বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /লিবিয়া উপকূলে সাড়ে ছয় হাজার অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে সাড়ে ছয় হাজার অভিবাসী উদ্ধার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ আগস্ট ২০১৬, ১০:০০ এএম·সর্বশেষ: ৩০ আগস্ট ২০১৬, ১০:০০ এএম
লিবিয়া উপকূলে সাড়ে ছয় হাজার অভিবাসী উদ্ধার

বিডি নিউজ ৬৪: লিবিয়ার সন্নিকটে, ভূমধ্যসাগর থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। সাম্প্রতিক সময়ে একসাথে উদ্ধার করা অভিবাসীদের মধ্যে এটি সবচে বড় সংখ্যা। সোমবারে এই বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করতে সব মিলিয়ে প্রায় ৪০টি উদ্ধার অভিযান চালাতে হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড।

লিবিয়ার সাব্রাতা শহর থেকে ১২ মাইল দূরে এই উদ্ধারকাজ চালানো হয়। নিরাপদ জীবনের সন্ধানে দেশ ছেড়ে আসা এই অভিবাসীদের দলে নানা দেশের মানুষ একসঙ্গে ছিলেন। উদ্ধারকাজে ইতালির জাহাজের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্স, এবং বেসকারী সংস্থা প্রোঅ্যাক্টিভ ওপেন আর্ম, ও মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স-এর উদ্ধারতরী-ও ছিল।

উদ্ধারকারী জাহাজ দেখে একদিকে, আনন্দ ও উচ্ছ্বাসে পানির মধ্যে লাফিয়ে পড়ে সাঁতরে সেই জাহাজের দিকে এগুতে চেষ্টা করেছে ইরিত্রিয়া ও সোমালিয়া থেকে আসা অনেক অভিবাসী। আবার অন্যদিকে, ছোটো-ছোটো শিশুদের কোলে নিয়ে খুব সতর্কভাবেও উদ্ধারতরীর দিকে এগিয়েছে অনেকে। লিবিয়ার রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে দেশটিকে মানব-পাচারের জন্য অনেকটাই নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, সমুদ্রে চলার অনুপযোগী একটি জলযানে করে অভিবাসীরা সাগর পাড়ি দিয়েছিল। তবে, উদ্ধারকারীদের কাছাকাছি পৌঁছানোর মত যথেষ্ট পরিমাণে জ্বালানী তাদের ছিল। অর্থনৈতিকভাবে একটা সচ্ছল জীবন পাবার আকাঙ্ক্ষায় আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া-উপকূল থেকে সাগর পাড়ি দেয়।

তাদের এই যাত্রায় সঙ্গী হিসেবে থাকে যুদ্ধ-বিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থীর দল। এইরকম বিপদসংকুল যাত্রা করে এই পর্যন্ত বহু মানুষ যাত্রাপথেই প্রাণ হারিয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভ আইসিইউতে

পরবর্তী সংবাদ

খালি অফিসে দাঁড়িয়ে হতবাক দুবাইয়ের শাসক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM