বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /রজনীর ‘কাবালি’ নিয়ে ভারতজুড়ে পাগলামি
বিনোদন

রজনীর ‘কাবালি’ নিয়ে ভারতজুড়ে পাগলামি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২১ জুলাই ২০১৬, ৪:২৯ পিএম·সর্বশেষ: ২১ জুলাই ২০১৬, ৪:২৯ পিএম
রজনীর ‘কাবালি’ নিয়ে ভারতজুড়ে পাগলামি

বিডি নিউজ ৬৪: ভারতের সুপারস্টার অভিনেতা রজনীকান্ত। বিশেষ করে দক্ষিণ ভারতে অভিনেতা রজনীকে ‘দেবতা’ হিসেবে জ্ঞান করা হয়। আর এই তুমুল জনপ্রিয় মানুষটির নতুন ছবি ‘কাবালি’ মুক্তি পাচ্ছে ২২ জুলাই শুক্রবার। আশ্চর্য হলেও সত্য যে রজনীকান্তের ছবিটি প্রথম দিনে দেখতে এরইমধ্যে শুক্রবার দক্ষিণ ভারতের একাধিক অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

রজনীকান্তের সিনেমা মানেই ভারতজুড়ে তোলপাড়। সর্বশেষ তার অভিনীত ‘লিঙ্গ’ ছবিটিকে ঘিরেও তার ভক্ত অনুরাগীদের পাগলাগি লক্ষ্য করা গেছে। মুক্তির দোরগোড়ায় ‘কাবালি’ ছবিটি নিয়েও তার ব্যত্ক্রিম নয়। তবে গোটা ভারতের মধ্যে তার ভক্ত অনুরাগিদের সবচেয়ে বেশি পাগলামি দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে।

হলিউ রিপোর্টারে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভারতে রজনীকান্তের নতুন সিনেমা ‘কাবালি’ নিয়ে তুমুল আগ্রহ মানুষের মনে। বিশেষ করে প্রথম দিনে প্রেক্ষাগৃহে গিয়ে ‘কাবালি’ দেখতে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে বিভিন্ন অফিস আদালতের কর্মচারিদের মধ্যে।

স্বপ্রণোদিত হয়েই অনেক অফিস মালিক আগামি শুক্রবার কর্মচারিদের ছুটি ঘোষণা করেছেন। কারণ অতীতে রজনীর সিনেমা মুক্তির সময় কর্মাচারিদের অফিস কামায় দেয়া থেকেই নাকি এ শিক্ষা নিয়েছেন।

শুধু তাই না, আরো আশ্চর্যের বিষয় হলো ‘কাবালি’ দেখতে অনেক অফিস শুধু ছুটিই দিচ্ছে না বরং ছবিটি দেখার টিকেটের মূল্যও কর্মচারিদের হাতে তুলে দিয়েছে। এমন উৎসবমুখর দৃশ্য সাধারণত দূর্গা পূজায় লক্ষ্য করা যায়। কিন্তু রজনীর সিনেমায় নিয়ে মানুষের এমন আগ্রহ সত্যিই বিমোহিত করে!

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে রজনীর ‘কাবালি’ নিয়ে দক্ষিণ ভারতে মানুষের উৎসবমুখরতা নিয়ে বলা হয়, অতীতে রজনীর সিনেমা মুক্তির দিন অফিস আদালতে কর্মচারির উপস্থিতি একেবারেই থাকেনি। মুক্তির আগেই এদিনকে ঘিরে কর্মচারিরা অসুস্থতা কিংবা কোনো ছুতা দেখিয়ে ছুটির আবেদন করেন।

এদিন প্রায় অফিস ফাঁকা থাকে। এমনকি কর্মচারিদের মোবাইল ফোনও এদিন বন্ধ থাকতে দেখো গেছে। আর তাই এমন পরিস্থিতি এড়াতেই অনেক অফিস মালিক স্বেচ্ছায় এবার কর্মচারিদের ছুটি দিলেন।

এমনকি সাথে রজনীর কাবালি দেখার টিকেটও!

প্রসঙ্গত, বয়স হয়ে যাওয়ায় বেছে বেছে সিনেমা করছেন রজনীকান্ত। তাই আগের চেয়ে এখন খুব কম সিনেমায় দেখা মেলে তার। ‘কাবালি’ ছাড়াও চলতি বছরে আরো একটি সিনেমায় অভিনয় করছেন রজনীকান্ত।

তামিল নির্মাতা এস শঙ্করের জনপ্রিয় ‘রোবট’-এর সিক্যুয়াল ‘রোবট-২’-এ অভিনয় করছেন তিনি। ২০১০ সালে মেয়ের বয়সী ঐশ্বরিয়া রাই অভিনীত ‘রোবট’ ছবিটি বেশ আলোচিত ও বক্স অফিসে তুমুল বাণিজ্য করতে সমর্থ হয়। আর এইজন্যই ছবির প্রযোজক এবার আরো বিশাল বাজেট বিনিয়োগ করছেন এই সিনেমার জন্য।

আর এই সিনেমায় রজনীকান্তের সাথে প্রথমবার দেখা যাবে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সালমান খানের জন্য নগ্ন হলেন পাকিস্তানি মডেল আরশি

পরবর্তী সংবাদ

রনবীরকে বিয়ে নিয়ে সিদ্ধান্ত জানালেন দীপিকা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM