বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /প্রতিযোগীর প্রতি নারীর চেয়ে পুরুষরা বেশি বন্ধুসুলভ
জীবনযাপন

প্রতিযোগীর প্রতি নারীর চেয়ে পুরুষরা বেশি বন্ধুসুলভ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ আগস্ট ২০১৬, ৩:১৯ পিএম·সর্বশেষ: ৯ আগস্ট ২০১৬, ৩:১৯ পিএম
প্রতিযোগীর প্রতি নারীর চেয়ে পুরুষরা বেশি বন্ধুসুলভ

বিডি নিউজ ৬৪: এক গবেষণায় বলা হয়েছে, প্রতিযোগীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে পুরুষরা বেশ উদার। খেলার পরও তারা বিপরীত পক্ষের সঙ্গে আন্তরিক ও বন্ধুসুলভভাবে হ্যান্ডশেক করেন।

পুরুষদের অনেক ক্ষেত্রেই আগ্রাসী বা ভাবগাম্ভীর্যপূর্ণ বলে তুলে ধরা হলেও হার্ভার্ডের গবেষণায় বলা হয়, টেনিস কোর্ট থেকে শুরু করে বক্সিং মঞ্চ পর্যন্ত এক বনাম এক প্রতিযোগিতার ক্ষেত্রে পুরুষরা বিপরীত পক্ষের বিষয়ে নারীদের তুলনায় যথেষ্ট উদার। খেলা বা লড়াইয়ের পরও পুরুষরা অনেক বন্ধুসুলভ থাকেন। কিন্তু নারীরা এতটা উদার নন।

গবেষকরা ৪৪টি দেশের চার ধরনের ক্রীড়ার অনেক ভিডিও পর্যবেক্ষণ করেন। প্রতিযোগীর সঙ্গে পুরুষরা শান্তি স্থাপন মূলক আচরণ করে থাকেন। তারা জড়িয়ে ধরেন বা হ্যান্ডশেক করেন। কিন্তু নারীরা এ ক্ষেত্রে অনেক পিছিয়ে।

তাছাড়া পুরুষের এই আচরণকে 'মেল ওয়ারিওর হাইপোথিসিস' বলে তুলে ধরা হয়। লড়াইয়ের পরও পুরুষরা এমন আচরণে প্রমাণ করেন, ভবিষ্যতে তারা যুদ্ধের পরও শান্তি স্থাপনে আগ্রহী।

হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক জয়সি বেনেসন জানান, এ গবেষণা পুরুষদের বিষয়ে বিপরীতমুখী ফলাফল প্রকাশ করছে। কারণ সামাজিক বিজ্ঞান ও বিবর্তনবাদের ধারায় পুরুষদের আগ্রাসী বলে বিবেচনা করা হয়।

এখানে আরেকটি বিষয় বিতর্ক তুলেছে। পুরুষরা যুদ্ধ বা ব্যবসা পরিচালনায় বাইরের মানুষের মানুষের সঙ্গে ইতিবাচক আচরণ করার পাশাপাশি কিভাবে নিজ দলের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করতে থাকেন।

এর আগের গবেষণায় বলা হয়েছে, পুরুষ শিম্পাঞ্জিরা ভারী লড়াইয়ের পরও পরস্পরের প্রতি গভীর আবেগ প্রকাশ করে। নারী শিম্পাঞ্জিরা তেমন নয়।

আমন আচরণকে আরো স্পষ্ট থেকে গেছে আধুনিক পরিবেশে। ক্রীড়া জগতেও এমন বৈশিষ্ট্য দেখা যায়। লিঙ্গভেদে প্রতিযোগিতার ক্ষেত্রে মানুষের আচরণের পার্থক্য বিরাজ করে।

বিশেষজ্ঞরা টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং বক্সিং খেলায় নারী-পুরুষের আচরণ পর্যবেক্ষণ করেন। কেবলমাত্র খেলা চলাকালীন নয়, খেলা শেষেও তাদের আচরণের পার্থক্য স্পষ্ট পরিলক্ষিত হয়।

বেনেসন বলেন, সাধারণত নারীদের কম প্রতিযোগিতাসুলভ মনোভাব সম্পন্ন করা যায়। কিংবা তাদের বেশি বেশি সহযোগী মনে করা হয়। কিন্তু এ গবেষণায় ভিন্ন ফলাফল বেরিয়ে এসেছে। গবেষণাপত্রটি কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

রান্নাঘরে রয়েছে রূপচর্চার নানা উপকরণ

পরবর্তী সংবাদ

৮ ফলে ওজন হ্রাস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM