বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /রেলের ৪ হাজার ৩৯১ একর জমি বেদখল
জাতীয়

রেলের ৪ হাজার ৩৯১ একর জমি বেদখল

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৭ জুলাই ২০১৬, ৭:১১ পিএম·সর্বশেষ: ১৭ জুলাই ২০১৬, ৭:১১ পিএম
রেলের ৪ হাজার ৩৯১ একর জমি বেদখল

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ রেলওয়ের অবৈধ দখলভুক্ত মোট ভূমির পরিমাণ প্রায় ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর। এর মধ্যে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবৈধ দখলভুক্ত ভূমির পরিমাণ ৩ হাজার ৪৬৯ দশমিক ৫ একর।

রোববার (১৭ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের হাজেরা খাতুনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

মন্ত্রী বলেন, ‘নীতিমালায় আছে রেলওয়ের জায়গায় হাসপাতাল, শপিংমল নির্মাণ করা। সে অনুযায়ী পর্যায়ক্রমে কাজ করে যাবো।’

তিনি আরো জানান, বাংলাদেশ রেলওয়ের অবৈধ দখলভুক্ত ভূমি উচ্ছেদের মাধ্যমে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার অবৈধ দখলভুক্ত ভূমির পরিমাণ ৯শ’ ২২ দশমিক ৩৪ একর।

তিনি জানান, অবৈধ দখলভুক্ত রেলভূমি দখলমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ কর্তৃক স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ের অন্যান্য বিভাগের সহযোগিতা নিয়ে নিয়মিতভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গত জুলাই, ২০১৫ হতে এপ্রিল ২০১৬ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের উভয় অঞ্চলে মোট ১ হাজার ৬৬ একর রেলভূমি উচ্ছেদের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘উচ্ছেদ কার্যক্রম পরিচালনার মাধ্যমে উদ্ধারকৃত রেলভূমি সুরক্ষার জন্য বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে প্রায় ৫ দশমিক ৫৬৪ কি. মি. ফেন্সিং নির্মাণ করা হয়েছে। উদ্ধারকৃত ভূমিতে ৯ হাজারটি বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বিভিন্ন প্রজাতির ২৩ হাজার ১৭৭টি শোভা বর্ধনকারী ফুলের চারা রোপন করা হয়েছে।

একইভাবে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে প্রায় শূন্য দশমিক ৭০২ কি. মি. রেল ফেন্সিং নির্মাণ বা স্থাপন করা হয়েছে এবং উদ্ধারকৃত জমিতে ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।’

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কেরামত আলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘জনস্বাস্থ্যে রেল ভূমিতে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।’ জনস্বাস্থ্যে রাজবাড়ীতে অডিটোরিয়াম করার বিষয়টি যাচাই-বাছাই করে পদক্ষেপ গ্রহণ করবেন বলেও মন্ত্রী জানান।

নারায়ণগঞ্জ-১ আসনের সংস সদস্য শামীম ওসমান রেলমন্ত্রীর কাছে জানতে চান, কবে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনটি সংস্কার করা হবে? কিংবা আদৌ করা হবে কি না? জবাবে মুজিবুল হক বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ রেললাইন। ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনকে ডাবল লাইনে উন্নীতকরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। ইতোমধ্যে লাইনটি নির্মাণে পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। শিগগিরই ট্রেন্ডার আহ্বান করা হবে।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

গুলশানে হামলাকারী নিহত জঙ্গি শফিকুলের আশ্রয়দাতা গ্রেপ্তার

পরবর্তী সংবাদ

তিস্তার পানি ফের বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM