বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /‘যখন মনে হয় আমার এখানে মাথা নত করা প্রয়োজন, আমি করি'
বিনোদন

‘যখন মনে হয় আমার এখানে মাথা নত করা প্রয়োজন, আমি করি'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ অক্টোবর ২০১৬, ৮:১১ পিএম·সর্বশেষ: ৬ অক্টোবর ২০১৬, ৮:১১ পিএম
‘যখন মনে হয় আমার এখানে মাথা নত করা প্রয়োজন, আমি করি'

বিডি নিউজ ৬৪: জীবনের একটা অংশ মাত্র। আই হ্যাভ অ্যাসপিরেশন অফ অ্যাচিভিং মানি, পাওয়ার অ্যান্ড রেসপেক্ট।’ বললেন জিৎ

‘অভিমান’এর ‘সেল্‌ফি’ গানটা তো ভীষণ জনপ্রিয় হয়েছে...।

বাচ্চা-বড় সকলের ভাল লাগে এমন একটা গান রাখতে চেয়েছিলাম। কথায় বলে, মিউজিকের কোনও ভাষা হয় না। বিদেশে শ্যুট করতে করতেই লক্ষ্য করেছিলাম সেখানকার বাচ্চারা, এমনকী বয়স্করাও নাচছেন গানের তালে তালে। কথা বুঝতে না পারলেও গানের রিদ্‌মটার সঙ্গে ওরা কানেক্ট করতে পেরেছিল।

পূজায় একসঙ্গে হাফ ডজন ছবি মুক্তি পাচ্ছে। টেনশন হচ্ছে?

নাহ্‌! তবে একটা প্রেশার রয়েছে! উত্তেজনাও। ছবিগুলোর মধ্যে দর্শক কাকে এগিয়ে রাখেন, সেদিকেই তাকিয়ে রয়েছি। তবে অনেক মানুষের পরিশ্রম, ভাবনাচিন্তা, এতগুলো টাকা লগ্নি করা রয়েছে এই ছবিগুলোর পিছনে। আমি চাই, সব ছবিই চলুক।

‘অভিমান’এর গল্পটা কেমন?

এনটারটেনিং মেনস্ট্রিম বাংলা ছবি। যেখানে কমেডি রয়েছে, ড্রামা রয়েছে এবং হিউম্যান টাচও!

গত বছর আপনার শুধু ‘বেশ করেছি প্রেম করেছি’ মুক্তি পেয়েছিল। আর ‘অভিমান’ এই বছরে আপনার তিন নম্বর ছবি। আগের বছরের ঘাটতিটা পূরণ হলো তাহলে?

আমি চাই, বছরে আমার অন্তত তিনটে ছবি মুক্তি পাক। কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। কখনও ছবির বিষয় ভাল লাগে না। আবার কখনও প্রজেক্টটাই ঠিকঠাক আকার নেয় না।

আপনার শেষ ছবিটা ছিল ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার। ‘যৌথ’ বিষয়টা নিয়ে কী মত?

ঠিক আছে...! তবে যদি দু’টো দেশের মধ্যে যদি এমন কোনও সরকারি চুক্তি হয়, যাতে বাংলা ছবির বাজার মুক্ত করে দেওয়া যায়, তাহলে বোধহয় আরও ভাল হবে।

ইন্ডাস্ট্রির অনেকে রসিকতা করে বলছেন, কলকাতার এক প্রযোজনা সংস্থা নাকি বাংলাদেশের এক নামী প্রযোজনা সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিয়েছে...।

এই নিয়ে আমি কিছু বলতে চাই না!

পুজোয় ‘জুলফিকর’ মুক্তি পাচ্ছে। সৃজিত মুখোপাধ্যায় তো আপনাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। করলেন না কেন?

যেভাবে ‘জুলফিকর’ বানানো হয়েছে, সেটা আমার বেশ ভাল লেগেছে। আই উইশ দেম অল দ্য বেস্ট! তবে আমি যে ছবিটা করেছি, সেটাও কিন্তু বেশ ভাল (হাসি)।

সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ তো আর হল না...।

ডাজ নট ম্যাটার! আমাদের দু’জনেরই একসঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে। ভবিষ্যতে যদি ইন্টারেস্টিং কোনও চিত্রনাট্য আসে, নিশ্চয়ই করব।

ইন্ডাস্ট্রির কেউ কেউ তো ইদানীং নিজেকে সত্যজিৎ রায়ের উত্তরসূরী মনে করছেন...।

কে কী মনে করছে জানি না! কারও মতো হতে চাওয়ার বদলে নিজস্ব পরিচিতি তৈরি করা প্রয়োজন। সত্যজিৎ রায় একজনই ছিলেন। ওঁর কোনও বিকল্প হতে পারে না।

এজন্যই এখানকার ‘প্রভাবশালী’এবং ‘বড়’ প্রযোজনা সংস্থা কর্ণধারের চাপের মুখেও নতি স্বীকার করেন না?

যে কোনও অভিনেতাই চান, তাঁর কাজ আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক। যখন মনে হয় আমার এখানে মাথা নত করা প্রয়োজন, আমি করি। কাজ জীবনের একটা অংশ মাত্র। আই হ্যাভ অ্যাসপিরেশন অফ অ্যাচিভিং মানি, পাওয়ার অ্যান্ড রেসপেক্ট। (একটু থেমে) রেসপেক্টও জীবনে খুব জরুরি।

ইন্ডাস্ট্রির কাদা ছোড়াছুড়ি থেকে শতহস্ত দূরে থাকেন। সেটা কি সচেতনভাবে? আপনার কি কারও উপর রাগ নেই?

কেন থাকবে না? আমারও রাগ হয়। অভিমান হয়। ভুল আমিও করি। তবে যে পরিস্থিতিই আসুক, শান্ত থাকার চেষ্টা করি। জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখি। হার্ডল থাকবেই। কিন্তু সেই মুহূর্তগুলো পার হতে পারব, এই আত্মবিশ্বাসটা থাকা প্রয়োজন। জীবনের পরাজয়ের মুহূর্তগুলোর কাছে আমি কৃতজ্ঞ। ওগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি ভাগ্য এবং সময়, এই দু’টো জিনিসে খুব বিশ্বাস করি।

রাজনীতিতে যোগ দেওয়া তো টলিউডের নতুন ট্রেন্ড। আপনি যোগ দিলেন না কেন? প্রস্তাব পাননি?

নাহ্‌, পাইনি। দেখুন, আমি ক্রিকেটে নেই। ফুটবলে আছি, কিন্তু নিজে খেলি না। আমি সিনেমা করি। আর যে ছবিগুলো করি, সেগুলো প্রত্যেকটা ২৪ ক্যারেটের সিনেমা। তাই নো পলিটিক্স, নো ক্রিকেট, নো ফুটবল। সোজা হিসেব।

‘বস্‌ টু’এর কাজ কবে শুরু হচ্ছে?

ওই প্রজেক্টটা নিয়ে অনেকদিন ধরেই চিন্তাভাবনা চলছে। ‘অভিমান’ মুক্তি পেলেই কাজ শুরুর কথা ভাবব। ছবিটা বাবা যাদবের পরিচালনা করার কথা। এবেলা

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিয়ের আগে যৌন মিলন? ভেঙে যেতে পারে বিবাহিত সম্পর্ক

পরবর্তী সংবাদ

পিঙ্ক’এর পর বাড়ছে প্রত্যাশার চাপ, ভয় পাচ্ছেন তাপসী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM