বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /পাকিস্তানে গণতন্ত্র খাটে না:‌ পারভেজ মোশাররফ
আন্তর্জাতিক

পাকিস্তানে গণতন্ত্র খাটে না:‌ পারভেজ মোশাররফ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২ অক্টোবর ২০১৬, ৮:৪৩ এএম·সর্বশেষ: ২ অক্টোবর ২০১৬, ৮:৪৩ এএম
পাকিস্তানে গণতন্ত্র খাটে না:‌ পারভেজ মোশাররফ

বিডি নিউজ ৬৪: ‘‌গণতন্ত্র বলে কিছু নেই পাকিস্তানে। সেনাই সর্বেসর্বা।’‌ মেনে নিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। উরি হামলার জবাবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এমনিতেই চিন্তার ভাঁজ পড়েছে নওয়াজ শরিফের কপালে। ঠিক তখনই ‘‌পাকিস্তানে গণতন্ত্রের অস্তিত্ব নেই’‌ বলে ইসলামাবাদকে অস্বস্তিতে ফেললেন তিনি।

ওয়াশিংটনের একটি সভায় যোগ দিয়েছিলেন। সেখানেই এ কথা বলেছেন মোশাররফ। জানিয়েছেন, ‘‌পাকিস্তানে গণতন্ত্রের পরিবেশ কোনোদিন তৈরিই হয়নি৷ স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার নামে ছেলেখেলা শুরু করে ক্ষমতায় আসীন কিছু লোক। তাই মাঠে নামতে বাধ্য হয় সেনাবাহিনী। তখন থেকেই সেনার প্রাধান্য বাড়তে থাকে।’‌ তাঁর মতে, ‘‌দেশে শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সময়ই গলদ ছিল। সংবিধানেও বিশেষ কিছু বলা ছিল না।

গণতন্ত্র জিনিসটা কী, তা বুঝে ওঠার সুযোগই পায়নি মানুষ। প্রশাসনিক ব্যর্থতা, সামাজিক ও অর্থনৈতিক মন্দার জেরে তিতিবিরক্ত হয়ে সেনার কাছেই হত্যে দিয়ে পড়ে সাধারণ মানুষ। তারপর থেকেই রাজনৈতিক ব্যাপারে নাক গলাতে শুরু করে সেনা।’

‌ দীর্ঘদিন পাকিস্তানের দায়িত্ব সামলেছেন মুশারফ। পাকিস্তানের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‌সেনার কাছেই পাকিস্তানবাসীর যত দাবি–দাওয়া। ৪০ বছর কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি।

দু –দু’‌টো যুদ্ধ লড়েছি। সবরকমের সাহায্য পেয়েছি। সেজন্য গর্ব অনুভব করি।’

আমেরিকা পাকিস্তানকে ইচ্ছে মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে আমেরিকার বিরুদ্ধে অভিযোগও করেছেন মোশাররফ। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। রাজদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনিভাবে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টোর হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান সংক্রান্ত বেশ কয়েকটি মামলা ঝুলছে তাঁর নামে।

এবছর জানুয়ারি মাসেই বালুচ বিচ্ছিন্নতাবাদী নেতা নবাব আকবর বুগতির হত্যা মামলায় রেহাই পান মোশাররফ। মার্চ মাসে সরকার দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়। তারপরই দেশ ছাড়েন তিনি।

দেশে ফেরা নিয়ে মোশাররফ জানিয়েছেন, ‘‌রাজনৈতিক চক্রান্তে শিকার হয়েছি আমি। ফের ক্ষমতা দখলের ইচ্ছে নেই। দেশের মানুষ ভাল থাকলেই হল।

আমার ঘোরাফের ওপর সরকার নিষেধাজ্ঞা না চাপালে ইসলামাবাদ ফিরতে রাজি আছি।’ ‌ মানুষের সমর্থন পেলে নতুন রাজনৈতিক দল গড়ে তোলার ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছেন মোশাররফ।

সরকারের সমালোচনায় মুখ খুললেও ওসামা বিন লাদেন নিয়ে একটি কথাও বলেননি মোশাররফ। প্রশ্ন করলে বলেন, পাঁচ বছর ধরে অ্যাবোটাবাদে লুকিয়ে ছিল ওসামা, ‘‌তা আমি জানতামই না।’ ‌‌

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

তিব্বতে ব্রহ্মপুত্রের শাখা নদী বন্ধ করল চীন

পরবর্তী সংবাদ

জরিপে ট্রাম্প থেকে ৫ পয়েন্ট এগিয়ে হিলারি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM