বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /বাংলাদেশে বেড়াতে যাওয়ার ঢল কলকাতার মানুষের
আন্তর্জাতিক

বাংলাদেশে বেড়াতে যাওয়ার ঢল কলকাতার মানুষের

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ অক্টোবর ২০১৬, ২:৪৭ পিএম·সর্বশেষ: ৬ অক্টোবর ২০১৬, ২:৪৭ পিএম
বাংলাদেশে বেড়াতে যাওয়ার ঢল কলকাতার মানুষের

বিডি নিউজ ৬৪: দূর্গাপুজোর ছুটিতে বাংলাদেশে বেড়াতে যাচ্ছেন কলকাতার বহু মানুষ। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস জানাচ্ছে গত কয়েকদিনে পর্যটক ভিসা দেওয়ার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কলকাতার যেসব পর্যটন সংস্থা বাংলাদেশ ভ্রমণের ব্যবস্থা করে থাকে, তাঁরাও বলছেন পুজোয় সেদেশে যাওয়ার আগ্রহ আগের থেকে বহুগুণ বেড়ে গেছে।

কলকাতায় উপদূতাবাসের হেড অফ চ্যান্সারি মিঞাঁ মুহম্মদ মইনুল কবীল বলছিলেন, "বছরের অন্য সময়ে যেখানে প্রতিদিন গড়ে চারশো ভিসা দেওয়া হয় সেখানে এখন গড়ে আট থেকে নয়শো ভিসা দেওয়া হচ্ছে প্রতিদিন। গত দুসপ্তাহে আমরা ১৫ হাজারেরও বেশী ভিসা দিয়েছি। পুজোর ভিড় সামাল দেওয়ার জন্য দুটি কাউন্টারের জায়গায় চারটি কাউন্টার খুলতে হয়েছে আমাদের।

এই যে বাড়তি ভিসার আবেদন এসেছে, এগুলো সবই পর্যটন ভিসা।

উপরাষ্ট্রদূতাবাস বলছে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছিয়েছিল বুধবার, যাতে রাত আটটা পর্যন্তও ভিসা নেওয়ার জন্য মানুষের ভিড় লেগে ছিল। দূতাবাসের আরেক আধিকারিক জানাচ্ছিলেন গত বছর কয়েক ধরেই দূর্গাপুজোয় বাংলাদেশ যাওয়ার উৎসাহ বেড়েছে। এত ভিড় হচ্ছে যে আমাদের নিজেদেরই অফিসে ঢুকতে সমস্যা হচ্ছে মাঝে মাঝে!

তবে কলকাতার মানুষদের মধ্যে আমাদের দেশে যাওয়ার যে উৎসাহ দেখছি, সেটা সত্যিই খুব ভাল লাগছে। ভিসা হাতে পেয়ে বৃহস্পতিবারই বাংলাদেশের উদ্দেশ্যে সপরিবারে রওনা হচ্ছেন তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার। বিবিসি বাংলাকে দস্তিদার বলছিলেন, বেশ কয়েকবার বাংলাদেশে গেছি, কিন্তু সেদেশের দূর্গাপুজোটা কখনও দেখা হয় নি।

সেজন্যই এই সময়ে যাওয়া। রাজশাহীর কাছে তাহেরপুরে রাজা কংসনারায়ন সর্বজনীন পুজোর প্রথম প্রচলন করেছিলেন। সেটা দেখার আমার বিশেষ আগ্রহ রয়েছে, তাই মালদা হয়ে রাজশাহী-ই যাব আমরা।

কলকাতার যে সব পর্যটন সংস্থা বাংলাদেশ ভ্রমণের ব্যবস্থা করে, সেরকমই একটি সংস্থার কর্ণধার সুব্রত দেব জানাচ্ছিলেন, আমাদের কাছে একশোটা ফোন এলে অন্তত ৫% মানুষ বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে জানতে চাইছেন। আরেক পর্যটন সংস্থার মালিক অলোক কুন্ডুর কথায়, আগে তো বাংলাদেশের ব্যাপারে কেউই খোঁজ করত না।

কিন্তু গত বছর কয়েক ধরে অবস্থাটা পাল্টে গেছে। এবছরও আমরা ২৫ জনের একটা দলকে বাংলাদেশ পাঠাচ্ছি পুজোর সময়ে। তবে দুই পর্যটন সংস্থার মালিকই বলছেন, যাঁরা বাংলাদেশ ঘুরতে যাচ্ছেন, তাঁদের প্রায় সকলেরই আদি বাড়ি ছিল পূর্ব বঙ্গে।

নিজেদের ফেলে আসা দেশ দেখতেই তাঁরা সেখানে যেতে আগ্রহী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মাত্র ১৫ সেকেন্ড চার্জে এই বাস চলবে দুই কিমি

পরবর্তী সংবাদ

বসতভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাকিস্তানিরা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM