বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /রাজউকের সিদ্ধান্ত না মানার আহবান বেসিসের
তথ্যপ্রযুক্তি

রাজউকের সিদ্ধান্ত না মানার আহবান বেসিসের

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১ আগস্ট ২০১৬, ৫:৪৪ পিএম·সর্বশেষ: ১ আগস্ট ২০১৬, ৫:৪৪ পিএম
রাজউকের সিদ্ধান্ত না মানার আহবান বেসিসের

বিডি নিউজ ৬৪: রাজধানীর আবাসিক এলাকা থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক এলাকাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজউক। এ বিষয়ে ভবন মালিকদের চিঠিও দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের সফটওয়্যার ও সেবা খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মনে করে, তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার প্রতিষ্ঠানগুলোকে এই সিদ্ধান্তের আওতায় রাখলে তা দেশের সম্ভাবনাময় এই খাতের জন্য বড় হুমকি হবে।

তাই আবাসিক এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার কোম্পানিগুলোকে না সরানোর আহ্বান জানিয়েছে বেসিস।

এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বেসিস।

বেসিসের দেয়া চিঠিতে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে দেশের নতুন ইন্ডাষ্ট্রি হিসেবে এগিয়ে চলা তথ্যপ্রযুক্তি খাতকে সহায়তা করতে সরকার বদ্ধপরিকর। কিন্তু তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও ই-কমার্স কোম্পানিগুলোর জন্য যদি রাজউক এমন সিদ্ধান্ত গ্রহণ করে এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহকে এসব এলাকা ছেড়ে যেতে হয় তবে তা এই খাতের ব্যাপক সম্ভাবনাকে নসাৎ করবে।

সেখানে আরও বলা হয়, ডিজিটাল বাংলাদেশ ভিশনের চারটি মৌলিক বিষয়ের একটি হলো- তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ/সর্বত্র ব্যবহার। আর তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ এগিয়ে চলছে সফটওয়্যার ও ই-কমার্স ব্যবসায়ের মাধ্যমে। এ খাতের অনেক ছোট ছোট উদ্যোগ, একসময় অনেক বড় আকার ধারণ করছে।

কিন্তু যদি সকল ব্যবসা প্রতিষ্ঠান বাণিজ্যিক এলাকাতে করতে হয়, তাহলে এসব ছোট ছোট তথ্যপ্রযুক্তি উদ্যোগ অংকুরে বিনষ্ট হবে, যা সরকারের ডিজিটাল বাংলাদেশ তৈরিতে বড় ধরণের অন্তরায়।

বেসিসের ঐ চিঠিতে আবাসিক এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার কোম্পানিগুলোকে না সরানোর জন্য ১৫টি যৌক্তিকতা তুলে ধরা হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো- রাজউকের এই সিদ্ধান্ত তথ্যপ্রযুক্তি খাতের ক্ষেত্রেও প্রযোজ্য হলে এই খাতের সঙ্গে সংশ্লিস্ট বিদেশী বিনিয়োগকারী ও বড় কোম্পানিগুলোর হাতে চলে যাবে।

তথ্যপ্রযুক্তি কোম্পানি বড় ধরণের মেশিন বা ক্ষতিকর কিছু ব্যবহার করে না। ফলে আবাসিক এলাকার কোনো ক্ষতি বা পরিবেশ দূষণ হয় না। কম্পিউটার বা সার্ভার চালু রাখতে খুব বেশি বিদ্যুৎ দরকার হয় না কিন্তু বাণিজ্যিক এলাকায় ঐ একই পরিমাণ বিদ্যুৎ খরচ বহন করা এসব কোম্পানির জন্য দুঃসাধ্য।

তথ্যপ্রযুক্তি বা ই-কমার্স কোম্পানিগুলোর জন্য বেশি আয়তনের অফিসের প্রয়োজন হয় না। আলাদা ও ছোট ভবন হলেই হয়ে যায়। বাণিজ্যিক এলাকাতে এ ধরণের ভবন নেই বললেই চলে।

যেহেতু বেশিরভাগ তথ্যপ্রযুক্তি কোম্পানি শুরুতেই মাত্র ৫ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগ করে ও ধীরে ধীরে বড় কোম্পানিতে পরিণত হতে থাকে, সেহেতু এসব কোম্পানির জন্য বাণিজ্যিক এলাকায় অধিক ভাড়া ও অগ্রিম জামানত দিয়ে চালানো বেশ কষ্টসাধ্য। একইসাথে ব্যাংকসহ দেশের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো ই-কমার্স বা আইটি প্রতিষ্ঠানের জন্য ঋণ দিতে চায় না।

ফলে এই কোম্পানিগুলোর মালিকরা নতুন বাণিজ্যিক স্পেস কেনা/ভাড়ার জন্য নিজেদের অর্থ খরচ করে কোম্পানি চালাতে পারবে না।

বেসিসের এসব যৌক্তিকতার প্রেক্ষিতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের প্রধান চালিকাশক্তি তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার কোম্পানিগুলোকে আবাসিক এলাকায় অফিস পরিচালনা করে যাওয়ার অনুমতি প্রদানের জোর দাবি জানানো হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন  সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

৯ বছর আগে
মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

৯ বছর আগে
উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

গ্যালাক্সি এস৭ এর রিও অলিম্পিক ভার্সন [ভিডিও]

পরবর্তী সংবাদ

নাইজেরিয়ার ইমেইল জালিয়াত গ্রেপ্তার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM