বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /'বন্দুকযুদ্ধে হত্যা রেওয়াজে পরিণত হয়েছে'
জাতীয়

'বন্দুকযুদ্ধে হত্যা রেওয়াজে পরিণত হয়েছে'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২ অক্টোবর ২০১৬, ৩:২৭ পিএম·সর্বশেষ: ২ অক্টোবর ২০১৬, ৩:২৭ পিএম
'বন্দুকযুদ্ধে হত্যা রেওয়াজে পরিণত হয়েছে'

বিডি নিউজ ৬৪: কথিত বন্দুকযুদ্ধে বিরোধীদলীয় নেতাকর্মীদের পৈশাচিকভাবে হত্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেশা ও রেওয়াজে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গ্রেপ্তারের পর শনিবার ভোররাতে বন্দুকযুদ্ধে সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন নিহত হওয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন বর্তমান ভোটারবিহীন সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে কথিত বন্দুকযুদ্ধের নামে অব্যাহতভাবে হত্যা করছে। গত ৯ মাসে দেশে ১৭৮ জনকে বন্দুকযুদ্ধের নামে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের বন্দুকযুদ্ধে বিরোধীদলীয় নেতাকর্মীদের পৈশাচিকভাবে হত্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেশা ও রেওয়াজে পরিণত হয়েছে।

সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই নেশা ও রেওয়াজের শিকার হয়েছেন বলে মনে করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, শনিবার নেত্রকোনা জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। বর্তমান সরকারের সন্ত্রাসবাদী রাজত্বে এটি একটি ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন ঘটনা।

দেশে এখন গণতন্ত্র এবং আইনের শাসন নেই মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, মৌলিক ও মানবাধিকার আগেই ভুলুণ্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার খর্ব করা হয়েছে। আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে। বর্তমান শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। দেশের কোনো মানুষই এখন নিরাপদ বোধ করছেন না।

হিংসাশ্রয়ী রাজনীতির চর্চা করে সরকার সকল বিরুদ্ধমত দমনে বেপরোয়া হয়ে উঠেছে অভিযোগ করে তিনি বলেন, তারা শুধু বিএনপিই নয়, নাগরিক সমাজসহ অন্য প্রতিষ্ঠান- যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার বিরুদ্ধেও ক্ষুব্ধ।

এমনকি সরকারি রোষানলের বাইরে গণমাধ্যমও নয়। যারাই সরকারের অপশাসন, দুঃশাসন, দুর্নীতির সমালোচনা করছে- সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদেরকে নাজেহাল করছে।

এ সংকট উত্তরণে সরকারকে সময় থাকতেই উপায় বের করার পরামর্শ দিয়ে দুদু বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন সময়ের দাবি। আমরা আশা করবো সংকট উত্তরণে কর্তৃত্ববাদী মনোভাব থেকে সরে এসে সরকার একটি জাতীয় সংলাপ সূচনার পরিবেশ উন্মুক্ত করবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

শেরপুরে বন্যহাতির মরদেহ ময়নাতদন্ত শেষে মাটিচাপা

পরবর্তী সংবাদ

নতুন ৬১ বর্ডার হাট চালুতে ভারতের সায়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM