বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /'মা ইলিশ রক্ষার জন্য যুদ্ধ চলছে'
জাতীয়

'মা ইলিশ রক্ষার জন্য যুদ্ধ চলছে'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৬, ৭:২২ পিএম·সর্বশেষ: ২৬ অক্টোবর ২০১৬, ৭:২২ পিএম
'মা ইলিশ রক্ষার জন্য যুদ্ধ চলছে'

বিডি নিউজ ৬৪: বাংলাদেশে মা ইলিশ সংরক্ষণের জন্য বেশ জোরেশোরে নেমেছে মৎস্য অধিদপ্তর। এখন ইলিশ মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞা চলছে সেটিকে তারা বেশ কঠোরভাবেই প্রয়োগ করছেন।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জাহিদ হাবিবের বর্ণনায় মা ইলিশ রক্ষার জন্য এখন এক ধরনের 'যুদ্ধ চলছে'।

তিন সপ্তাহের এ নিষেধাজ্ঞার দু'সপ্তাহ পার হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে প্রায় ৯০০ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। চলতি বছর বাজারে ইলিশ মাছের দাম বিগত বছরগুলোর তুলনায় খানিকটা সস্তা হওয়ায় এ নিয়ে মানুষের উৎসাহ এবং আগ্রহ বেড়েছে। মৎস্য অধিদপ্তর বলছে, ইলিশ মাছের উৎপাদন বাড়ানোর জন্যই সরকার বেশ জোরালোভাবে এ অভিযান পরিচালনা করছে।

মি: হাবিব বলেন, "বরিশাল অঞ্চলে দেখবেন ওখানে যুদ্ধ চলছে। মা ইলিশ রক্ষার জন্য আটটি সংস্থা কাজ করছে। নৌ-বাহিনী, কোস্টগার্ড, র‍্যাব, পুলিশ, নৌ-পুলিশ - সবাই কাজ করছে।" সবগুলো সংস্থা দিন-রাত মিলিয়ে পালাক্রমে নদীতে টহল দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মি: হাবিব বলেন যাদের কারাদণ্ড দেয়া হয়েছে তারা নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত ছিলেন। কিন্তু তারপরেও তারা মাছ ধরতে নদীতে নেমেছিল। যারা নদীতে মাছ ধরার সময় হাতেনাতে ধরা পড়ে তাদের কারাদণ্ড বা জরিমানা করা হচ্ছে।

তিনি দাবী করেন, যাদের জেল-জরিমানা করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ পেশাদার মৎস্যজীবী নয়। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার জেলেদের সচেতনতা বেড়েছে বলে মনে করেন কর্মকর্তারা। কারণ এবার যত জেলেকে জেল-জরিমানা করা হয়েছে, পূর্বের বছরগুলোতে সে সংখ্যা আরো অনেক বেশি ছিল।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের ইলিশ মাছ বিষয়ে গবেষক ড: আনিসুর রহমান জানালেন, মা ইলিশ যাতে ডিম ছাড়তে পারে সেজন্য প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে প্রায় তিন সপ্তাহ দেশের সাত হাজার বর্গ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ থাকে।

তিনি বলেন, "একটি ইলিশ একবারে গড়ে দশ থেকে বারো লক্ষ ডিম ছাড়ে। ভেবে দেখুন এটা কত বড় একটা বিষয়"। ছোট ইলিশ মাছ যাতে বড় হতে পারে সেজন্য প্রতি বছর মার্চ-মে মাস পর্যন্ত ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে।

এছাড়া ইলিশ মাছ যাতে ডিম ছাড়তে পারে সেজন্য অক্টোবর মাসে তিন সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা থাকে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন অতীতে বিভিন্ন সময়ে এসব নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা না হলেও এখন হচ্ছে।

চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল জানালেন, জেলেরা যাতে নিষেধাজ্ঞা মেনে চলে সেজন্য সেখানে প্রায় ৪২ হাজার জেলে পরিবারকে প্রতি বছর মার্চ-মে মাস পর্যন্ত প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেয়া হয়।

এছাড়া অক্টোবর মাসে তিন সপ্তাহের জন্য প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে। কিন্তু সরকারের এ ধরনের সহায়তা পর্যাপ্ত নয় বলে উল্লেখ করছেন জেলেরা ।

বরিশালের একজন মৎস্যজীবী বাবুল হাওলাদার বলেন, মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি থাকার সময়ে প্রতি জেলে পরিবারকে মাসে ৬০ কেজি চাল এবং নগদ দুই হাজার টাকা দেবার দাবি করা হয়েছিল। জেল-জরিমানার আশঙ্কায় বেশিরভাগ জেলে নদীতে না নামলেও কেউ-কেউ সেটি উপেক্ষা করছেন।

মি: হাওলাদার বলেন, "অসহায় হইয়া তারা নদীতে জাল ফেলায়। দুই-একটা টুকিটাকি ঘটনা ঘটে"। মা ইলিশ এবং জাটকা রক্ষার জন্য বছরের নির্দিষ্ট কিছু সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় ইলিশের উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানালেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এ ধারা অব্যাহত থাকলে ইলিশের উৎপাদন আরো বাড়বে বলে তারা মনে করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঘূর্ণিঝড় কেয়ান্ট বাংলাদেশ উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবেই বৃষ্টি

পরবর্তী সংবাদ

জঙ্গিবাদ দমন ও মানবাধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা প্রয়োজন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM