বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /বিশ্বের সর্ববৃহৎ পরিবারের কর্তার জন্মদিন
আন্তর্জাতিক

বিশ্বের সর্ববৃহৎ পরিবারের কর্তার জন্মদিন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২২ জুলাই ২০১৬, ১০:৪৮ এএম·সর্বশেষ: ২২ জুলাই ২০১৬, ১০:৪৮ এএম
বিশ্বের সর্ববৃহৎ পরিবারের কর্তার জন্মদিন

বিডি নিউজ ৬৪: বিশ্বের সর্ববৃহৎ পরিবারের কর্তা জিওনা চানার আজ জন্মদিন। পরিবারের সদস্যরা ধুমধামের সঙ্গে এ দিনটি পালন করবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

জিওনা চানার বাড়ি ভারতের মিজোরাম রাজ্যের সেরচিপ জেলার তিয়াংসুয়াম গ্রামে। তার মোট ৩৮ জন স্ত্রী ও ৮৯টি সন্তান-সন্ততি রয়েছে। তিনি প্রথম বিয়ের পিড়িতে বসেছিলেন ১৯৫৯ সালে।

তখন তিনি ১৫ বছরের এক কিশোর। এরপর একে একে আরো ৩৭ জন নারীকে বিয়ে করেন। এক বছরে ১০টি বিয়ে করার রেকর্ডও আছে জিওনা চানার।

তিনি সবশেষ বিয়েটি করেছেন ২০০৪ সালে, ৬০ বছর বয়সে। বহু স্ত্রী থাকলেও তিনি কখনোই একই সময় একাধিক স্ত্রীর সঙ্গে সময় কাটান না।

স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে তার পরিবারের মোট সদস্য সংখ্যা ১৬২ জন। এদের নিয়ে তিনি চারতলা ‘চুয়ান থার রুন’ বা নিউ জেনারেশন নামের বাড়িটিতে বসবাস করেন। এত বড় হলেও চানার পরিবার সুশৃঙ্খল একটি বাহিনীর মতো পরিচালিত হচ্ছে।

চানার প্রথম স্ত্রী জাথিয়াঙ্গির নির্দেশমতোই চলে বিশাল এ পরিবার। বাড়িঘর ধোয়া-মোছা, পোশাক-আশাক পরিষ্কার ও রান্নাবান্না করা—সবকিছুই ভাগ করে দেওয়া আছে। নিয়ম অনুযায়ী সবাই প্রতিদিনের কাজ শেষ করেন।

ছোটখাটো একটা গ্রামের মতো হলেও বিশালাকায় এ পরিবারে কোনো ঝুট-ঝামেলা নেই।

বিশ্বের সবচাইতে বড় পরিবারের কর্তা জিওনা চানার আজ ৭২তম জন্মদিন। নেচে গেয়ে আনন্দ স্ফূর্তির মধ্য দিয়ে দিনটি পালন করবে তার পরিবার ও গোত্রের লোকজন। এ উপলক্ষে অন্য বহু গোত্রের লোকজনকেও ভোজের নিমন্ত্রণ দেয়া হয়েছে।

এ রকম একটা বিশাল পরিবারের কর্তা হতে পেরে ভীষণ খুশি জিওনা চানা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নিজেকে ঈশ্বরের বিশেষ পুত্র বলে মনে হয়। তিনি অনেককে দেখাশোনার সুযোগ দিয়েছেন আমাকে। ৩৯ জন নারীর স্বামী হতে পেরে এবং পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের কর্তা হওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে হয়।’

আর জিওনা চানার পরিবারটিকে এক নজর স্বচক্ষে দেখার জন্যেই বহু পর্যটক মিজোরাম সফর করে থাকেন। বিশ্ব জুড়ে এতটাই জনপ্রিয় চানা ও তার পরিবারটি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানে মাতালেন ট্রাম্প

পরবর্তী সংবাদ

ব্রাজিলে অলিম্পিক গেমসের আগে আটক ১০

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM