বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ফেলপসকে হারানো জোসেফ স্কুলিং কে?
খেলাধুলা

ফেলপসকে হারানো জোসেফ স্কুলিং কে?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৩ আগস্ট ২০১৬, ৯:৫৪ এএম·সর্বশেষ: ১৩ আগস্ট ২০১৬, ৯:৫৪ এএম
ফেলপসকে হারানো জোসেফ স্কুলিং কে?

বিডি নিউজ ৬৪: রিও অলিম্পিকের সবচেয়ে বড় আপসেটের জন্ম দিয়েছেন তিনি। আমেরিকান ‘জলদানব’, অসংখ্য রেকর্ড যার ঝুলিতে সেই মাইকেল ফেলপসকে হারিয়ে সোনা জিতে নিয়েছেন সিঙ্গাপুরের এই ২১ বছর বয়সী তরুণ! শুধু তাই নয়, অলিম্পিকের শতবর্ষের ইতিহাসে সিঙ্গাপুরের এটা প্রথম সোনা। কে এই পুলের নতুন রাজপুত্র? কে জোসেফ স্কুলিং?

স্কুলিংয়ের আইডল হলেন ফেলপস। স্কুলিংয়ের বয়স যখন ১৩ তখন তার সঙ্গে দেখা হয় কিংবদন্তি ফেলপসের। রিও অলিম্পিকে পরপর চারটি সোনা জয়ী সেই ফেলপস এবারের আসরের সপ্তম দিনে ১০০ মিটার বাটারফ্লাইয়ে হার মানলেন তার ভক্তের কাছে।

স্কুলিং সবাইকে বিস্মিত করে ৫০.৩৯ সেকেন্ডে অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছেন সোনা। ০.৭৫ সেকেন্ডে এগিয়ে থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি। ফেলপস, দক্ষিণ আফ্রিকার শাড লে ক্লোস ও হাঙ্গেরির লাসলো শেহ ৫১.১৪ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন।

ব্রোঞ্জ জেতেনি কেউ।

স্কুলিং এমনিতেই সিঙ্গাপুরের বয়সভিত্তিক সাঁতারুদের মধ্যে সেরা। বিশ্ব ক্রীড়াঙ্গনে দেশকে তুলে ধরতে তার আপ্রাণ চেষ্ঠা। তার লক্ষ্য আরও বড় হয় ২০০৮ বেইজিং অলিম্পিকের আগে আমেরিকার প্রশিক্ষণ ক্যাম্পে ফেলপসের দেখা পেলে।

সুযোগ পেয়ে কিশোর স্কুলিং এই কিংবদন্তির সঙ্গে পটাপট কয়েকটি ছবিও তুলে রাখেন। এরপর ফেলপস যখন বেইজিং অলিম্পিকের পুলে নেমে অলিম্পিকের অনেক রেকর্ড ওলটপালট করে দিলেন তখনই কিশোর স্কুলিংয়ের মনে স্বপ্ন উঁকি দিতে থাকে- একদিন সেও অলিম্পিক চ্যাম্পিয়ন হবে।

কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকে বাড়ি ছাড়তে হলো। স্কুলিংয়ের মা-বাবা যোগাযোগ করলেন ১৯৮৮ সালে সিওল অলিম্পিকে ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জজয়ী সার্জিও লোপেজের সঙ্গে। তাকেই স্কুলিংয়ের প্রধান কোচ হিসেবে মনোনীত করলেন তার বাবা মা। অতঃপর পরিবার পরিজন, বন্ধুবান্ধব ছেড়ে স্কুলিং পাড়ি জমালেন ফ্লোরিডার বলস্ স্কুলে। সেখানেই গুরু লোপেজের সান্নিধ্যে শুরু হলো তার প্রশিক্ষণ।

২০১৩ সালে হাইস্কুল শেষ করার পর স্কুলিং ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে স্কলারশিপের অফার পান। কিন্তু সিঙ্গাপুরের স্পোর্টস ইনস্টিটিউট স্কুলিংকে রিও অলিম্পিকের জন্য বিশেষভাবে প্রস্তুত করতে সরকারের কাছে আবেদন জানান। অসাধারণ এই মেধাবী কিশোরের কথা শুনে সরকার সাথে সাথে সম্মতি প্রদান করে।

শুরু হয় নতুন লক্ষ্য অভিমুখে যাত্রা। ইতোমধ্যেই সে সিঙ্গাপুরের ক্রীড়াঙ্গনে বিখ্যাত হয়ে উঠেছেন স্কুলিং। তার প্রতিভা দেখে বিখ্যাত ক্রীড়াবিদরাও অবাক হয়ে যাচ্ছেন।

এরপর এল ২০১৪ সালের কমনওয়েলথ গেমস। ১০০ মিটার বাটারফ্লাইয়ে রুপা জিতে নিলেন স্কুলিং! সিঙ্গাপুরজুড়ে তুলকালাম লেগে গেল!

বিশ্বের নামজাদা সাঁতারুরা বুঝতে পারলেন পুলের রাজা হতে আরও একজন প্রস্তুত হচ্ছে! ফেলপসও কি ভেবেছিলেন?

৩২ বছর পর প্রথম সিঙ্গাপুরের ক্রীড়াবিদ হিসেবে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে স্কুলিং জিতে নিলেন সোনা। ২০১৫ সালে রাশিয়ায় ফেলপসের অনুপস্থিতিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করে শুরু হলো তার রিও অলিম্পিকের পথে যাত্রা। অলিম্পিকের ১০৪ বছরের ইতিহাসে সিঙ্গাপুরের কোন ক্রীড়াবিদ সোনা জিততে পারেনি। স্কুলিং তা অর্জন করলেন। শুধু অর্জনই করলেন না, ফেলপসকে হারিয়ে গড়লেন নতুন ইতিহাস!

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অলিম্পিকে দ্বিতীয় সোনা জিতলেন নাদাল

পরবর্তী সংবাদ

ইতিহাস গড়ে রিওর 'মৎস্যমানব' অ্যান্থনি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM