বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ক্যাম্পাস ও শিক্ষা
  3. /প্রাথমিকে শতভাগ সাফল্য, ২০২১’র টার্গেট ১৫-তেই পূরণ
ক্যাম্পাস ও শিক্ষা

প্রাথমিকে শতভাগ সাফল্য, ২০২১’র টার্গেট ১৫-তেই পূরণ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ মে ২০১৬, ৪:৪৩ পিএম·সর্বশেষ: ২৬ মে ২০১৬, ৪:৪৩ পিএম
প্রাথমিকে শতভাগ সাফল্য, ২০২১’র টার্গেট ১৫-তেই পূরণ

শিক্ষার প্রাথমিক স্তরে ভর্তির ক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জন করেছে সরকার। ২০২১ সালে নির্ধারিত থাকলেও ২০১৫ সালেই এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসন ভবনে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. তৈয়ব আলী। প্রথমবারের মতো জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিং করলো। ওই ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে সহকারি তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন এবং মো. মোশারফ হোসেন ভুইয়া উপস্থিত ছিলেন।

ওই ব্রিফিংয়ে তিনি (উপপরিচালক মো. তৈয়ব আলী) বলেন, ‘প্রাথমিক স্তরে ভর্তিতে শতভাগ সাফল্য অর্জনের জন্য ২০২১ সালকে নির্দিষ্ট করা হলেও ২০১৫ সালেই তা অর্জিত হয়েছে।’ অবশ্য এখনো রাস্তাঘাটে অনেক শিশুকে ঘুরতে দেখা যায় বিষয়ে প্রশ্ন করা হলে সুনির্দিষ্ট কোনো জবাব দেয়া হয়নি।

এছাড়াও সংবাদ সম্মেলনে ‍দাবি করা হয়, দেশ ইতোমধ্যেই খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পন্নতা অর্জন করেছে। এ সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের মাসিক ৮ হাজার টাকা ও দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন মাসিক ৫০০ টাকা করে ভাতা দেয়ার কথাও সাংবাদিকদের জানানো হয়।

ব্রিফিংয়ে এক পৃষ্ঠায় উদ্ধৃত বিভিন্ন ক্ষেত্রে কতিপয় সূচকের অগ্রগতির একটি সারণি সাংবাদিকদের হাতে তুলে দেয়া হয়। ওই সারণিতে ২০০১-২০০৬ সালের সূচক এবং পাশাপাশি ২০১৪-২০১৫ সালের সূচক উল্লেখ করে উন্নয়ন ও অগ্রগতির একটি ধারণা দেয়া হয়েছে।

ওই সারণিতে দেখা যায়, বিএনপি জামায়াতের বিগত শাসন কালে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৪০ থেকে বর্তমান সরকারের আমলে ৬ দশমিক ১৩ শতাংশে উন্নীত হয়েছে।

এভাবে মোট বিনিয়োগ, সরকারি বিনিয়োগ, রপ্তানি আয়, র‌্যামিটেন্স, রিজার্ভ, বাজেট বরাদ্দ, মাথাপিছু আয়, বিদ্যুৎ উৎপাদন, গড় আয়ু, দারিদ্রের হার এবং অতি দারিদ্রের সূচক দেশ ২০০১-২০০৬ সালের চেয়ে ২০১৪-২০১৫ সালে কতটা এগিয়েছে তা গাণিতিকভাবে উল্লেখ করা হয়।

এছাড়াও ওই ব্রিফিংয়ে ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং তা অর্জনে দেশ সক্ষম হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

১০ বছর আগে
১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১০ বছর আগে
অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

১০ বছর আগে
এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

১০ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ছাত্রী হোস্টেলে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা, ভাঙচুর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM