বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার
তথ্যপ্রযুক্তি

পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৭, ১০:১৪ এএম·সর্বশেষ: ১৯ জানুয়ারি ২০১৭, ১০:১৪ এএম
পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

বিডি নিউজ ৬৪: পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার। যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার হতো পর্নোগ্রাফি দেখায় তার ৩০ ভাগেরও বেশি ব্যান্ডউইথের ব্যবহার কমেছে বলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, দেশে পর্নোগ্রাফি দেখায় ব্যান্ডউইথ ব্যবহার হতো ৭০ গিগারও (জিবিপিএস) বেশি। বর্তমানে এই ব্যান্ডউইথের ব্যবহার ৩০ শতাংশ বা ২১ গিগারও বেশি কমেছে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে ব্যবহার হচ্ছে ৩৫০ গিগা ব্যান্ডউইথ। এর ২০ শতাংশ ব্যান্ডউইথ অর্থাৎ ৭০ গিগা ব্যবহার হতো পর্নোগ্রাফির পেছনে। সরকার ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ৫৬০টি পর্নোগ্রাফি সাইট বন্ধের ঘোষণা দেয়। এই ঘোষণা কার্যকরের অব্যবহিত সময়ের পর থেকে ব্যান্ডউইথ ব্যবহার কমতে থাকে। যে পরিমাণ সাইট আগে দেখা হতো তার সিংহভাগ কমে যাওয়ায় (লিংক ব্লক) হওয়ায় এসব সাইট দেখাও কমেছে।

জানতে চাইলে আইএসপিএবির সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, ‘আমরা তালিকার (বিটিআরসির পাঠানো) ৫৬০টির মধ্যে ৯০ শতাংশ সাইট বন্ধ করতে সক্ষম হয়েছি। ’

তালিকার অবশিষ্ট ১০ শতাংশ সাইট বন্ধ করতে সময় লাগছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কিছু সাইট ক্লাউডে হোস্ট করা। ফলে আইপি ধরে ধরে সেগুলো বন্ধ করতে হচ্ছে। দেখা গেল একটা আইপি ধরে বন্ধ করা হলো, সঙ্গে সঙ্গে আরেকটি আইপির মাধ্যমে ওই সাইট চালু হয়ে গেল। ’

তবে উল্লেখযোগ্য এবং বেশি পরিচিত সাইটগুলো বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। এমদাদুল হক বলেন, ‘মেজর মেজর সাইট বন্ধ হওয়ার ফলে ৩০ শতাংশর বেশি ব্যান্ডউইথ ব্যবহার কমেছে। আমাদের কাজ চলছে। আগামী দিনে এই ব্যবহার আরও কমবে। ’

তিনি উল্লেখ করেন, ব্যান্ডউইথের ব্যবহার কমায় (রাউটার ধরে পরীক্ষার ফলে) এটা নিশ্চিত হওয়া গেছে পর্নোগ্রাফি দেখায় ব্যান্ডউইথ ব্যবহার কমেছে।

এমদাদুল হক আরও জানান, পর্নোগ্রাফি সাইট বন্ধে গঠিত কমিটি মনিটরিংয়ের কাজ করে যাচ্ছে। শিগগিরিই একটি বৈঠক ডাকা হবে। ওই বৈঠকে এই কাজের সর্বশেষ অগ্রগতি জানানো হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে করে পর্নোগ্রাফি সাইট হয়তো শতভাগ বন্ধ করা সম্ভব হবে না। কারণ প্রযুক্তি কখনও বন্ধ করা যায় না। দেখা যাবে বিকল্প পথেও মানুষ এসব সাইটে প্রবেশ করছে। ’ তবে এই উদ্যোগ নিয়ে যে সবার মাঝে একটা বার্তা পৌঁছনো গেছে, সচেতনতা তৈরি করা গেছে- এটাই ভবিষ্যতে অনেক কাজে দেবে বলে মনে করেন তিনি।

এদিকে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রথম দফায় ৫৬০টি সাইট বন্ধের (দেশি ও বিদেশি মিলিয়ে) তালিকা করা হলেও এখনও দ্বিতীয় দফার তালিকা করা হয়নি। তালিকা হাতে পেলে কমিশনের সংশ্লিষ্ট বিভাগ তা পরীক্ষা-নিরীক্ষা করে তালিকা চূড়ান্ত করে বন্ধের উদ্যোগ নেবে বলে জানিয়েছে ওই সূত্র।

উল্লেখ্য, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের বরাবর ‘এক পিতার লেখা চিঠি’র সূত্র ধরে সরকার পর্নোগ্রাফি সাইট বন্ধের উদ্যোগ গ্রহণ করেছে। গত ২৮ নভেম্বর সচিবালয়ে অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ বিষয়ক বৈঠকে পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই বৈঠকে একটি কমিটিও গঠন করে দেওয়া হয়। ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কাজ শুরু করে বলে জানা গেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন  সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

৯ বছর আগে
উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

৯ বছর আগে
আইফোনের কিছু অ্যাপ যা না থাকলেই নয়

আইফোনের কিছু অ্যাপ যা না থাকলেই নয়

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

পরবর্তী সংবাদ

মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM