বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /পোশাকে এক নম্বর হবে বাংলাদেশ : মুখিসা কিটুই
ব্যবসা ও অর্থনীতি

পোশাকে এক নম্বর হবে বাংলাদেশ : মুখিসা কিটুই

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২০ জুলাই ২০১৬, ৩:০৬ পিএম·সর্বশেষ: ২০ জুলাই ২০১৬, ৩:০৬ পিএম
পোশাকে এক নম্বর হবে বাংলাদেশ : মুখিসা কিটুই

বিডি নিউজ ৬৪: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অচিরেই বিশ্বের শীর্ষস্থান দখল করবে বলে অভিমত ব্যক্ত করেছেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার (আঙ্কটাড) মহাসচিব ড. মুখিসা কিটুই।

তিনি বলেছেন, তৈরি পোশাক শিল্পখাতে বাংলাদেশের অগ্রগতির দৃষ্টান্ত বিশ্বের যে কোনো দেশের জন্য অনুকরণীয়।

কেনিয়ায় সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে আঙ্কটাডের মহাসচিব এ অভিমত ব্যক্ত করেন। নাইরোবির কেনিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মঙ্গলবার (১৯ জুলাই) এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর শিল্পায়ন ও বিনিয়োগ প্রবাহ বাড়াতে আঙ্কটাডের সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের উদীয়মান চামড়া, প্লাস্টিক, ওষুধ শিল্পের উন্নয়নের পাশাপাশি কেনিয়ায় বাংলাদেশি দক্ষ শ্রমিক আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আঙ্কটাড মহাসচিব বাংলাদেশের চামড়া, প্লাস্টিক, ওষুধ শিল্পের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বলেন, এ তিনটি শিল্পখাতে বাংলাদেশের অর্জন বিশ্বের অন্য দেশের জন্য রোল মডেল হতে পারে।

বিশ্বের বাণিজ্যিক নেতাদের এ তথ্য ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের সমাপনী অধিবেশনে তুলে ধরবেন বলে শিল্পমন্ত্রীকে জানান ড. মুখিসা। পাশাপাশি এসব শিল্পসহ সামগ্রিক শিল্পখাতের অগ্রগতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য আঙ্কটাডের একটি প্রতিনিধি দল শীঘ্রই বাংলাদেশ সফরে আসবে বলে তিনি জানান।

আঙ্কটাড মহাসচিব বলেন, কেনিয়ায় এখনও প্রচুর পরিমাণে অব্যবহৃত জমি রয়েছে। এসব জমিতে তুলা চাষ করে সুতা উৎপাদনের সুযোগ রয়েছে। তুলা থেকে সুতা উৎপাদনের লক্ষ্যে তিনি বাংলাদেশ থেকে দক্ষ তুলা চাষি ও অভিজ্ঞ শ্রমিক নেয়ার ব্যাপারে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর মাধ্যমে কেনিয়ায় তুলা ও সুতা উৎপাদনখাতে দক্ষতা ও অভিজ্ঞতা স্থানান্তরের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ইতোমধ্যে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে। সরকারি পৃষ্ঠপোষকতা, উদ্যোক্তাদের দক্ষতা এবং মনোবলের কারণে বিশ্বমন্দার মাঝেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

তিনি বাংলাদেশ থেকে দক্ষ তুলা চাষি ও শ্রমিক আমদানির বিষয়ে আঙ্কটাড মহাসচিবের প্রস্তাবকে স্বাগত জানান। এ বিষয়ে কেনিয়া সরকারের আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে উল্লেখ করেন।

বৈঠকে শিল্পমন্ত্রী আঙ্কটাড মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আঙ্কটাড মহাসচিব খুব শীঘ্রই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসবেন বলে শিল্পমন্ত্রীকে অবহিত করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ডেপুটি গভর্নর পদে নিয়োগ, ৩ অভিযুক্তের আবেদন দরকার নেই

পরবর্তী সংবাদ

৪ মাসেও হয়নি ডেপুটি গভর্নর নিয়োগ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM