বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ফের সক্রিয় জেএমবি
জাতীয়

ফের সক্রিয় জেএমবি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১১ জুন ২০১৬, ১২:১৭ পিএম·সর্বশেষ: ১১ জুন ২০১৬, ১২:১৭ পিএম
ফের সক্রিয় জেএমবি

বিডি নিউজ ৬৪: গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) আবারও সক্রিয় হয়ে উঠেছে। এতে করে জেলার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

গাইবান্ধা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ বাংলামেইলকে জানান, বিগত চারদলীয় জোট সরকারের শাসনামলে ৬৩ জেলায় একযোগে একই সময়ে সিরিজ বোমা হামলার অংশ হিসেবে গাইবান্ধা জেলা জজ আদালতে বোমা হামলা হয়।

এ ছাড়াও পলাশবাড়ীর হরিণাবাড়ী এলাকায় ও গোবিন্দগঞ্জ উপজেলার ব্র্যাক অফিসসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটে। এতে হতাহত না হলেও এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ে। এসব পৃথক ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ায় গা ঢাকা দেয় তথা কথিত জেএমবি’র সদস্যরা। সম্প্রতি, ওই সংগঠনের সদস্যরা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে।

উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান জানান, গত ২৫ মে সকাল ৬টার দিকে জেলার মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক নৃশংসভাবে হত্যার শিকার হন। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দ রানী প্রামাণিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যামামলা করেন।

এ হত্যার দায় আইএস তাদের ওয়েব সাইটে স্বীকার করলেও গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার আশরাফুল ইসলাম তা প্রত্যাখান করে জানান, গাইবান্ধায় আইএসের কোনো অস্তিত্ব নেই।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহবুবর রহমান জানান, মামলা তদন্তকালে আব্দুল আল মাসুদ (২১), আতিকুর রহমান আতিক (২০) , ইউসুফ উদ্দিন সাদ্দাম (২৫) ও নজির হোসেনসহ (২৫) ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নজির হোসেন আদালতে স্বেচ্ছায় ব্যবসায়ী দেবেশ চন্দ্র হত্যা ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তি দেয়ায় তাকে বাদ দিয়ে পুলিশ অপর ৩ জনের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, এরা সকলেই জেএমবির সদস্য।

গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূরন্নবী জানান, এর আগে গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবির ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে। বর্তমানে তারা জেলা কারাগারে রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের চিহ্নিত জেএমবি ক্যাডার জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গত বুধবার গভীর রাতে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কথিত জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছোড়ে জেএমবি সদস্যরা। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে গেলেও তুহিন (২৮) নামে জেএমবি’র এক সদস্য গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তুহিন বগুড়ার গাবতলী উপজেলার তরফ সর্দার গ্রামের বাছেদ আলীর ছেলে।

গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ জানান, জেএমবি মুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, জেলার সাত থানা পুলিশসহ গোয়েন্দা সংস্থা জেএমবি নির্মূলে কাজ করে যাচ্ছে। অচিরেই গাইবান্ধা জেলা জেএমবি মুক্ত হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক আহত, বাসে অগ্নিসংযোগ

পরবর্তী সংবাদ

১২ প্রকল্পে ৩৯৩ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM