বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /বিশ্বব্যাপী ৪% মৃত্যুর কারণ একটানা দীর্ঘক্ষণ বসে থাকা
জীবনযাপন

বিশ্বব্যাপী ৪% মৃত্যুর কারণ একটানা দীর্ঘক্ষণ বসে থাকা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৯ পিএম·সর্বশেষ: ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৯ পিএম
বিশ্বব্যাপী ৪% মৃত্যুর কারণ একটানা দীর্ঘক্ষণ বসে থাকা

বিডি নিউজ ৬৪: বিশ্বব্যাপী প্রতিবছর যত মানুষের মৃত্যু হয় তার প্রায় ৪ শতাংশই ঘটে একটানা দীর্ঘক্ষণ বসে থাকার ফলে। অর্থাৎ প্রতি বছর প্রায় ৪ লাখ ৩৩ হাজার মানুষের মৃত্যু হয় প্রতিদিন একটানা ৩ ঘন্টারও বেশি সময় ধরে বসে থাকার কারণে। নতুন এক গবেষণায় তেমনটিই প্রমাণ পাওয়া গেছে।

গত কয়েক দশকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কীভাবে একটানা দীর্ঘক্ষণ বসে থাকার ফলে মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। আর এ ক্ষেত্রে ব্যায়াম করা বা না করায়ও কোনো হেরফের হয় না।

অ্যামেরিকান জার্নাল অফ প্রিভেনটিভ মেডিসিনে প্রকাশিত নতুন এই গবেষণায়, ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে ৫৪টি দেশের জনগনের মধ্যে “চেয়ার প্রভাব” এর ফলে অকাল মৃত্যুর হার নির্ণয় করা হয়েছে।

গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলের সাওপাওলো বিশ্ববিদ্যালয়ের লিওনার্ডো রেজেন্ডে। তিনি বলেন, “বিশ্বব্যাপী অকাল মৃত্যুর হার কমাতে অস্বাস্থ্যকর জীবন-যাপন কমানো জরুরি হয়ে পড়েছে।”

তিনি আরো বলেন, “আমরা দিনের যতটা সময় বসে থাকি তার পরিমাণ কমিয়ে আনার মাধ্যমে ০.২০ বছর আয়ু বাড়ানো সম্ভব।”

ওই গবেষণায় আরো দেখা গেছে, বিশ্বব্যাপী ৬০ শতাংশেরও বেশি মানুষ প্রতিদিন তিন ঘন্টারও বেশি সময় ধরে একটানা বসে থাকেন। আর প্রাপ্তবয়স্কদের মধ্যে এর পরিমাণ দিনে গড়ে ৪.৭ ঘন্টা। আর ৩.৮ শতাংশ মৃত্যুর পেছনে এটিই সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করছে।

পৃথিবীর যেসব অঞ্চলে ওই গবেষণাটি চালানো হয় এর মধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই এ কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে। এরপর রয়েছে ইউরোপীয় দেশগুলো, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, অ্যামেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া।

একটানা দীর্ঘক্ষণ বসে থাকার ফলে সবচেয়ে বেশি অকাল মৃত্যুর ঘটনাগুলো ঘটছে যথাক্রমে লেবাননে (১১.৬%), নেদারল্যান্ডস-এ (৭.৬%) এবং ডেনমার্কে (৬.৯%)। আর এ কারণে সবচেয়ে কম অকাল মৃত্যুর ঘটনা ঘটছে মেক্সিকোতে (০.৬%), মায়ানমারে (১.৩%) এবং ভুটানে (১.৬%)।

গবেষকরা হিসেব কষে দেখিয়েছেন, প্রতিদিন বসে থাকা সময়ের পরিমাণ ২ ঘন্টা করে কমিয়ে আনার মাধ্যমে মৃত্যুর হারও ২.৩% কমিয়ে আনা সম্ভব।

এমনকি প্রতিদিন বসে থাকার পরিমাণ ১০% বা আধা ঘন্টা কমিয়ে আনার মাধ্যমেও অকাল মৃত্যুর সকল কারণ ০.৬% কমিয়ে আনা সম্ভব।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#আন্তর্জাতিক#বিডি নিউজ#বিশ্বব্যাপী ৪% মৃত্যুর কারণ একটানা দীর্ঘক্ষণ বসে থাকা#লাফস্টাইল

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

চোখের অবহেলা করবেন না

পরবর্তী সংবাদ

সুখী জীবন চাইলে এই ৩ রাশির নারীদেরই বিয়ে করুন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM