বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /বেশি বেশি পানি খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু সাবধান
জীবনযাপন

বেশি বেশি পানি খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু সাবধান

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ ডিসেম্বর ২০১৬, ২:১১ পিএম·সর্বশেষ: ৪ ডিসেম্বর ২০১৬, ২:১১ পিএম
বেশি বেশি পানি খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু সাবধান

বিডি নিউজ ৬৪: বেশি বেশি পানি খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো- এ কথা কে না জানেন? কিন্তু সাবধান করে দিলেন চিকিৎসকরা। খুব বেশি পানি খাওয়া ক্ষতিকরও হতে পারে।

সাউথ লন্ডনের কিংস কলেজ হসপিটালের চিকিৎসকদের কাছে আসলেন ৫৯ বছর বয়সী এক নারী। অতিরিক্ত পানি খেয়ে চিকি চরম অসুস্থ হয়ে পড়েন।

ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ে। এর পরই তিনি বেশি বেশি পানি খেতেন। কারণ এর আগে অনেক চিকিৎসকই তাকে বেশি করে পানি খেতে বলেছেন। প্রতি তিরিশ মিনিট অন্তর তিনি ২৫০ মিলিলিটার পানি পান করতেন। পরীক্ষায় দেখা যায়, তিনি প্রচণ্ডভাবে লবণের অভাবে ভুগছেন। খুব কম সময়ে অতিরিক্ত পানি খাওয়ার কারণে এ অবস্থা সৃষ্টি হয়।

তার অন্যান্য সমস্যার মধ্যে ছিল অবসাদ, বমি, মাথাব্যথা। আরো বেগতিক হলে মস্তিষ্ক স্ফীত হওয়ার মতো মারত্মক সমস্যাও হতে পারতো।

দেহে অতিমাত্রায় লবণের ঘাটতির কারণে মানুষের মৃত্যুর ঝুঁকি ৩০ শতাংশ বেড়ে যায় বলে জানান বিশেষজ্ঞরা।

বিএমজে কেস রিপোর্টে বিশেষজ্ঞরা জানান, কতটুকু পানি খেলে তাকে বেশি বলা যায় সে সম্পর্কে তেমন গবেষণাই হয়নি।

বিশেষজ্ঞরা জানান, যখন ওই নারী হাসপাতালে আসেন তখনই তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। তার অবস্থা খুবই নাজুক ছিল। কয়েকবার বমি করেন এবং প্রলাপ বকছিলেন। কথা বলতেও সমস্যা হচ্ছিল তার।

তাকে বাঁচাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। যেকোনো তরল গ্রহণ বন্ধ করে দেওয়া হয় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য। পরে তিনি জানান, আমি হঠাৎ করেই অসুস্থবোধ করি। চোখের সামনে দেখলাম আমার হাত কাঁপছে। কিন্তু একে থামাতে পারছিলাম না। আমার গোটে দেহ কাঁপতে শুরু করে। চিকিৎসা শেষে আরো এক সপ্তাহ কেটে যায় তার স্বাভাবিক বোধ করতে।

চিকিৎসকরা জানান, এর আগে গ্যাস্ট্রোএন্টেরিটিসে ভোগা এক তরুণী অতিরিক্ত পানি খাওয়ার কারণে মারা যান।

দুই চিকিৎসক ড. লরা ক্রিস্টিন এবং ড. মারিয়ান নোরোহা জানান, আমরা সব সময় মানুষকে বেশি বেশি পানি খেতে বলি। কিন্তু আসলে অতিরিক্ত পানি ক্ষতিকর হয়ে ওঠে। অতিরিক্ত তরল গ্রহণের কারণে দ্বিধা, বমি এবং কথা বলতে সমস্যা হওয়ার মতো লক্ষণ প্রকাশ পায়। রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ার কারণে মারাত্মক কিছু ঘটে যেতে পারে।

আসলে বেশি পানি গ্রহণের কথা বলা হয় যেন পানির অভাব দেখা না দেয়। তবে এর জন্য খুব বেশি পানি খাওয়ার দরকার হয় না। দিনে সাধারণত ৮ গ্লাস পানি খাওয়াই যথেষ্ট- এ ধারণা অনেক আগে থেকেই চলে আসছে।

তবে অতিরিক্ত পানি খেলেও যে সমস্যা হতে পারে, সে বিষয়টি সম্পর্কে মানুষের ধারণা থাকতে হবে। আর এ দায়িত্ব চিকিৎসকদের ওপরই বর্তায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

শিশুর জ্ঞান বিকাশে মায়ের সাহচর্য অত্যন্ত সহায়ক

পরবর্তী সংবাদ

কর্মক্ষেত্রে যে পাঁচ বিষাক্ত লোককে এড়িয়ে চলতে হবে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM