বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /মেসি অবসর নেবেন ৪ বছর পর
খেলাধুলা

মেসি অবসর নেবেন ৪ বছর পর

ন
নিফফাত ইভা· প্রতিবেদক
·প্রকাশ: ৬ আগস্ট ২০২০, ৮:৫৩ পিএম·সর্বশেষ: ৬ আগস্ট ২০২০, ৮:৫৩ পিএম
মেসি অবসর নেবেন ৪ বছর পর

বার্সেলোনায় আগের মতো আর সুখে নেই লিওনেল মেসি—এই কথাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। ক্লাব কর্মকর্তাদের একাংশের সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর, সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের কিছু কাজ আর সিদ্ধান্তে খুশি নন তিনি।

সম্প্রতি তো এমন খবরও এসেছে, বার্সেলোনাতে আর থাকবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। কেউ কেউ তো তাঁর সম্ভাব্য গন্তব্যের কথাও বলে দিয়েছে। বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার ছাতার নিচে আবার যাবেন মেসি—শোনা যাচ্ছিল এ রকমই।

তবে মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বার্তোমেউ বলেছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বার্সা থেকেই অবসর নেবেন। সেটাও তিন বা চার বছরের মধ্যে।

ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২০-২১ মৌসুম পর্যন্ত। চুক্তি নবায়নের আলোচনা শুরু করার পর তা হঠাৎ থামিয়ে দিয়েছেন মেসি।

বিইন স্পোর্টসকে বার্তোমেউ বলেছেন, ‘(মেসি যে বার্সা ছেড়ে কোথাও যাবেন না) তা শুধু আমিই বলছি না, মেসি নিজেও এটা বলে। সে তার পেশাদারি ক্যারিয়ার এখানেই শেষ করতে চায়। আর সব সময়ই বলে এসেছে তাঁর একটাই ক্লাব—বার্সেলোনা।’ এরপরই আসল কথাটি বলেছেন বার্তোমেউ, ‘আমার কোনো সন্দেহ নেই যে তিন বা চার বছর পর সে যখন ক্যারিয়ারে যতি টানবে, সেটা বার্সেলোনা থেকেই।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নিফফাত ইভা

প্রতিবেদক

নিফফাত ইভা, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
রিয়াল মাদ্রিদের জন্মদিন পালন করছে The All Whites

রিয়াল মাদ্রিদের জন্মদিন পালন করছে The All Whites

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

পরবর্তী সংবাদ

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM