ট বা মাসেল পেইন

যদি সকালে অস্থিসন্ধিতে শক্ত অনুভব করেন এবং মাংসপেশীতে দুর্বল অনুভব করেন তাহলে আপনার থাইরয়েড টেস্ট করিয়ে নেয়া প্রয়োজন। রয়্যাল সোসাইটি অফ মেডিসিন নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয় যে, পেশীর দুর্বলতা ও জয়েন্টের ব্যথা নির্দিষ্ট ক্ষেত্রে হাইপোথাইরয়ডিজমের ইঙ্গিত হতে পারে।

হাইপোথাইরয়ডিজমের সমস্যায় পুরুষের চেয়ে নারীরাই বেশি ভুগে থাকেন। হঠাৎ করেই নারীর মিনেস্ট্রুয়াল সাইকেলের পরিবর্তন হলে এবং রক্তপাতের পরিমাণ বৃদ্ধি পেলে সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়াও স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়া, চুল ও আইভ্রু পাতলা হয়ে যাওয়া, ত্বক শুষ্ক ও ফ্যাকাসে হয়ে যাওয়া এবং নখ ভঙ্গুর হয়ে যাওয়া হাইপোথাইরয়ডিজমের আরো কিছু প্রাথমিক লক্ষণ।

এই উপসর্গগুলোকে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন এবং হাইপোথাইরয়ডিজম প্রতিহত করুন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

৫ উপায়ে ভয়কে জয় করুন

পরবর্তী সংবাদ

নিয়মিত পেট ফাঁপা থাকা যে রোগগুলোর লক্ষণ প্রকাশ করে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM