বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বাগেরহাটে নারী চিকিৎসকের আত্মহত্যা
জাতীয়

বাগেরহাটে নারী চিকিৎসকের আত্মহত্যা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ৭:০৬ পিএম·সর্বশেষ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ৭:০৬ পিএম
বাগেরহাটে নারী চিকিৎসকের আত্মহত্যা

বিডি নিউজ ৬৪: বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেছেন এমবিবিএস ডিগ্রিধারী এক নারী চিকিৎসক। আজ বুধবার সকালে পুলিশ মোরেলগঞ্জ পৌরসভার বাজার এলাকায় তার বাবার বাড়ির তিনতলার ছাদ থেকে ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে।

আত্মহননকারী চিকিৎসক তপতী পোদ্দার (৩৫) বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার দাসের স্ত্রী। তিনি বাগেরহাট সদর হাসপাতালের ম্যাটারনাল নিউনেটাল হেলথ (এমএনএইচ) প্রকল্পে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর এম এন এইচ প্রকল্পের মেয়াদ শেষ হয়।

এ বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুন কুমার মন্ডল জানান, ২০১২ সালের ১ জুলাই বাগেরহাট সদর হাসপাতালে ম্যাটারনাল নিউনেটাল হেলথ (এমএনএইচ) প্রকল্প চালু হয়। ওই প্রকল্পে তপতী পোদ্দার চিকিৎসক হিসেবে নিয়োগ পান। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ওই প্রকল্প শেষ হয়। তপতী পোদ্দার ঢাকার শিকদার মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছে বলে সিভিল সার্জন জানান।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার দাসের ব্যক্তিগত সহকারি শরীফ তুহিন মাহমুদ সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ডিসম্বর মাসে সরকারের এম এন এইচ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে তপতী পোদ্দার মানষিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন।

তখন তার অস্বাভাবিক আচরণের জন্য তার স্বামী তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডা. জনু শামছুন্নাহারের কাছে চিকিৎসা দিতে নিয়ে যান। গত সাত মাস ধরে ওই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। গত ১৮ আগষ্ট তিনি ঢাকা থেকে চিকিৎসা শেষে ফিরে তার বাবার বাড়িতে ছিলেন।

আজ বুধবার সকাল ৭টায় মোরেলগঞ্জ পৌরসভার বাজারে তার বাবার বাড়ির তিনতলার ছাদের চিলেকোটায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তপতী।

তিনি আরও বলেন, ২০০০ সালে বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার দাসের সঙ্গে তপতী পোদ্দারের বিয়ে হয়। বিয়ের পর তপতী পোদ্দার ঢাকার শিকদার মেডিক্যাল কলেজ থেকে ২০০৮ সালে এমবি বিএস পাশ করেন।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার তদন্ত বিভাগের ওসি তারক বিশ্বাস জানান, চিকিৎসক তপতী পোদ্দার মোরেলগঞ্জ পৌরসভার সুনিল কুমার পোদ্দারের মেয়ে। তিনি তার বাবার বাড়ির তিনতলা ছাদের চিলেকোটায় উঠে একটি রড়ের সঙ্গে শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, তপতির পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জাল নোটসহ ব্যাংকের সাবেক কর্মকর্তা আটক

পরবর্তী সংবাদ

নালিতাবাড়িতে দু’পক্ষের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ আহত ১৫

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM