বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /প্রথম সপ্তাহেই ব্যাবসায়িক সাফল্যের পথে ‘সম্রাট’!
বিনোদন

প্রথম সপ্তাহেই ব্যাবসায়িক সাফল্যের পথে ‘সম্রাট’!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৪ জুলাই ২০১৬, ৯:০৭ পিএম·সর্বশেষ: ১৪ জুলাই ২০১৬, ৯:০৭ পিএম
প্রথম সপ্তাহেই ব্যাবসায়িক সাফল্যের পথে ‘সম্রাট’!

বিডি নিউজ ৬৪: বিগবাজেটের দুই যৌথ প্রযোজনার দুই চলচ্চিত্রের বিপরীতে দেশীয় পুঁজির চলচ্চিত্র ‘সম্রাট’ দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। শাকিব খান-অপু বিশ্বাস জুটি, দুর্দান্ত লোকেশন, কালার, মিউজিক আর নির্মাতা মোস্তফা কামাল রাজের অনবদ্য নির্মাণেই দর্শক টানছে সিনেমাটি।

সঙ্গে আছে দেশীয় গল্প। যে গল্পে নিজেদের খুঁজে পাচ্ছেন দর্শকরা। ছবিটি নিয়ে শুরু থেকেই আশাবাদি ছিলেন নির্মাতা।

ছবির প্রথম গান মুক্তি পাওয়ার পরপরই দর্শকমহলে বেশ আলোচিত হয়। সেই আলোচনার রেশ ছবিটি মুক্তির এক সপ্তাহ পরও চলছে। নির্মাতার বক্তব্য অনুযায়ী প্রথম সপ্তাহেই ব্যাবসায়িক সাফল্যের মুখ দেখতে যাচ্ছে ছবিটি।

দেশ জুড়ে ৭৬ টি হলে দর্শকরা উপভোগ করেছে ছবিটি। অনেক হলে শো শুরুর আগে টিকিট ফুরিয়েও যাওয়ার ঘটনাও ঘটেছে অহরহ। সবমিলিয়ে এবার ঈদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে জোয়ার এসেছে। ঢল নেমেছে দর্শকদের। ঈদের দিনই দলবল নিয়ে হলে বসে ছবিটি উপভোগ করেছেন রাজ। দর্শকদের উচ্ছ্বাসে তিনি নিজেই মুগ্ধ।

জানালেন, গুলশানের ঘটনার পর ভেবেছিলাম এবার ঈদের দর্শকরা সিনেমা হলে যাবে না। কিন্তু হাজারো মানুষের ঢল সেই ধারণাটা পাল্টে দিয়েছে। সবাই হলে এসে ছবি দেখছে। অনেকেই টিকেট পাচ্ছেনা। দর্শকরা আমার ছবি যেমন দেখছে আবার অন্য ছবিগুলোও। মানুষ হলমুখী হচ্ছে এটা দেখেই ভালো লাগছে।’

মুক্তির এক সপ্তাহের ব্যবধানেই আরেকটি চমক দেখিয়েছে ছবিটি। যেমনটি জানালেন নির্মাতা, ‘আমি ধারণা করছি, প্রথম সপ্তাহেই ছবিটির পেছনে লগ্নীকৃত টাকা উঠে এসেছে।’

সেই সঙ্গে নির্মাতা হিসেবে আলোচনায় উঠে এসেছে রাজ। তার আগের ছবিগুলো নিয়ে নানা সময়ই দর্শকদের একটি অভিযোগ ছিলো, রাজ সিনেমার নামে টেলিফিল্ম নির্মাণ করেন। এবার সেই অভিযোগকে পাশ কাটাতে পেরেছেন বলে মনে করছেন তিনি, দর্শকরা এবারই প্রথম আমার ছবিটিতে নাটক বলেনি। সিনেমাটি নিয়ে পজেটিভ রিফিউ পাচ্ছি। হয়তো দু’ ভাগ নেগেটিভ রিভিউ হয়েছে। সেটা আসলে সব ছবি নিয়েই হয়।’

ছবিটির প্রচারণায় শাকিব খানকে বরাবরই দেখা গেলেও নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই নিখোঁজ। প্রচারণায় অপুকে না পাওয়ায় ছবিটির প্রচারে কোন প্রভাব ফেলছে কীনা? ‘ডাবিংয়ের পর থেকে অপু বিশ্বাসের সঙ্গে আর কথা হয়নি। আমি সিনেমার প্রচারে ফিল্ডে আর্টিস্ট নিয়ে মুভ করি না।’

উল্লেখ্য, পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাজ। টাইগার মিডিয়া প্রযোজিত ছবিটির ট্যাগলাইন ‘দ্য কিং ইজ হিয়ার’। এশিয়ান টিভির ‘মুভি বাজার’-এর দর্শক জরিপে ঈদের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ছিলো এটাই। এর টিজার, ট্রেলার ও গান আলোচিত হয়েছে মুক্তির আগেই। এটি সহ-প্রযোজনা করেছে সিনেমাওয়ালা ও অর্কি প্রোডাকশন্স।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সিদ্ধার্থকে নিয়ে রোম্যান্টিক উত্তর আলিয়ার

পরবর্তী সংবাদ

সানিয়ার প্রেমিক হওয়ার খায়েশ শাহরুখের!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM