বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ব্রাজিল বনাম জার্মানি : রিওতে কি ফিরে আসবে বিশ্বকাপ স্মৃতি?
খেলাধুলা

ব্রাজিল বনাম জার্মানি : রিওতে কি ফিরে আসবে বিশ্বকাপ স্মৃতি?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২০ আগস্ট ২০১৬, ৭:২৫ পিএম·সর্বশেষ: ২০ আগস্ট ২০১৬, ৭:২৫ পিএম
ব্রাজিল বনাম জার্মানি : রিওতে কি ফিরে আসবে বিশ্বকাপ স্মৃতি?

বিডি নিউজ ৬৪: ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের সেই স্মৃতি আজও ব্রাজিল ভক্তদের ভুলে যাওয়ার কথা নয়। প্রতিপক্ষ সেই জার্মানি। পরাজয়ের ব্যবধান ৭-১!

সেই থেকে যেন আর মাথা তুলে দাঁড়াতে পারছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর অলিম্পিকে ব্যর্থতাই যেন ব্রাজিলিয়ান ফুটবলের প্রতিশব্দ হয়ে গেছে! আজ আবারও অলিম্পিক মঞ্চে সেই জার্মানির মুখোমুখি হচ্ছে হোস্ট ব্রাজিল।

ভক্তদের মনে শঙ্কা, আবারও কি ফিরে আসবে দুই বছর আগের সেই লজ্জাজনক স্মৃতি?

বিশ্বকাপের সেই ম্যাচ থেকে জার্মানি যেন তাদের চিরশত্রু। এই চিরশত্রুর বিরুদ্ধেই আজ সোনা জয়ের মিশনে নামবে ব্রাজিল। এর আগে তিনবার ১৯৮৪, ১৯৮৮ এবং ২০১২ অলিম্পিকে সোনার পদক জয়ের সামনে ছিল ব্রাজিল। কিন্তু প্রতিবার হেরে সন্তুষ্ট থাকতে হয় রুপার পদকে। এবার কী ব্রাজিল সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারবে? পারবে বিশ্বকাপের সেই লজ্জার প্রতিশোধ নিতে?

কোপা আমেরিকায় বিশ্রামে ছিলেন। রিও অলিম্পিকের শুরুতেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি নেইমার। দক্ষিণ আফ্রিকা ও ইরাকের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে মহাবিপাকে পড়ে ব্রাজিল।

সমালোচনার তীর ছোটে নেইমারের দিকে। এরপর পরবর্তী ম্যাচগুলোতে স্বরুপে ফেরেন এই ব্রাজিল তারকা। সেমিফাইনালে হন্ডুরাসের বিপক্ষে অনেকদিন পর স্বরুপে দেখা যায় ব্রাজিলকে।

বিশ্বকাপের সেই দলে ছিলেন না তিনি। কারণ ইনজুরি। কিন্তু আজ অলিম্পিক ফাইনালে তিনিই ব্রাজিলের প্রধান অস্ত্র।

অলিম্পিকের দল নির্বাচন যদিও অন্যরকম হয় তবুও বলা যেতেই পারে, ব্রাজিলকে জিততে হলে নেইমারকে আজ জ্বলে উঠতেই হবে।

বিশ্বকাপসহ নিয়মিত ম্যাচগুলোর জন্য বয়সের ক্ষেত্রে তেমন ধরাবাঁধা নিয়ম থাকেনা। কিন্তু অলিম্পিকের দল নির্বাচনে সেই নিয়মের ঘেরাটোপে পড়তে হয়। অলিম্পিক ফুটবলে খেলোয়াড়দের অনুর্ধ ২৩ বছরের হতে হয়।

২৩ বছরের উপরে মাত্র ৩জন খেলার অনুমতি পায়। এখানেই আসল পরীক্ষা। কারণ এখানে চাইলেই গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞদের খেলানো যায় না।

ব্রাজিল ভক্তদের জন্য আশার খবর হলো, জার্মানির অধিকাংশ ফুটবলাররাই এত বড় ম্যাচ কখনো খেলেননি। কিন্তু যে দলটি এই অনভিজ্ঞদের নিয়ে ফাইনাল পর্যন্ত এসেছে তাকে নিশ্চয়ই হেলাফেলা করবে না ব্রাজিল।

ব্রাজিল ফুটবল দলের অলিম্পিক কোচ রোজারিও মিকালি বিশ্বকাপের সঙ্গে আজকের ম্যাচের কোন তুলনা করতে নারাজ। তিনি বলেছেন, “এই দুটি ম্যাচের মধ্যে কোন সম্পর্ক নেই। অতীতে কী হয়েছে জানিনা, তবে আজকের এই অলিম্পিক ফাইনাল একটি অসাধারণ ম্যাচ হতে চলেছে।”

অপরদিকে উত্তেজনা ছড়িয়েছে জার্মান শিবিরেও। জার্মান ডিফেন্ডার নিকলাস বলেছেন, “ম্যাচটি নিয়ে যে কী পরিমাণ উত্তজনা বোধ করছি তা ভাষায় বর্ননা করা যাবে না। এটি শুধু দুই দেশের মর্যদার প্রশ্ন নয়; আজকের ম্যাচটি হবে বিশ্ব ফুটবলের একটি অনন্য আয়োজন।”

রিও’র বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ২:৩০ মিনিটে শুরু হবে এই মহাকাব্যিক ফাইনাল। দর্শকরা আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে যাচ্ছেন তা নিশ্চিতভাবেই বলা যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সোনা জিতেই ব্রাজিলের অধিনায়কত্ব ছাড়লেন নেইমার!

পরবর্তী সংবাদ

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত