বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেন মেঘনায় অপহৃত জেলে
জাতীয়

মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেন মেঘনায় অপহৃত জেলে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ আগস্ট ২০১৬, ১২:০৭ পিএম·সর্বশেষ: ২৭ আগস্ট ২০১৬, ১২:০৭ পিএম
মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেন মেঘনায় অপহৃত জেলে

বিডি নিউজ ৬৪: অবশেষে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ভোলার মনপুরার মেঘনা নদী থেকে অপহৃত জেলে রাকিব মাঝি। ৩০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছে জলদস্যু আলাউদ্দিন বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাকিব মাঝিকে আজ শনিবার ভোরে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নসংলগ্ন চরপিয়ালে রেখে যায় জলদস্যুরা। পরে চরপিয়াল থেকে একটি ছোট নৌকায় করে মনপুরারায় আসেন তিনি। সকাল ৮টায় তিনি সাকুচিয়া থেকে মোটরসাইকেলে বাড়িতে আসেন। অপহরণের ৩৪ ঘণ্টা পর রাকিব মাঝি ফিরে আসায় জেলে পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে।

উদ্ধার হওয়া জেলে রাকিব মাঝি জানান, ইলিশ ধরা অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১১টায় হাতিয়ার জলদস্যু সম্রাট আলাউদ্দিন বাহিনী জেলেদের ওপর হামলা চালিয়ে ট্রলারসহ তাকে অপহরণ করে নিয়ে যায়। দস্যুরা হাতিয়া উপজেলার গাইছসা চর নামক স্থানে জিম্মি করে রাকিবকে মারধর করে।

রাকিব বলেন, "কোস্টগার্ডের অভিযানের কথা জানতে পেরে আমাকে তারা ওই রাতেই অন্য একটা চরে নিয়ে যায়। আমাকে মারধর করে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে জলদস্যুরা। মুক্তিপণের টাকা না পেলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়।

ভয়ে ও আতঙ্কে আমি আড়তদার ও পরিবারের কাছে মুক্তিপণের টাকা দেওয়ার জন্য বলি।"

রাকিব মাঝি আরো বলেন, "আমার মোবাইল খুলে জলদস্যুরা বিভিন্ন জায়গায় কথা বলে। দর কষাকষির একপর্যায়ে আড়তদার ও পরিবার ৩০ হাজার টাকা দিতে সম্মত হয়। অবশেষে মুক্তিপণের ৩০ হাজার টাকা জলদস্যুদের দেওয়া বিকাশ এজেন্টের মাধ্যমে পাঠানো হলে তারা আমাকে মনপুরার দক্ষিণ সাকুচিয়াসংলগ্ন চরপিয়াল এলাকায় আজ ভোরে রেখে যায়। আমি চর থেকে ছোট একটি দাড়ের নৌকা দিয়ে মনপুরায় চলে আসি।"

এ ব্যাপারে রামনেওয়াজ ঘাটের মৎস্য আড়তদার মোমিন মিয়া বলেন, "পরিবারের কান্নায় জেলে রাকিব মাঝির মোবাইলে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের ৩০ হাজার টাকা জলদস্যুদের দেওয়া বিকাশ এজেন্টে পাঠানোর পর তারা আমার জেলেকে মুক্তি দিয়েছে।" তিনি আরো বলেন, "কোস্টগার্ডের অভিযানেও অপহৃত জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জেলেরা এখন নদীতে মাছ ধরতে সাহস পাচ্ছেন না। ভয়ে ও আতঙ্কে রয়েছেন জেলে ও জেলে পরিবারের লোকজন। এ ছাড়া সোহরাব মাঝির মাছ ধরার ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।"

হাতিয়া জোনের কোস্টগার্ড প্রধান লে. কমান্ডার ওমর ফারুক বলেন, "আমরা ঘটনা শোনার সাথে সাথে অপহৃত জেলে ও সোহরাব মাঝির জালসহ ট্রলারটি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করি। আমাদের উদ্ধার অভিযানের কথা জলদস্যুরা জানতে পেরে তারা এলাকা ছেড়ে অন্য এলাকায় আত্মগোপন করেছে। তবে, মেঘনায় জলদস্যুদের ধরার অভিযান অব্যাহত থাকবে।"

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

দিনাজপুরে নির্যাতিত গৃহকর্মী শিশু উদ্ধার, হাসপাতালে ভর্তি

পরবর্তী সংবাদ

জাহাজ বাড়ির মালিকের জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM