বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /মালয়েশিয়ায় ‘হালাল' করতে বদলানো হবে হটডগের নাম
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ‘হালাল' করতে বদলানো হবে হটডগের নাম

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২২ অক্টোবর ২০১৬, ৮:২৫ পিএম·সর্বশেষ: ২২ অক্টোবর ২০১৬, ৮:২৫ পিএম
মালয়েশিয়ায় ‘হালাল' করতে বদলানো হবে হটডগের নাম

বিডি নিউজ ৬৪: মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ার হোটেল-রেস্টুরেন্ট ‘হটডগ'এর নাম না বদলালে, হালাল সার্টিফিকেট পাওয়া যাবে না৷জানিয়ে দিয়েছে সে দেশের ধর্ম সংক্রান্ত সরকারি বিভাগ৷ দৃশ্যত বিদেশ থেকে আগত মুসলিম টুরিস্টরা অভিযোগ করেছিলেন হটডগ নিয়ে৷

ইসলামি উন্নয়ন বিভাগ নামের সরকারি আফিসটির হালাল ডিভিশনের পরিচালক সিরাজুদ্দিন সুহাইমি বলেছেন, ‘‘যেসব হালাল পণ্য ক্রেতাদের দ্বিধায় ফেলে, সেগুলি আমরা বদলাতে বাধ্য৷ ইসলামে কুকুর প্রাণীটিকে নাপাক বলে গণ্য করা হয় এবং হালাল সার্টিফিকেশনের সঙ্গে তার সংযোগ থাকতে পারে না৷''

মালয়েশিয়ায় বহু ফেরিওযালাই হটডগ বিক্রি করেন৷ এছাড়া অনেক হালাল রেস্টুরেন্টেও বিক্রি হয় হটডগ৷ এদের সকলকেই প্রতি দু'বছর অন্তর ‘ডিপার্টমেন্ট অফ ইসলামিক ভেলপমেন্ট' থেকে তাদের হালাল সার্টিফিকেট রিনিউ করাতে হয়৷ সিরাজুদ্দিন জানিয়েছেন, তখনই ধাপে ধাপে পরীক্ষা করে দেখা হবে,হটডগ নামটি ব্যবহার করা হচ্ছে কিনা৷

মার্কিন প্রেটজেল চেইন ‘আন্টি অ্যান'স'-এর মালয়েশিয়ায় ৪৫টি আউটলেট আছে৷ এই সংখ্যা ভবিষ্যতে আরো বাড়বে৷ আন্টি অ্যান'স-এর হালাল সার্টিফিকেটের আবেদন আপাতত বিবেচনা করে দেখা হচ্ছে৷ সিরাজুদ্দিন নাকি তাদের প্রেটজেল ডগগুলির নাম বদলে প্রেটজেল সসেজ রাখার পরামর্শ দিয়েছেন৷ তাতে আন্টি অ্যান'স-এর দৃশ্যত কোনো আপত্তি নেই৷

হটডগের নাম পাল্টানো নিয়ে ব্যঙ্গকৌতুকের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ এক ফেসবুক ব্যবহারকারী সরকারকে ইংরেজি ভাষা নিয়ে পণ্ডিতি করা ছেড়ে, ধর্ম নিয়ে থাকতে বলেছেন৷ আরেক জন পোস্ট করেছেন, ‘‘পেট শপদের এবার কুকুরদের নাম বদলে সসেজ রাখতে হবে৷'' হালালের নীতি অনুযায়ী, শূকরের মাংস, সুরা বা হালাল মতে বধ না করা সব জীবজন্তুর মাংস ‘হারাম'৷ মালয়েশিয়ায় বহুদিন ধরে ইসলামের একটি মধ্যমপন্থি সংস্করণ চালু থাকার পর এখন সনাতনপন্থি মনোভাব মাথা চাড়া দিচ্ছে৷ গতবছর একটি কোম্পানি মালয়েশিয়ায় হালাল ‘বটল্ড মিনারাল ওয়াটার' চালু করে৷ অপরদিকে ‘ইসলামিক স্পিড ডেটিং' ক্রমেই আরো জনপ্রিয় হচ্ছে, যে ডেটিং-এ মেয়েদের সঙ্গে কোনো অভিভাবিকা থাকেন৷ গতবছর কুয়ালালামপুরের একটি হালাল কনভেনশনে কয়েক হাজার হাজার প্রতিনিধি আর কয়েকশ' প্রদর্শক এসেছিলেন৷

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ইরাক সফরে

পরবর্তী সংবাদ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ট্রাম্প হুমকি : হিলারি ক্লিনটন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM