বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ভারতকে কোণঠাসা করতে সার্কে বিকল্প গোষ্ঠী আনতে চাচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক

ভারতকে কোণঠাসা করতে সার্কে বিকল্প গোষ্ঠী আনতে চাচ্ছে পাকিস্তান

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৬, ৯:৩৯ এএম·সর্বশেষ: ১৩ অক্টোবর ২০১৬, ৯:৩৯ এএম
ভারতকে কোণঠাসা করতে সার্কে বিকল্প গোষ্ঠী আনতে চাচ্ছে পাকিস্তান

বিডি নিউজ ৬৪: দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতকে কোণঠাসা করতে এবার সার্কের বিকল্প গোষ্ঠী বানাতে চাইছে পাকিস্তান। চীনের পাশাপাশি ইরানের মতো মধ্য এশিয়ার দেশগুলিকেও এই অর্থনৈতিক গোষ্ঠীতে যুক্ত করে বৃহত্তর দক্ষিণ এশীয় জোট গঠন করতে উদ্যোগী পাকিস্তান। পাকিস্তানের সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দল বর্তমানে পাঁচ দিনের সফরে ওয়াশিংটনে রয়েছে।

সেখানেই সংবাদমাধ্যমে এ বিষয়টি জানানো হয়। পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র ডনের ইন্টারনেট এডিশনে এই খবর প্রকাশিত হয়।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার ও আফগানিস্তান নিয়ে আট সদস্যের সার্ক (সাউথ এশিয়ার অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন) গোষ্ঠীতে ভারতের প্রভাব সবচেয়ে বেশি। গত মাসে জম্মু-কাশ্মীরের উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলার পরে নভেম্বরে ইসলামাবাদে আয়োজিত হতে চলা সার্ক বৈঠক বয়কট করে ভারত।

ভারতের পাশে দাঁড়িয়ে সার্কের ১৯তম সম্মেলন থেকে সরে দাঁড়ায় আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাও। আঞ্চলিক দেশগুলির মধ্যেই পাকিস্তানকে একঘরে করার কাজে অনেকটা সফল হয় ভারত। তারই পাল্টা হিসেবে এবার সার্কের বিকল্প গোষ্ঠী তৈরি করতে চাইছে পাকিস্তান।

চীন-পাকিস্তানের ইকোনমিক করিডোর এই গোষ্ঠীর কাজে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। মধ্য এশিয়ার যে সব দেশগুলিতে সমুদ্র নেই, তারা পাকিস্তানের গদর বন্দর ব্যবহার করতে পারবে। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশ, যাদের নিজেদের সমুদ্র বন্দর রয়েছে, তাদের আদৌ এই গোষ্ঠীতে যুক্ত হয়ে কী লাভ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আফগানিস্তানও ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের তৈরি গোষ্ঠীতে যোগ দিতে চাইবে কিনা, তা নিয়েও ভাবছেন কূটনীতি বিশেষজ্ঞরা। ভারতের কাছেও এই গোষ্ঠীতে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন পাক সেনেটর মুসেইদ হুসেন সৈয়দ। তবে সার্কে নিজেদের প্রতিপত্তি ছেড়ে ভারত যে এ রকম কোনও গোষ্ঠীতে যোগ দেবে না, তা বলাই যায়।

পাকিস্তান ছাড়া একমাত্র চীনের এই গোষ্ঠী নিয়ে আগ্রহ রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

টোকিওতে ব্ল্যাকআউট, অন্ধকারে পুরো শহর

পরবর্তী সংবাদ

১ লিটারে ২০০ কিলোমিটার চলবে এই গাড়ি!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM