বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বাগেরহাটে হত্যা মামলায় দুই আসামির ফাঁসি
জাতীয়

বাগেরহাটে হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ আগস্ট ২০১৬, ৬:৫১ পিএম·সর্বশেষ: ৩০ আগস্ট ২০১৬, ৬:৫১ পিএম
বাগেরহাটে হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

বিডি নিউজ ৬৪: বাগেরহাটের মোলাহাটে বাবা এবং মোরেলগঞ্জে ছোট ভাই হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বাগেরহাটের দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক এবং অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম পৃথক মামলায় এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাগেরহাট জেলার মোলাহাট উপজেলার কোদালিয়া দক্ষিণপাড়া গ্রামের আবু সাঈদ কাজীর ছেলে তুহিন কাজী এবং মোরেলগঞ্জ উপজেলার ডেওয়াতলা গ্রামের অমূল্য বৈরাগীর ছেলে ভবসিন্ধু বৈরাগী।

আদালত সূত্রে জানা যায়, মোলাহাটে বাবা হত্যার দায়ে ছেলে তুহিন কাজীকে (২৮) এবং মোরেলগঞ্জে ছোট ভাই হত্যার দায়ে বড় ভাই ভবসিন্ধু বৈরাগীকে (৩৮) এ দণ্ডাদেশ প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় তুহিন কাজী আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকলেও অপর আসামি পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তুহিন কাজী ২০১৪ সালের ৫ আগস্ট ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে কুপিয়ে তার বাবাকে হত্যা করে। গ্রামবাসী তুহিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের মেয়ে সুমি আক্তার বাদী হয়ে তুহিনকে আসামি করে ওই দিনই মোলাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মোলাহাট থানার তৎকালিন উপপরিদর্শক (এসআই) তুহিন মন্ডল তদন্তু শেষে ছেলে তুহিন কাজীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় আদালত আসামি তুহিন কাজীকে ফাঁসির আদেশ এবং ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

অপর মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গত ২০০৮ সালের ১৭ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে বড় ভাই ভবসিন্ধু বৈরাগী নিজেদের মৎস্যঘেরের পাশে ছোট ভাই অখিল বৈরাগীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। গ্রামবাসী ধাওয়া করে ভবসিন্ধুকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই গুরুদাস বৈরাগী বাদী হয়ে ভবসিন্ধু বৈরাগী এবং তার স্ত্রী আঁখি রানী বৈরাগীকে আসামি করে ওইদিনই মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরে মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার তৎকালিন উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী তদন্ত শেষে ভবসিন্ধু বৈরাগী এবং তার স্ত্রী আঁখি বৈরাগীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ভবসিন্ধু বৈরাগী আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। এই মামলায় আদালতের বিচারক ভবসিন্ধুকে ফাঁসির আদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে মামলার দায় থেকে অপর আসামি আঁখি রানী বৈরাগীকে বেকসুর খালাস দেন আদালত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

'আগে বেশ শক্ত দেখা গেলেও রায় শোনার পর নার্ভাস মনে হয়েছে'

পরবর্তী সংবাদ

'আমরা ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই'

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM