বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /রাজার মৃত্যুতে শোক পালন করছে থাইল্যান্ড
আন্তর্জাতিক

রাজার মৃত্যুতে শোক পালন করছে থাইল্যান্ড

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৬, ১১:৫৯ এএম·সর্বশেষ: ১৪ অক্টোবর ২০১৬, ১১:৫৯ এএম
রাজার মৃত্যুতে শোক পালন করছে থাইল্যান্ড

বিডি নিউজ ৬৪: থাইল্যান্ডের জনগণ তাদের অভিভাবকতুল্য রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে শোক পালন করছে।

মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর ব্যাংককের শোকার্ত মানুষ রাতভর জেগে সকালে কালো পোশাক পরে রাস্তায় জড়ো হচ্ছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির অনলাইন সংবাদমাধ্যমগুলো তাদের পাতা সাদা-কালো করে রেখেছে; দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে থাই রাজার মৃত্যুতে শোক জানিয়ে বার্তা আসছে।

বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা এ থাই রাজা ৮৮ বছর বয়সে বৃহস্পতিবার বিকালে ব্যাংককের সিরিরাজ হাসপাতালে মারা যান।

শুক্রবার বিকালে ভূমিবলের মৃতদেহ হাসপাতাল থেকে শহরের এমারেল্ড মন্দিরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। মৃতদেহ ধোয়ার পর সেখানে ১শ’ দিনের জন্য রাষ্ট্রীয়ভাবে শায়িত রাখা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিকভাবে সমাহিত করার প্রক্রিয়া। প্রক্রিয়াটি শুরু হতে একবছরও লেগে যেতে পারে।

৬৩ বছর বয়স্ক ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালঙকর্ন থাইল্যান্ডের নতুন রাজা হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।

রাজার মৃত্যুর পর টেলিভিশনে এক ভাষণে প্রায়ুথ চান ওচা বলেন, রাজার মৃত্যুর জন্য থাইল্যান্ড আগামী একবছর শোক করবে।

পরবর্তী ৩০ দিন রাষ্ট্রীয়ভাবে পতাকা অর্ধনমিত করে রাখা হবে। এসময় নাগরিকদের কালো পোশাক পরতে ও সব বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

৭০ বছর ধরে রাজার দায়িত্ব পালন করে আসা ভূমিবল থাইল্যান্ডে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব‌্যক্তি ছিলেন। থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিনি অন্যতম প্রধান ভূমিকা পালনকারী হিসেবেও বিবেচিত হয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে তিনি স্বাস্থ্যসমস্যায় ভুগছিলেন। কয়েকমাস ধরে তাকে জনসম্মুখেও দেখা যায়নি। গেল বছরের বেশিভাগ সময় তিনি হাসপাতালেই কাটিয়েছেন।

গেল রোববার মধ্যরাতে প্রকাশিত এক বিবৃতিতে প্রাসাদ কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজা ভূমিবল আদুলিয়াদেজের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল নয়।”

যে হাসপাতালে তার চিকিৎসা চলছিল সেখানে ভিড় জমায় শত শত মানুষ। তার সৌভাগ্যে কামনায় গোলাপী পোশাক পরে সেখানে যায় বহু থাই নাগরিক।

কিডনি জটিলতায় ভুগতে থাকা রাজা ভূমিবল আদুলিয়াদেজের হেমোডায়ালাইসিস করার সময় তার রক্তচাপ কমে যায়। পরে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস চালিয়ে তার রক্তচাপ স্বাভাবিক করার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

রাজপ্রাসাদ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভূমিবলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে। এতে বলা হয়, “মহামান‌্য রাজা সিরিরাজ হাসাপাতালে স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটার দিকে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।”

তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের বাইরে জড়ো হয় হাজারো শোকার্ত মানুষ। এসময় অনেককে কাঁদতেও দেখা যায়। অনেকেই রাজার জন্য প্রার্থনা করে; ফুল দিয়ে জানায় শ্রদ্ধা।

শুক্রবার সকালেও ব্যাংককের রাস্তায় কালো পোশাক পরে রাজার প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে অসংখ্য মানুষকে। এদের একজন গোয়েকর্ন ফুয়াংটং কাজে যাওয়ার পথে অন্য একটি সংবাদমাধ্যমকে তার মনের অবস্থা জানান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিমানবিধ্বংসী এস-৪০০ কিনছে ভারত

পরবর্তী সংবাদ

আইফোন কেনার জন্য ৪০ দিনের শিশু বিক্রির বিজ্ঞাপন অনলাইনে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM