বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /শাহজালালে তিন লাখ টাকা জরিমানা গুনল ইত্তেহাদ
জাতীয়

শাহজালালে তিন লাখ টাকা জরিমানা গুনল ইত্তেহাদ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৫ আগস্ট ২০১৬, ৯:৩২ এএম·সর্বশেষ: ১৫ আগস্ট ২০১৬, ৯:৩২ এএম
শাহজালালে তিন লাখ টাকা জরিমানা গুনল ইত্তেহাদ

বিডি নিউজ ৬৪: ওভারবুক্ড প্যাসেঞ্জারদেরকে প্রাপ্য সুবিধা না দিয়ে মিসহ্যান্ডেল করার দায়ে ইত্তেহাদ এয়ারওয়েজকে তিন লাখ টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। তিনজন যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাত ৯ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন বাহরাইনগামী ব্রাহ্মণবাড়িয়ার রবিউল্যাহ ও রাসেল মিয়া এবং কুমিল্লার সুমন মিয়া। আদালত সূত্রে জানা যায়, এঁদের তিনজনই ইত্তেহাদ এয়ারওয়েজের গত পরশু রাত ৯.৪৫ টার ফ্লাইটের কনফার্মড প্যাসেঞ্জার ছিলেন। ঐ দিন যথারীতি চেক-ইন কাউন্টারে গেলে কাউন্টার থেকে সিস্টেমের তথ্য দেখে বলা হয় যে, তাঁদের বুকিং পরের দিন ভোর ৫.৪০ টায় গাল্ফ এয়ারের একটি ফ্লাইটে শিফ্ট করা হয়েছে।

কিন্তু কেন শিফ্ট করা হয়েছে, কে করেছে- এসব বিষয়ে কোন তথ্য কাউনটারে ছিল না বা দিতে পারেনি। অভিযোগকারীদের ভাষ্যমতে, তাঁদের সাথে মোট ৮ জন যাত্রীকে এভাবে ফেরত দেয়া হয়।

যাত্রীরা রাতভর অপেক্ষা করে ভোররাতে গাল্ফ এয়ারের কাউন্টারে গেলে সেখান থেকেও তাঁদেরকে ফেরত দেয়া হয় এবং জানিয়ে দেয়া হয় যে, সিস্টেমে এ ধরনের বুকিং শো করছে না। যাত্রিরা নিজনিজ ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে থাকে। ট্রাভেল এজেন্সিগুলো থেকে ইত্তেহাদের সাথে যোগাযোগ করে কোন ধরনের সদোত্তর না পেয়ে এক ট্রাভেল এজেন্সি বিমানবন্দরের ম্যাজিস্ট্রেটদের ফেইসবুক পেইজ "ম্যাজিস্ট্রেটস, অল এয়ারপোর্টস অব বাংলাদেশ"-এ বিষয়টি জানিয়ে একটি ম্যাসেজ পাঠান।

গতকাল ম্যাসেজ পেয়ে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ তিনজন যাত্রীর সাথে যোগযোগ করতে সক্ষম হন এবং তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। যাত্রীদের অভিযোগ, সিস্টেমের তথ্য এবং ইত্তেহাদের স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য থেকে মোবাইল কোর্টে উদঘাটিত হয় যে, সিটের অতিরিক্ত বুক করা ৮ যাত্রিকে ইত্তেহাদের দুবাইস্থ কেন্দ্রীয় রিজার্ভেশন কন্ট্রোল থেকে গাল্ফ এয়ারের পরদিনের ফ্লাইটে রি-বুক করা হয়।

কিন্তু বিষয়টি যাত্রী কিংবা ইত্তেহাদের লোকাল অফিসের কাউকে জানানো হয়নি। অন্যদিকে নতুন বুকিং তথ্য গাল্ফ এয়ারের সিস্টেমেও আপডেট হয়নি।

পাঁচ শতাংশ ওভারবুকিং করার বিধান রয়েছে এবং ওভারবুক্ড প্যাসেঞ্জারদের তিন ধরনের ব্যবস্থাপনার মধ্যে অন্য এয়ারলাইন্সের ফ্লাইটে পাঠানোরও একটি বিধান রয়েছে। তবে তা অবশ্যই প্যাসেঞ্জারদের মতামতের ভিত্তিতে হতে হবে এবং প্যাসেঞ্জার অন্য এয়ারলাইন্সের ফ্লাইটে যেতে রাজী হলেই কেবল এ ব্যবস্থা নেয়া যাবে।

এ ক্ষেত্রে পরিবর্তীত ফ্লাইটের টিকেটের দাম কম হয়ে থাকলে, মুল টিকেট ও পরিবর্তীত টিকেটের দামের পার্থক্যের সমপরিমাণ অর্থ তাঁদের ফেরত দিতে হবে। পাশাপাশি তাঁদেরকে মূল এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত ডিনাইড বোর্ডিং কমপেনসেশন বা ক্ষতিপূরণও দিতে হবে। ইত্তেহাদের ক্ষেত্রে এই ক্ষতিপূরণ যাত্রীপ্রতি ইকোনোমি ক্লাশে দু'শ মার্কিন ডলার (১৬ হাজার টাকার অধিক)।

কিন্তু বিবেচ্য ক্ষেত্রে অন্য এয়ারলাইন্সের ফ্লাইটে টিকেট পরিবর্তনের ক্ষেত্রে যাত্রিদের মতামতের তোয়াক্কা করা হয়নি। সেন্ট্রাল অফিস থেকে ইচ্ছেমত পরিবর্তন করে দেয়া হয়েছে। এমনকি লোকাল অফিসকেও জানানো হয়নি।

এতে করে লোকাল অফিস থেকে যাত্রীদের থাকা-খাওয়া, ক্ষতিপূরণ এবং পরিবর্তিত টিকেটের মুল্যঘাতটির অর্থ ফেরতসহ কোনও সুবিধা প্রদান করাও সম্ভব হয়নি। যাত্রিরা তাঁদের অধিকার এবং প্রাপ্য সেবা ও সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে গাল্ফ এয়ারের সিস্টেমে আপডেটজনিত ত্রুটির কারণেও যাত্রীরা পুনরায় হয়রানির শিকার হয়েছে।

এ ধরনের শিফ্টিং এর ক্ষেত্রে সাধারণত ওভার কনফার্ম হতে হয় এবং একজন কর্মকর্তাকে সাথে দিয়ে যাত্রীদের চেক-ইন নিশ্চিত করতে হয়, যা ইত্তেহাদ করেনি।

মোবাইল কোর্টে উপস্থিত তিনজন যাত্রীর তিনটি পৃথক অভিযোগের প্রেক্ষিতে এয়ার কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিশ্রুত সেবা থেকে যাত্রিদের বঞ্চিত করে আর্থিক ক্ষতিসাধন ও মানসিক হয়রানির কারণ সৃষ্টি করায় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারার অপরাধের জন্য প্রত্যেক অভিযোগের বিপরীতে এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয় এবং একই আইনের ৭৬ ধারা অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ ক্ষতিগ্রস্তদের প্রদানের এবং ৭৫ শতাংশ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি নিয়মানুযায়ী যাত্রীদের প্রত্যেককে ডিনাইড বোর্ডিং কম্পেনশেসন বাবদ ২শ ডলার ভাউচার প্রদানপূর্বক যথারীতি ইত্তেহাদে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করারও আদেশ দেয়া হয়।

মোবাইল ফোনে ম্যাজিস্ট্রেট ইউসুফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতিমধ্যে যাত্রীদের গতকালকের ইত্তেহাদের ফ্লাইটে গন্তব্যে প্রেরণ করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃক তাঁদের প্রত্যেককে ডিনাইড বোর্ডিং কমপেনসেশন বাবদ ২শ’ মার্কিন ডলার মূল্যমানের ভাউচারও প্রদান করা হয়েছে।

তবে জরিমানার অর্থ আদায় হওয়ার আগেই ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় তাঁদের হাতে আদায়কৃত জরিমানার প্রাপ্য ২৫ শতাংশ দেয়া সম্ভব হয়নি। অর্থ প্রদানের জন্য যাত্রীদের পক্ষে দেশে অবস্থানরত তাঁদের প্রতিনিধির ফোন নম্বর এবং নাম-ঠিকানা রেখে যাত্রীদেরকে ফ্লাইটে তুলে দিতে হয়েছে।

রাত ১০টার পর জরিমানার অর্থ আদায় হলে প্রতিনিধিদের খবর দেয়া হয়। যাত্রী রবিউল্যার পক্ষে তাঁর দূলাভাই রফিক সাহেব এসে ২৫ হাজার টাকা বুঝে নিয়েছেন। অন্য দু'জনের প্রতিনিধিকে খবর দেয়া হয়েছে।

আশা করা যায়, তাঁরা আজ-কালের মধ্যে এসে প্রাপ্য অর্থ বুঝে নেবেন জানান ম্যাজিস্ট্রেট।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬

পরবর্তী সংবাদ

অচেনা দম্পতির ছবি তুললেন রণবীর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM