বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /যে কারণে ২০০ মিটারে বিশ্ব রেকর্ড করতে পারলেন না বোল্ট
খেলাধুলা

যে কারণে ২০০ মিটারে বিশ্ব রেকর্ড করতে পারলেন না বোল্ট

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ আগস্ট ২০১৬, ১:৫৬ পিএম·সর্বশেষ: ১৯ আগস্ট ২০১৬, ১:৫৬ পিএম
যে কারণে ২০০ মিটারে বিশ্ব রেকর্ড করতে পারলেন না বোল্ট

বিডি নিউজ ৬৪: ১০০ মিটারে অলিম্পিকের 'ট্রিপল' সোনা জিতে আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছিল। তখনই উসাইন বোল্ট বলেছিলেন, ২০০ মিটারে নিজের বিশ্ব রেকর্ডের দিকে চোখ তার। এরপর ২০০ মিটারের হিট ও সেমিফাইনালে ছিটকে ফেললেন সবাইকে।

তখন বললেন, ফাইনালে নিজের বিশ্ব রেকর্ডটাই ভেঙে ফেলতে পারেন। আজ শুক্রবার ২০০ মিটারের 'ট্রিপল' সোনা জিতে ইতিহাস গড়েছেন জ্যামাইকান বিদ্যুৎ। কিন্তু নিজেকে ছাড়িয়ে যেতে পারেননি।

এবং বোল্টের দাবি, বুড়ো হচ্ছেন। শরীর আগের মতো সাড়া দিচ্ছে না বলেই ২০০ মিটারের নিজের বিশ্ব রেকর্ডটা ভাঙা হরো না তার।

২০০৮ বেইজিং অলিম্পিক থেকে বজ্র বিদ্যুৎ বোল্টের উত্থাণ। সেবার ১০০, ২০০ ও ৪x১০০ মিটার রিলের সোনা জিতেছেন বিশ্ব রেকর্ড গড়ে। এরপর ২০০৯ সালের আগস্টে বার্লিনে আগের বছর বেইজিংয়ে গড়া ২০০ মিটারের বিশ্ব রেকর্ড ভেঙেছেন।

১৯.৩০ সেকেন্ড টপকে এখনো অক্ষয় তার ১৯.১৯ সেকেন্ড। মাঝে নিজের ওই তিন ইভেন্টে লন্ডনের ২০১২ অলিম্পিকে সোনা জিতে ইতিহাসে অমর হয়েছেন। এবার ১০০ ও ২০০ মিটার 'ডাবল' জয়ের 'ট্রিপল' গড়ে বোল্টের দাবি তার নামের পাশে 'গ্রেটেস্ট' লেখার।

কিন্তু ২০০ মিটারের বিশ্ব রেকর্ড! এবার জিতেছেন ১৯.৭৮ সেকেন্ডে। কানাডার আন্দ্রে ডি গ্রাস ও ফ্রান্সের ক্রিস্তোফে লেমাইত্রে পরের পদক দুটি জিতলেও বোল্টের পেছনে পড়ে গেছেন সহজে। আর এই অলিম্পিকের সমাপনী দিনে বোল্টের বয়স ৩০ পুরো হবে। বিশ্ব ইতিহাসের সেরা স্প্রিন্টার রিওর ২০০ মিটার জিতে বয়সকেই দুষলেন, "টাইমিংটা নিয়ে আমি খুশি না। আমার শরীরটা আর সেইরকম সাড়া দেবে না। আমার বয়স বাড়ছে। শরীর বুড়ো হচ্ছে।"

কথা ছিল এই অলিম্পিক তার শেষ। আগামী বছর লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ক্যারিয়ারের শেষ। কিন্তু রিওতে অলিম্পিকে নিজের শেষ ব্যক্তিগত ইভেন্টে দৌড়ানোর পর আর বুঝি ১০০, ২০০ মিটারে দৌড়ানোর ইচ্ছে বাকি নেই বোল্টের!

কারণ তার সরল স্বীকারোক্তি, "ব্যক্তিগত ভাবে আমি মনে করি এটাই আমার শেষ ২০০ মিটার। কিন্তু আমার কোচ তা মানছেন না।" রিলের সোনা জিতে অলিম্পিকের 'ট্রিপল ট্রিপল' মুকুট নিয়ে গেমসকে বিদায় দেওয়ার অপেক্ষায় এখন 'গ্রেটেস্ট' বোল্ট।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

আমেরিকানদের ইতিহাস বদলে দিলেন মুহাম্মদ

পরবর্তী সংবাদ

রিওতে ভারতের আরেকটি পদক নিশ্চিত করলেন সিন্ধু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM