বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /বাড়ি থেকে কাজ : ৩টি বিষয় আপনাকে কেউ জানাবে না
জীবনযাপন

বাড়ি থেকে কাজ : ৩টি বিষয় আপনাকে কেউ জানাবে না

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ অক্টোবর ২০১৬, ৫:২৬ পিএম·সর্বশেষ: ৬ অক্টোবর ২০১৬, ৫:২৬ পিএম
বাড়ি থেকে কাজ : ৩টি বিষয় আপনাকে কেউ জানাবে না

বিডি নিউজ ৬৪: বাড়ি থেকে কাজ করার ক্ষেত্র এখন আগের তুলনায় অনেক বেড়েছে। আর এ কারণে বহু মানুষই বাড়িতে বসে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দিচ্ছেন। আর এতে বৈদেশিক মুদ্রাও উপার্জিত হচ্ছে। কিন্তু কয়েকটি নিয়ম জেনে না রাখলে বাড়ি থেকে কাজ করা কঠিন হয়ে পড়ে। এ লেখায় তুলে ধরা হলো তেমন তিনটি তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।

১. অতিরিক্ত কাজ

অনেকেই বাড়ি থেকে কাজ করতে গিয়ে অতিরিক্ত সময় কাজ করেন। এতে ব্যক্তিগত সময় বলে আর কোনো সময় থাকে না। খাওয়া, নাওয়া, ঘুম কিংবা পরিবারের সদস্যদের সময় দেওয়া সবকিছুই এ সময়টি কেড়ে নেয়।

আর এতে অনেক ফ্রিল্যান্সারের জীবনেই বিপর্যয় নেমে আসে। এছাড়া রয়েছে একসঙ্গে একাধিক কাজ নেওয়ার প্রবণতা। এ কারণে বাড়তি চাপ পড়ে।

ফলে কোনো কাজেই যথাযথ মনোযোগ দেওয়া সম্ভব হয় না। ফলে কাজের মানও রক্ষা করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে একসঙ্গে বেশি কাজ নেওয়া উচিত নয়।

এক্ষেত্রে বাড়িতে বসে কাজ করলেও নিজের খাওয়া, ঘুম ও ব্যক্তিগত অন্যান্য সময়ের বিষয়টি মেনে চলা উচিত। কারণ এ কাজটি করতে না পারলে ব্যক্তিগত জীবন দুর্বিষহ হয়ে উঠবে এবং এক পর্যায়ে সুস্থ থাকাও কঠিন হয়ে উঠতে পারে।

২. অন্তরালে থাকা

আপনি যদি কোনো অফিসে যুক্ত থাকেন এবং সর্বদা অনলাইনে কিংবা ফোনে বাসা থেকে কাজ করেন তাহলে এ বিষয়টি হতে পারে। ক্রমাগত অন্তরালে থেকে কাজ করার ক্ষেত্রে অনেকেই কর্মক্ষেত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। আর এতে কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা হতে পারে।

একে অনেকেই ‘চোখের আড়াল মনের আড়াল’ হিসেবে অভিহিত করেন। আর এ সমস্যার কারণে একঘরে হয়ে পড়তে পারেন আপনি। এ সমস্যা কাটানোর জন্য সর্বদা নিজের উপস্থিতি জানান দিতে হবে।

প্রয়োজনীয় মিটিংয়ে উপস্থিত হতে হবে। এছাড়া শুধু অন্তরালে থেকে কাজ নয় বরং যোগাযোগেও দক্ষতা অর্জন করতে হবে।

৩. অপর্যাপ্ত টুল

বাড়িতে বসে কাজ করার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা তৈরি হয় যন্ত্রপাতির ক্ষেত্রে। বাড়িতে প্রায়ই পর্যাপ্ত মূল্যবান যন্ত্রপাতি থাকে না। আর এ কারণে কাজের মান খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এছাড়া প্রতিষ্ঠানের অফিসে বসে কোনো কাজ করার ক্ষেত্রে সর্বদা একটি টিমওয়ার্কের ব্যবস্থা থাকে। আর কোনো টেকনিক্যাল সমস্যাতেও সহজে সমাধান পাওয়া যায়। কিন্তু বাড়িতে বসে কাজ করার ক্ষেত্রে টেকনিক্যাল সমস্যার সমাধান সহজে পাওয়া যায় না।

অনেকেই নিজে নিজে এসব সমস্যা সমাধান করতে পারেন। কিন্তু এতে কাজের মূল্যবান সময় নষ্ট হয়। এ সমস্যাগুলো দূর করার জন্য বাড়িতে বসে কাজ করার ক্ষেত্রে পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা রাখতে হবে।

এছাড়া কোনো সমস্যা হলে তা কিভাবে সমাধান করা হবে তার একটি পরিকল্পনাও রাখা চাই।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জেনে নিন, উচ্চ রক্তচাপ বাড়ার কারণ

পরবর্তী সংবাদ

'সরি' কথাটি বলা উচিত কি?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM